somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০১৬ | :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাল্লো..... গণিত পাগল ব্লগার কেউ আছেন? শুরু হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০১৬!! অংশ নিতে পারেন জাস্ট আপনি যদি ইচ্ছে করেন। ব্লগের যারা আছেন, আপনারা কিংবা আপনাদের ফ্যামিলি ঘনিষ্টজনদের মধ্যে তথ্যটি শেয়ার করে দিতে পারেন।

হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদানের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে বাংলাদেশ গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এবারের লড়াই।
বরাবরের মতো এবারের উত্সবের পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড; আর সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। এবার ২৪টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে- বগুড়া, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, রাঙামাটি, নেত্রকোনা, ময়মনসিংহ, ফেনী, কুমিল্লা, শরিয়তপুর, ঢাকা, টাঙ্গাইল, কক্সবাজার।

আঞ্চলিক উৎসবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রয়ারি ২০১৬ ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে দ্বাদশ বাংলাদেশ গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল, যা আগামী জুলাইয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে। এ ছাড়া থাকবে ২৮তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে (এপিএমও) অংশগ্রহণের সুযোগ।

অংশগ্রহণের তথ্য
আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হচ্ছে। নিবন্ধন প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ইচ্ছুক শিক্ষার্থীদের ২০১৫ সালে অধ্যয়নরত শ্রেণী অনুসারে ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।

ক্যাটাগরি
যে চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক. প্রাইমারি, (বাংলা মাধ্যম) – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র, (বাংলা মাধ্যম) – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।

দেশে মোট ১২টি অঞ্চলের রেজিস্ট্রেশনের জন্য কাজ চলছে। বিস্তারিত তথ্যঃ

দিনাজপুর অঞ্চল: দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও
প্রথম আলো দিনাজপুর অফিস, স্টেশন রোড, হোটেল কণিকার নিচতলা, দিনাজপুর।
ফোন: ০১৭২১৭৮৬৩১২ ও ০১৭৭০৮৫৫৫৫৯

রংপুর অঞ্চল: রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট ও নীলফামারী
প্রথম আলো রংপুর অফিস,
আইনজীবী সমিতি ভবন, কাচারীবাজার, রংপুর।
ফোন: ০১৭১৯৩০৩৮২৪ ও ০১৭৩৭৩৪৫৫১৭

বগুড়া অঞ্চলঃ জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া
যোগাযোগ: প্রথম আলো অফিস, হেলাল ম্যানশন (৩য় তলা), শেরপুর রোড, সূত্রাপুর, বগুডা।
ফোন: ০১৭৪৬৮২৮৯২৮ ও ০১৭৩৭৫৮১৯৫৮

সিরাজগঞ্জ অঞ্চলঃ সিরাজগঞ্জ
প্রথম আলো সিরাজগঞ্জ অফিস, মেট্রোপ্লাজা (জামান কমপে্লক্সের দক্ষিণ পাশে), ৩য় তলা, এস এস রোড, সিরাজগঞ্জ।
ফোন: ০১৭১৩২০১৫৪১ ও ০১৭২৫১৪২৬৯০।

রাজশাহী অঞ্চলঃ রাজশাহী, নাটোর, নওগঁা ও চঁাপাইনবাবগঞ্জ
প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাডা, বোয়ালিয়া থানার মোড, রাজশাহী।
ফোন: ০১১৯৫২০৯৫২৬ ও ০১৭২২৮৫৬৮৬৭

খুলনা অঞ্চলঃ খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও সাতক্ষীরা
প্রথম আলো অফিস, ৩৩৫ শেরেবাংলা রোড, ময়লাপোতার মোড, খুলনা।
ফোন: ০১৭১৫৯৫১০৩৬ ও ০১৭১৬০২৫৮২৪

কুষ্টিয়া অঞ্চলঃ ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও চুয়াডাঙ্গা
প্রথম আলো অফিস, ফজলুল বারী চেৌধুরী মার্কেট (তৃতীয় তলা), মজমপুর গেট, কুষ্টিয়া।
ফোন: ০১৭১৭৪৪৫৫০৪,০১৭৩৮৬৭৮২১৭

যশোর অঞ্চলঃ মাগুরা, যশোর ও নড়াইল
প্রথম আলো অফিস, আর এস ভবন, জেল রোড, ঘোপ, যশোর।
ফোন: ০১৫২১৩২৬৫৩৩ ও ০১৮২৩০৬২৮৩৫

ফরিদপুর অঞ্চলঃ ফরিদপুর ও রাজবাড়ী
প্রথম আলো ফরিদপুর অফিস
নিলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর।
ফোন: ০১৭৩৪৩১০৬৪৭ ও ০১৭৫৪৪৯৬৯৮৪

সিলেট অঞ্চলঃ সুনামগঞ্জ ও সিলেট
যোগাযোগ: প্রথম আলো সিলেট অফিস,
মনির ম্যানশন (৩য় তলা) পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, সিলেট।
ফোন: ০১৬৭৪৮৬১৫৬৫ ও ০১৮৩০০৭২৯০৬

মৌলভীবাজার অঞ্চলঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার
প্রথম আলো বন্ধুসভা কার্যালয়, (রাজমহলের বিপরীতে), কোর্ট রোড, চৌমোহনা, মৌলভীবাজার।
ফোন: ০১৮১২৪১৫১৪১ ও ০১৭৫৯৭২৩৯৩৬

ব্রাহ্মণবাড়ীয়া অঞ্চলঃ নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া
ফ্রেন্ডস কম্পিউটার সিস্টেম অ্যান্ড অনলাইন (সোনালী ব্যাংক, টিএ রোড শাখাসংলগ্ন), মন্তাজ ম্যানশন, ব্রাহ্মণবাড়িয়া।
ফোন: ০১৭৬১৬৪০৪৬৪ ও ০১৭৭৬৪০২৮০৯।

ভিজিট করতে পারেন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ফেসবুক পেজ
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ব্লগ পেজ
APMO এশিয়া প্যাসিফিক গণিত উৎসব
৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিাড অফিসিয়াল সাইট
আন্তর্জাতিক গণিত অলিম্পিাড অফিসিয়াল সাইট

বিশেষ কৃতজ্ঞতাঃ আরজুপনি আপু। ব্লগের এক উজ্জল নাম।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×