somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারানরমাল টিভি শো + আমার কিছু ভৌতিক অভিজ্ঞতা( একটি স্মৃতিচারণ মূলক পোস্ট)

০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সহব্লগারগণ, অনেক দিন পর আবার লেখা নিয়ে আসলাম। আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টে মূলত আমার কিছু ভৌতিক অভিজ্ঞতা এবং এই সম্পর্কিত কিছু কথা শেয়ার করব। সাথে থাকবে আমার দেখা কিছু প্যারানরমাল টিভি শো এর সংক্ষিপ্ত পর্যালোচনা। আপনাদের যদি এমন কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেগুলোও শেয়ার করতে পারেন।


ভয় কম বেশি সবাই পায়, কিন্তু আমি একটু বেশিই পাই। ছোটবেলা থেকে অনেক ভীতু হলেও এখন আর অত ভয় পাই না। এখন একটা জিনিস ই ভয় লাগে। সেটা হল অন্ধকার যে কোন জায়গা। তবে সেটার ও সমাধান বের করে ফেলছি। যেইখানেই যাই হাতে একটা চার্জার লাইট থাকে। ;) ;) ;)

যাই হোক এবার মূল কথায় আসি। প্যারানরমাল শো এর কথা বলতে গেলে ভৌতিস্ট দিয়েই আমার শুরু। গত বছর আগস্টে ওদের ট্রেইলার দেখি। কিন্তু শোনা শুরু করি কয়েক মাস পর থেকে। প্রথম প্রথম শুনতে ভালই লাগতো। কিন্তু পরবর্তীতে কিছু আবালের উপস্থিতির কারনে বিরক্ত হয়ে শোনা ছেড়ে দিলাম। বাস্তবতা বা অবাস্তবতা বিচারের জন্য শুনতাম না। শুনতাম কাহিনী গুলো ভালো লাগত বলে। কিন্ত দিন যাওয়ার সাথে সাথে কাহিনীগুলোর মান নিম্নগামী হতে লাগলো। ফলশ্রূতিতে এখন আর শোনাই হয় না। তবে ভৌতিস্ট টিম আসছিল এমন জানতে পারলে ডাউনলোড করে শুনে নেই। :P :P :P

একটা কথা কেউ একমত হবেন কিনা জানি না, সম্ভবত ভীতুদেরই ভৌতিক ব্যাপার গুলোতে বেশি আগ্রহী হতে দেখা যায়। আমিও এর ব্যাতিক্রম না। আগে ভৌতিস্ট শুনতাম, মাঝে মাঝেই ওইখানে বিদেশী কিছু প্যারানরমাল টিভি শো এর নাম শুনতাম। তখন আগ্রহ দেখাই নাই। কিন্তু ইদানিং আর ডাউনলোড করার মত কিছু না পেয়ে প্যারানরমাল টিভি শো গুলো ডাউনলোড শুরু করে দিলাম। এবং সত্যি বলতে কি- এদের প্রচারিত কাহিনীগুলোর সত্য কি না মিথ্যা জানি না, জানার প্রয়োজন ও মনে করি নাই কারন এগুলো আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বেশি ভাল(ভয়) লেগেছে স্কেয়ারিয়েস্ট প্লেসে'স অন আর্থ দেখে। এখানে মাঝে মাঝে একটা ভৌতিক কন্ঠ কাহিনীর বিভিন্ন পয়েন্টের বর্ণনা দেয় যেটা আসলেই অনেক ভয়ানক। ঘোস্ট অ্যাডভেঞ্চারস ও ভাল লাগে। এরা নাকি কি কি শুনতে পায়, আবার দেখতেও পায়। আফসোস আমি প্রথম বারে খুব কমই ধরতে পেরেছি এরা কি শোনে বা দেখে। বুঝতে হয়েছে রিপ্লে দেখে। আর একটা শো ডাউনলোড করছি, নাম ঘোস্ট হান্টারস । এখনও ওইভাবে দেখা হয় নাই।

এবার আসি আমার নিজের অভিজ্ঞতায়। এসব ব্যাপারে আমার অভিজ্ঞতা মাত্র দুইটা, এবং এগুলোকে মনে হয় ভৌতিক বলাও ঠিক হবে না। তারপর ও শেয়ার করা কারন অনেকে হয়ত এগুলোর ব্যাখ্যা দিতে পারবেন।

