❧ অহর্নিশ স্পর্শের আয়োজন ❧
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্তবর্ণার সিঁড়িতে পা রেখে আমি আকাশটা অবলোকন করতে থাকব
আশা ও ভরসা দুটোই বন্দি হবে তোমার নীলাভ মণিতে
রোহিণীর পাশ দিয়ে হাঁটার সময় সে আলগোছে হেসে তোমার জন্য জায়গা ছেড়ে দেবে,
আর আমি নির্বাক হয়ে তাকিয়ে থাকব, হয়তবা তাঁর ইপ্সাত্যাগ লিখা হবে ইতিহাসের কোনও এক পাতায়।
তোমার অবয়বে অনুপম আলোর অস্তিত্ব খুঁজি আমি, এখনো হয়ত সেটা জানতে পারনি তুমি
আমি সাঁতরাতেও চেষ্টা করব না, এমনকি যখন দেখব আবক্ষ পর্যন্ত ডুবে গেছি
তোমার চুলের বেণিতে আমি পদ্মপাতার সখি নিখাদ ফুলটি গুঁজে দেব
বারিষের ছোঁয়ায় কচুপাতারা যেভাবে হাসে, ঠিক সেইভাবে কুটিকুটি হয়ে তুমি হাসতে থাকবে
আসমানীদের না ডেকে কাশবনের ফুল দিয়ে স্বপ্ন বাসর তৈরি করব
পর্যঙ্ক সাজাব বকুল আর ঝিঙে ফুল দিয়ে
আমি চাই, ওরা সবাই মুগ্ধ হোক।
হিমাদ্রির শিখরে দাঁড়িয়ে লাল কমলাময় গোধুলি লগ্নে
অক্ষি-মণিরা একত্রিত হবে, শিহরণ জাগবে দুইজোড়া আঁখির অংগে।
অহর্নিশ স্পর্শের এই আয়োজনে অপ্সরারা এসে নাচবে, আর প্রজাপতিরা এসে ফুলের রেণুদের ছুঁয়ে দেবে।
খরগোশের বাচ্চাদের নিয়ে তুমি আনন্দে মেতে ওঠবে, আর সেই সুখে আমি হব বিমূর্ত!!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন