০ ক্রিকেটার
সব সময় রান রান বলে চেঁচানো ঠিক নয়। তোমাদের কাছে তো আমি কিছু প্রত্যাশা করি না। তাহলে তোমরা কেন...!
০ লেখক
দীর্ঘকাল ধরিয়া হৃদয়ের চারিধারে যে ভালোবাসা উপবেশন করিবার সুযোগ না পাইয়া ঘুরিয়া বেড়াইতেছে, আজি সেই ভালোবাসা তোমার তরে নিক্ষিপ্ত করিলাম!
০ কবি
নাইবা বইলো দক্ষিণা বাতাস! তাই বলে কি আপনারা আমার শুভেচ্ছা লাভ থেকে বঞ্চিত থাকবেন? বিলক্ষণ না! শুভেচ্ছা ও ভালোবাসা, নারী-পুরুষ সবাইকে!
০ রিকশাওয়ালা
ইনসাফ যদি থাকে নিজের, তাহলে কী হবে অন্যের মুখে দরদাম শুনে! সুতরাং ইনসাফদার মানুষ হোন!
০ মুদি দোকানদার
আটাময় শুভেচ্ছা, ময়দাময় ভালোবাসা! তোমার জীবন হোক নুনের মতো সার্থক!
০ ছাত্র
পড়াশোনা করে বিদ্যার জাহাজ হওয়ার চেয়ে মামা-খালুর জোরে ভালো চাকরি ভাগাও!
০ সরকারি দলের এমপি
উন্নয়ন বইছে দেশে, সুতরাং আপনাকে শুভেচ্ছার জোয়ারে ভাসার আহ্বান জানাই...
০ বিরোধী দলের এমপি
দেশ ধ্বংসের প্রাক্কালে, এখন আমাদের সবার উচিত অটোগ্রাফের চিন্তা পরিহার করে সরকারের অন্যায় কর্মকা ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো!
০ সাংবাদিক
ডবিল্গউ বর্ণটা ছোট কিন্তু কার্যকারিতা ব্যাপক। আপনার জীবন হোক ডবিল্গউময়!
০ আঁতেল
প্রাথমিক অটোগ্রাফ দিলাম বটে, তবে আমার সেক্রেটারি এলে সে-ই ফাইনাল করবে সব!
০ গাইড এবং 'বহু গ্রন্থ' প্রণেতা
অটোগ্রাফ নতুন করে দেওয়ার কী আছে! আমার যে কোনো বই কিনলেই তো হয়, সেখানে সুন্দর করে সিগনেচার দেওয়া আছে!
০ রিকশাওয়ালা
ইনসাফ যদি থাকে নিজের, তাহলে কী হবে অন্যের মুখে দরদাম শুনে! সুতরাং ইনসাফদার মানুষ হোন!
০ মাছ বিক্রেতা
তাজা... একদম তাজা... তোমার জীবন হোক অবাধ পানিতে সাঁতারকাটা মাছের মতো!
০ রাজাকার
৭ এবং ১ পাশাপাশি বসলে এটাকে আমরা একাত্তর পড়ি। ইচ্ছা করলে একটু এদিক-ওদিক করে এটাকে সতেরোও পড়া যায়!
০ বুয়া
ছোট মাছ খেতে ভালো, আর বড় মাছ কুটতে মজা!
০ বাস ড্রাইভার
সাইডে চল, সাইডে থাক, সাইডই হোক একমাত্র আশ্রয়স্থল...
০ ব্যাংকার
ডলার রিয়েল টাকা আনা পাই/কোথায় গেলে আরও পাই!
০ গায়ক
উচ্চাঙ্গ সঙ্গীতের মতো ক্লাসিক হোক তোমার পথচলা!
০ আইটি বিশেষজ্ঞ
সফটওয়্যার, হার্ডওয়্যার, মাদারবোর্ড কিংবা র্যামের নয়, সফট-হার্টেড ভালোবাসা!
০ ইঞ্জিনিয়ার
বহুকৌণিক শুভেচ্ছা, ত্রিমুখী অভিনন্দন!
০ আবহাওয়া বিশারদ
সতর্কবার্তাহীন অসতর্ক শুভেচ্ছা...!
০ ফেসবুক অ্যাডিক্ট
উত্তরোত্তর বৃদ্ধি পাক তোমার স্ট্যাটাস!
০ দখলদার
আমি একাই যেন সারা জীবন তোমাকে অটোগ্রাফ দিয়ে যেতে পারি!
০ রোমিও
যাহা শুভেচ্ছা, তাহাই ভালোবাসা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