আমার প্রথম ঘটনাটা মোটামুটি ছোটবেলায় ঘটে। আমাদের বাসার সামনে একটা বিশাল মাঠ আছে। লোডশেডিং হলেই আমরা যারা বন্ধু-বান্ধব ছিলাম ওই মাঠে যে একসাথে বসে গল্প করতাম। বেশির ভাগ সময় লোডশেডিং হত পালা বদল করে, অর্থাৎ আমাদের লাইন গেলে মাঠের অন্য পাশের লাইন থাকতো। তবে মাঝে মাঝে দুই দিকেই লোডশেডিং হত। এইসময় পুরো মাঠ, এবং আশেপাশের এলাকা পুরোপুরি অন্ধকার হয়ে যেত।

এরকমই একদিনে আমরা সব বন্ধুরা বসে গল্প করছি। এমন সময় দেখতে পেলাম সাদা রঙের উজ্জ্বল কি যেন একটা একদম মাথার সামান্য উপর দিয়ে উড়ে গেল। জিনিস টা কোন পাখি না, কারন পাখি গা দিয়ে আলো বের হয় না। :| :| :| । ঘটনায় আকস্মিকতায় আমরা পুরোপুরি "থ"। :-& :-& :-&




আমার দ্বিতীয় অভিজ্ঞতাটা আরো ছোট কিন্তু এটা আমার কাছে বেশি ভয় লেগেছে। এটা গত বছরের এরকম সময়েরই একটা ঘটনা। আমার বাসার সবাই ঢাকা গেছে, বাসায় আমি একা। সকালে ভার্সিটি যাওয়ার সময় বাসায় একজন কে রেখে গিয়েছিলাম। বিকালে ভার্সিটি থেকে এসে তাকে বিদায় দেই। তারপর বাসার সব জানালা বন্ধ করি, আমার স্পষ্ট খেয়াল আছে।


এরপর আমার পিসির সামনে বসি। হঠাৎ যেন কেমন একটা অনূভুতি হতে লাগল। বুঝে উঠতে পারছিলাম না কেন। হঠাৎ পিছনে ফিরে দেখি জানালার পর্দা কাপছে, আমার তখন পুরো কাপাকাপি অবস্থা। তারপরেও সাহস করে এগিয়ে যাই। যেয়ে দেখি অবাক কান্ড- জানালা পুরোপুরি হাট করে খোলা। :(( :(( :((। আমি জানালা লাগিয়ে আবার আস্তে করে পিসির সামনে বসে পড়ি। যতক্ষন সজাগ ছিলাম পিছন দিকে ফিরেও তাকাই নাই। :#) :#) :#)



আর একটা ঘটনা আছে, এইটাও খুব ছোটখাট । আমাদের পাশের বাড়িটা ছিল ২তলা। একতলায় কেউ থাকতো না। দুইতলায় উঠার সময় নিচেরতলায় ঢুকার সামনের দরজা দিয়ে যেতে হত। সমস্যা সেটা না, সমস্যা ছিল যখন একতলার দরজা টা খোলা থাকতো। অই দরজার সামনে দিয়েই যেহেতু উঠতে হত, খোলা থাকলেই কেমন যেন একটা গা ছমছমে, স্যাঁতসেতে অনূভুতি হত। বলে বুঝানোর মত না। :| :| :|




আরো কিছু ঘটনা আমার জানা আছে যেগুলো সত্যি কারন এগুলো এমন মানুষদের কাছে শোনা যারা এইসব ব্যাপার সরাসরি প্রত্যক্ষ করেছে। পরে হয়ত কোনদিন লিখব।


*** এই পোস্ট লিখছি রাত সোয়া দুইটার সময়। বিশেষ ভাবে উল্লেখ্য যে দ্বিতীয় ঘটনাটা এবং তার পরের অংশ আমি রাতে লিখার সাহস পাইনি :| :| :|। যারা একা থাকেন তারা হয়ত ব্যাপারটা বুঝবেন। পড়ার জন্য সবাইকে ভূতুরে ধন্যবাদ। :D :D :D
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×