somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ প্রতিযোগিতা, তিন নম্বরে ফিউশন ফাইভ আর সম্ভাব্য আত্মহত্যার আগে সামান্য প্রলাপ

২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগে সামহোয়্যারে চাপা ফিসফাস শুনে অগত্যা দ্য ববস, মানে কিনা আন্তর্জাতিক ব্লগ পুরস্কারের ওয়েবসাইটে ঢুঁ। জার্মান ওয়েবরাজ্যে অতঃপর ইতিউতি ঘোরাঘুরি। আগেই অবশ্য জানা ছিল, ১৫ মার্চ প্রতিযোগিতার বিচারকরা সারা বিশ্ব থেকে ১৮৭টি মনোনীত ব্লগের নাম প্রকাশ করবেন। চীনা নয়, পর্তুগিজ নয়, স্প্যানিশও নয়, আমার কিছুটা আগ্রহ ছিল বাংলা ব্লগ নিয়ে- শেষমেশ কারা আসছে সেই তালিকায়? কারণটা সঙ্গত, যেহেতু বাংলায় মানসম্পন্ন ব্লগের সংখ্যা কম নয়। নশ্বর এই দুনিয়ায় ঘটতে পারে অনেক কিছুই। তালপট্টি দ্বীপ আচমকা হারিয়ে যেতে পারে বঙ্গোপসাগরে, বেয়াড়া বুশ তার হাত মুছতে পারেন ক্লিনটনের জামায়, আবদুল জলিলও পুনর্বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বনে যেতে পারেন। কিন্তু!

কিন্তু বাংলাভাষায় সেরা ১১টি ব্লগের মধ্যে, তাও এই মুহূর্তে তিন নম্বরে, নিঃসঙ্গ শেরপা - ফিউশন ফাইভকে দেখে কেউ যদি মূর্চ্ছা যান- তাকে দোষ দেওয়া যাবে না। বিশ্বের সেরা সব ব্লগের মাঝে ফিউশন ফাইভকে দেখে আমার নিজেরই কলা গাছে ঝুলে আত্মহত্যা করার ইচ্ছে জাগছে! তবে ভাইয়েরা আমার, বোনেরা আমার, ডরায়েন্না। ওই প্রতিযোগিতায় ফিউশন ফাইভের বিজয়ী হওয়ার কোনোই সম্ভাবনা নেই। কারণ বিজয়ী হলে তাকে পুরস্কারও আনতে যেতে হবে। আর পুরস্কার নেওয়ার জন্য সশরীরে আবির্ভূত হওয়া জরুরি। কিন্তু ভাইসব, আপনারা জানেন, একমাত্র সরকারি গোয়েন্দাদের মুহূর্মুহু তাগাদা ছাড়া সেটা হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। সুতরাং আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্প্যানিশ ব্লগার গোবি, রুশ ব্লগার মলিশেভস্কি, ইন্দোনেশীয় মেধি এগোইরা, চীনা ঝাও মিংলেই - সকলেই একসারিতে আছি - এটা ভেবে এক ধরনের বিকৃত সুখ পাওয়ার পাশাপাশি অবাক নয়নে দেখলাম, সেখানে বাংলাইংরেজি ছাড়াও ফিউশন ফাইভের পরিচিতি আছে জর্মন ভাষায়ও। আহা! তবে দুঃখ একটিই, সেখানে আমার যে পরিচিতি দেওয়া হয়েছে, তার একটি শব্দ (রহস্যময়ী) চরম বিভ্রান্তির সৃষ্টি করেছে। এমনই বিভ্রান্তি যে, অনেকে আমাকে মেয়ে ভেবে বসে আছেন। :( মেয়ে ভাবা এমনিতে দোষের কিছু নয়। তবে সম্ভাব্য বিয়েশাদির সময়ে এটা নিয়ে শুধু শুধু ঝামেলা তৈরি হয় কিনা কে জানে! সবকিছু মিলিয়ে পুরো প্রতিযোগিতা থেকে বড়ো মাপের লাভ একটিই - ইরানি ব্লগার ও সাংবাদিক, যিনি একইসঙ্গে ডয়চে ভেলের আন্তর্জাতিক ব্লগ পুরস্কারের বিচারকও, সেই ফার্নাজ সাইফির প্রেমে পড়ে গেছি। আহা, কী অভিজাত একটা মুখ!

যাউগ্গা, ফিউশন ফাইভ ছাড়া আপনাদের প্রিয় ব্লগার যারা আছেন, তাদের ভোট দিন। কারণ এই আয়োজন আসলে ব্লগারদের জন্যই। সময় আছে ১৪ এপ্রিল পর্যন্ত। ভোট দেওয়ার নিয়মটা সোজা। স্ক্রল করে নিচে বাংলা ব্লগ অংশে যান। ডানপাশে দেখবেন ১১টি ব্লগের নাম। যাকে ভোট দেবেন, তার নামের পাশে ক্লিক করুন। Vote for this Blog!-এর পাশে টিক মার্ক দিন। এবার সোজা চলে যান পৃষ্ঠার একেবারে নিচে। নাম ও ইমেইল ঠিকানা দিন, ক্যাপচা পূরণ করুন। সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার ভোট গৃহীত হলে একটি বার্তা পাবেন। নইলে পেইজটি আবার ঘুরে আসবে। ক্যাপচাটা (হিজিবিজি অক্ষর) ভালোভাবে দেখে পূরণ করতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৮
২৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×