somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ঝলক জারণ বিজারণীয় প্রেম

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার পায়ে একজোড়া পন্সের স্যান্ডেল । টি শার্টটা গায়ে বেশ মানিয়ছে মনে হচ্ছিল । লাল টি-শার্ট পরেছিলাম । সবুজাভ হুডের ইলেক্ট্রিক রিক্সাযোগে আমি বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার শহরে । মোরে এসে রিক্সা একটু স্লো হবে এটাই স্বাভাবিক ।

সবুজ রঙের আঁকিবুকিতে ওর কামিজ আমার চোখকে একপ্রকার জোর করে টেনে নিয়ে গিয়েছিল । সে বসেছিল একটি অটোতে । ওর গলায় সফেদ রঙের ওড়না, মনে হচ্ছে তুলোর মতই যেন হালকা, অনেকটাই যেন শরতের নদীর ধারের কাশফুলের গায়ের লোমের মত । হাতে একটা সাদা রঙের স্মার্টফোন । আইফোন ৬ প্লাসই হবে হয়তো । বেগুনী রঙের ভ্যানিটি ব্যাগের ওপর হাত । ঐ ব্যাগটি দু পায়ের হাঁটুর ওপর । সবুজ রঙের সালোয়ারের সাথে কামিজটি বেশ লাগছে । সত্যি করে বললে, সে, সে অসাধারণ ।

কেন জানি মনে হল ওর ফর্সা চেহারাতেই যেন পৃথিবীর সৌন্দর্য এসে পড়েছে । আচ্ছা ফর্সাই কি সৌন্দর্য ? অবশ্য আরেকটা সাবজেক্টে ওঁকে আমার ভেতরে ভেতরে সৌন্দর্য বাড়তি বলে মনে হওয়ার কারন ছিল । ওর মুখোবয়বে, ওর অক্ষিযুগলে আমি যেন দেখতে পাচ্ছিলাম মনের মত করে কাউকে অনুসন্ধানের চাহুনি । সুশ্রী গোলাকার মুখ । দেখলাম । দু চোখ ভরে দেখা হয়ত হলো না । তাই এখন ভাবছি পিপাসার্ত থেকেই গেলাম ।

পাশের ডিপার্টমেন্টাল স্টোরের মৃদু আলো ওর চোখেমুখে পড়াতে মনে হয়েছিল খোলা আকাশের নীচে রাঙামাটির চিত্রাজ্ঞী পাহাড়ের চুড়োয় দাঁড়িয়ে একমনে দেখা পুর্ণিমার চাঁদের কথা । কার্লি স্টাইল যে ঠিক তা না নাতিদীর্ঘ অঙ্গরূহে অল্প কোঁকড়ান কেশের মহিমা সত্য সত্যিই আমাকে মুগ্ধ করেছিল । ওর নিটোল বুকের নিচে কি আছে কে না চাইবে তা আবিষ্কার করতে ।

আশার কথা । আমার দিকেও সে একবার তাকিয়েছিল । ২-৩ সেকেন্ড হবে । ওর চোখে লজ্জার একটা বলিরেখা আমার মনে দাগ কাটল । ওর চোখের মধ্যে কি একটা আকুল আবেদন আমি ঐ সময় ঠিক পড়তে পারিনি । ঐ সময়েই হৃদয়ের উন্মুখিত বলয়ের শীর্ণ প্রাচীরে প্রতিধ্বনিত হচ্ছিল "যতই সুশ্রী হউক, যতই চিত্তাকর্ষী হোক সে তোমার নয় । সে তোমার নয় ।"

যথার্থই আমি চোরের মত চোখ ফিরিয়ে নিলাম । সত্যি কথা বললে ভুল হবে না সাহসেও কুলোয় নি । এদিকে রাস্তায় জ্যাম না থাকায় রিক্সাটাও বেশ জোরে চলা শুরু করল ।

নাহঃ কিছু বলা হয়নি । কোন কথাই হয়নি । তবে ওর আর আমার অ্যাকুয়াস হিউমারের মধ্যে শুধু কিছু অনুভুতির ইলেক্ট্রন বিনিময়ে প্রোটন প্রদান হয়েছিল । জারণ বিজারণ হয়তবা ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
৩৭টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামে সঠিক পথের সন্ধানে ( পুর্বকার পোস্টের সংক্ষিপ্ত সার )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৩ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৫


আল্লাহ বলেন এই তো আমার সোজা পথ
চলো এ পথে, ভেঙ্গে সব বিভেদের রথ
কিন্তু মানুষ দাঁড়ায় এক দ্বিধার মোড়ে
কে সত্য বলে? কে ডাকে আলোর ঘরে?

কেউ বলে শুধু কোরআন,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও রাসূলের (সা.) অভিন্ন বুঝ এবং ইমাম শুরা ও আমিরের অভিন্ন বুঝ অভিন্ন ফিকাহ সঠিক ইসলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৪




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধ গণতন্ত্র বাঁচাতে কঠিন সিদ্ধান্ত

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৭

পৃথিবীর রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

×