দুই ব্লগারের অর্জন : মাহবুব আজাদ হিমু ও তনুজাকে অভিনন্দন
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিমু,
মাহবুব আজাদ হিমু, সামহোয়্যারেরই ব্লগার ছিলেন, একেবারে শুরুর দিকের ব্লগার। তার সঙ্গে নানা কারণে মত-দ্বিমত আছে হয়তো, কিন্তু তার লেখা, তার রম্য, তার বিদ্রুপ পছন্দ করে না- এমন ব্লগার পুরনোদের মধ্যে একেবারেই হাতেগোনা হবে। এখন তিনি সচলায়তনের অন্যতম অংশীদার, সেখানেই লিখেন। এই বইমেলায় বের হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ 'ম্যাগনাম ওপাস'। এই বইটির জন্য তিনি পেয়েছেন এবারের সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।
এখানেই শেষ নয়। আরো একজন ব্লগার-
তনুজা ভট্টাচার্য্যও- তার প্রথম কাব্যগ্রন্থ 'সাময়িক শব্দাবলি'র জন্য পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।
ব্লগারদের প্রতিটি অর্জনই আনন্দের। মাহবুব আজাদ হিমু এবং তনুজা ভট্টাচার্য্যকে অভিনন্দন!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই...
...বাকিটুকু পড়ুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন