somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসমাপ্ত পোট্রেট --একটি কথিকা

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


_____ একটি অসমাপ্ত পোট্রেট ______
"আমি একটা অন্ধকার ঘরে বসে আছি।ক্লান্ত হয়ে আছি।সারাক্ষণ মনে একটা অস্থিরতা। ঘরটা ধোঁয়াটে।উৎকট একটা গন্ধ।সিগারেটের অ্যাশট্রেটা ভরে আছে। চারিদিকে একটা নিশ্চুপ হতাশা।
আমি শহরের রাস্তায় রাস্তায় হাটি।এই গলি, ঐ গলি।অনেকদিন অনেক কানাগলিতে এসে থামি। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করি।এক কোণায় দাড়িয়ে সিগারেটটা ধরাই।শেষ না হওয়া পর্যন্ত দাড়িয়ে থাকি। এটাই আমার জীবন।


অনেক স্বপ্নকেই বিদায় জানিয়েছি। জীবনটা নিয়ে আর অত-শত ভাবি না।যেভাবে যাচ্ছে,চলুক না।তবে, কখনো ভাবি নি, এতোটা খারাপ হয়ে যাবে আমার জীবন।ঐতো মনে আছে, সেদিন দুটো কবিতার বই কিনেছিলাম।রাতভর কবিতা গুলো পড়তাম।আর,নিজে ছন্দহীন,মাধুর্যহীন,আর অসমাপ্ত কবিতা লিখার চেষ্টা করতাম।সেদিনও অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম।কিন্তু,আজ তার কিছুই হয় নি।আমার কল্পনাতেও এমনটা হবে আমি ভাবিনি।

শহরের মায়াহীন ল্যাম্পপোস্টের নিচে আমি মোহগ্রস্তের মতো দাড়িয়ে থাকি।সোডিয়াম লাইটের ভুতুড়ে হলদে আলোতে আমাকে কেমন যেন অতিপ্রাকৃত দেখায়।পাশ দিয়ে মানুষেরা যাবার সময়্‌ আড়চোখে তাকিয়ে দেখবার চেষ্টা করে।আমি তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি। চোখে চোখ পড়ে।ওরা, চোখ নামিয়ে নেয়।এইতো, বর্তমান জীবনে আমি এই খেলাটি খেলা ছাড়া অন্য কোনো খেলা খেলি না।


গাঢ় অন্ধকার, রাতগুলোর মধ্যে হঠাৎ কোনো একদিন পূর্ণিমার চাঁদ উঠে।আমি সেদিন বের হই না।আমার অন্ধকার ঘরটিকে সিগারেটের ধোঁয়ায় আরো ধোঁয়াটে করে তুলি।আমি জানি না আমি কি করছি।জানার জন্য নির্মমভাবে আমি মনের উপর চাপ ফেলি।কোনো জবাব আসে না।হয়তো,আসবে না।আমি আশায় থাকি।অন্ধকারে হাতড়ে চলার চেষ্টা করি।বারবার পড়ে যাই।তবু আবার উঠে চেষ্টা করি।



__________________________________________________________________________________
কথিকা -- বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা ।কথিকা একটি ভাবাবহ কেন্দ্রী রচনা। রবীন্দ্রনাথের লিপিকা(১৯২২) গ্রন্থের কিছু লেখা কথিকা হিসেবে পরিচিতি পায় । মোহাম্মাদ ওয়াজেদ আলীও কিছু কথিকা লিখতেন।তবে আমাদের কাছে সর্বপরিচিত কথিকা হচ্ছে কাজী নজরুল ইসলামের "দুরন্ত পথিক"।কেউ কেউ বলেন, কাজী নজরুল ইসলামের ১৯ টি ছোট গল্প রয়েছে।আসলে ,তাঁর ১৮ টি ছোট গল্প।কারন "দুরন্ত পথিক" ছোট গল্প নয়_ এটি কথিকা।
যাই হোক,আমার ধারণায় কথিকা আসলে আমাদের নব্য প্রচলিত ডাইরির কিছু ভাবাবহ কেন্দ্রী রচনা।আমারা সবাই কম বেশি ডাইরি লিখি। তার মধ্যে কিছু রচনাকে আমরা কথিকা হিসেবে চালিয়ে দিতে পারি।যদিও তার শিল্পগত মান নিচু হতে পারে।তবে, প্রেরনা হিসেবে আমরা প্রমথ চৌধুরীর দেওয়া সকলকে সাহিত্য রাজ্যে খেলা করবার সার্টিফিকেটের কথা মনে রাখতে পারি:)।
আমি ওইদিন দুপুর বেলা আমার পুরাতন ডাইরি গুলো ঘাটছিলাম। ২০১২ সালে লেখা একটা লেখা পেয়ে গেলাম। ভাবলাম , ব্লগীয় ডাইরিতে তুলে রাখি।
কথিকাটিতে সামান্য সুররিয়ালিজমের একটা আবহ দেবার চেষ্টা করেছি। জানিনা, কতোটুকু সফল হয়েছি।সমালোচনা করার দায়িত্ব পাঠকের।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

মানুষ হিসেবে জন্মের সার্থকতা এবং তোমাদের ক্লাউড আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে বিষয়ে

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৪৫


কিছুদিন আগে আমার সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাশের শহরের এক হাসপাতালে। গুরুতর কোন অসুখ নয়। ভলিবল খেলতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম স্ম্যাশ করার সময় (আমার ছেলের ভাষায় স্পাইক)। অনেকদিন... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৪১

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো



Rhythm, beats, Musical Synergy
If you love songs, you will love it

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের... ...বাকিটুকু পড়ুন

অস্থির কম্পিউটার মেমরি চিপ বাজার সংক্রান্ত ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৫৮


বেশ ক'বছর ধরেই চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ হৈ হৈ রব চলছে। এ.আই. জেনারেটেড কন্টেন্ট নিয়ে বেশ মাতমাতি চলছে সবদিকে। কেউ ছবি তৈরী করছেন, কেউ ভিডিও আবার কেউ ক্রিয়েটিভ... ...বাকিটুকু পড়ুন

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

×