কিছুক্ষণ আগে ওয়ামির একটি পোস্ট পড়লাম যাতে তিনি ইটিভির মিথ্যাচারের প্রমাণ দিয়েছেন। তার দেয়া লিংক অনুযায়ী আরো জানা গেল ইটিভি নাকি এ জন্য দু:খ প্রকাশ করেছে।
দুয়েকদিন আগে,তারিখটি মনে নেই, টেলিভিশনের সামনে বসে ছিলাম। ইটিভিতে দেখাচ্ছিল শেরপুরে জামায়াত নেতা কামারুজ্জামান কিভাবে অপরাধ করেছেন যুদ্ধকালীন। একজন বর্ণনা দিচ্ছিলেন জনাব কামারুজ্জামান কিভাবে 'বাইড়াইয়া' তার সামনের পাটির দাঁত ভেঙ্গে ফেলে। - আজ যদি ব্লগে না বসতাম তবে হয়তো জানতামনা প্রমাণটি মিথ্যা এবং ইটিভি এজন্য দুখ প্রকাশ করেছে। এবং অসংখ্য মানুষ এ তথ্যের বাহিরেই থেকে যাবে।
প্রশ্ন হচ্ছে,
প্রথমত,১০ সেকেন্ডের দুখ প্রকাশ করেই ইটিভির দায়িত্ব শেষ? এটি কি চর মেরে স্যরি বলার মত নয়?
দ্বিতীয়ত,মিডিয়ার এমন নৈতিকতাহীন কর্মকাণ্ড মিডিয়া কতৃক প্রচারিত প্রত্যেকটি সংবাদকেই কি প্রশ্নবিদ্ধ করবেনা?
তৃতীয়ত, একটি কথা বারবার ঘুরে আসছে, স্বাধীনতাপরবর্তী ৩৭ বছরে কেন একটি মামলাও হলোনা। এই দাঁতহারা ব্যাক্তি অন্তত একটি ফৌজদারী মামলাতো করতে পারতো। তাহলে কি ধরে নিতে হবে নির্দিষ্ট ব্যাক্তি বা দলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে এতবছর আদালতের শরণাপন্ন না হবার পেছনে তথ্য প্রমাণের এমণ বেহাল দশাই দায়ী?
লক্ষণীয়, যুক্তিভিত্তিক যে কোন দ্বিমতকে স্বাগতম। এবং আমার বুঝবার জন্য জরুরীও। তবে নিছক গালাগালি কিংবা গলাবাজির বিরুদ্ধে পূর্বের মতই ব্যাবস্হা নেয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


