somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডহ্যাট লিনাক্সে yum repository সেটআপ । খুব জরুরী বা দরকারী একটা টুল ।

০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Yum একটা খুব শক্তিশালী মাধ্যম বা টুল যা প্যাকেজ-বেজড লিনাক্স ডিস্ট্রিবিউসনগুলোর বিভিন্ন প্যাকেজ ইনষ্টল এবং রিমোভের কাজটা খুব সহজ করে দিয়েছে । ইয়াম সেটআপ ছাড়া আরপিম (RPM) কমান্ড দিয়ে কাজ করা খুব কষ্টকর । কোন প্যাকেজ ইনষ্টল করতে গেলে তার অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ খুজে খুজে ইনষ্টল করতে করতে অবস্হা খারাপ হয়ে যায় । তাই ইয়াম এ কাজটা সহজ করে দিয়েছে , সে নিজেই প্রয়োজনীয় প্যাকেজ খুজে ইনষ্টল করে দেয়ার মাধ্যমে । তাই , যারা লিনাক্স শিখছেন বা ব্যবহার করছেন তাদের জন্য খুব জরুরী এবং কাজের একটা বিষয় ।

নিচে একটা লোকাল মেশিনে কিভাবে ইয়াম সেটআপ দেয়া যায় , তার বিবরণ দেয়া হল ।

Yum is a powerful tool that greatly improves package handling on RPM-based Linux distributions.

প্রথম কথা হলো ইয়াম সেটআপ দুইভাগে বিভক্ত । একটা সার্ভার সেটআপ , আরেকটা হল ক্লায়েন্ট সেটআপ ।

সার্ভার সেটআপঃ

১. ইয়াম এর জন্য রিপোজিটরী (REPOSITORY) তৈরী করতে হবে । এজন্য যে কমান্ড দরকার সে সর্ম্পকিত প্যাকেজটি প্রথমে ইনষ্টল করতে হবে । তার কমান্ড হলোঃ

$ rpm --ivh createrepo*

তারপর, প্যাকেজের key ইমপোর্ট করে নিতে হবে । তার কমান্ড হলোঃ

$ rpm --import /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-release

অতঃপর যে ফোল্ডারে REPOSITORY তৈরী করব তা বানিয়ে নেয়ার কমান্ড হলোঃ

$ mkdir /srv/Server

.......এটা আপনি যেকোন জায়গায় করতে পারেন, তবে যেখানে জায়গা আছে অনেক সেখানে করাই ভালো । কমপক্ষে ৩-৪ গি.গা । কারণ এরপরের পদক্ষেপ হলো এই ফোল্ডারে RedHat এর সিডি এর Server ফোল্ডারটাকে কপি করে এখানে পেষ্ট করতে হবে । এর জন্য কমান্ডগুলো হলঃ

$ mount /dev/cdrom /mnt

$ cp /mnt/cdrom/Server /srv/Server

এখন সার্ভার তৈরীর সর্বশেষ পদক্ষেপ createrepo কমান্ড দিতে হবে ।

$createrepo -v /srv/Server

.এই পর্যায়ে এসে দেখবেন অনেকগুলো প্যাকেজ ইনষ্টল হবে । সফলভাবে শেষ হওয়ার পর , ক্লায়েন্ট কনফিগার করতে হবে । এবং তা করতে হবে /etc/yum.repos.d ফোল্ডারে ।

ক্লায়েন্ট সেটআপঃ

/etc/yum.repos.d ফোল্ডারে cd কমান্ড দিয়ে প্রবেশ করে কোন ফাইল থাকলে তা মুছে ফেলতে হবে rm -f দিয়ে । তারপর একটা ফাইল তৈরী করতে হবে নিচের কমান্ডের মাধ্যমে ।

$ vim base.repo

.এই ফাইলে নিচের লিখাগুলো লিখে সেভ করতে হবে ।

[Server]
name=Server
baseurl=file:///srv/Server
gpcheck=1
gpgkey=file:///etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-release

ব্যাস তাহলেই আপনার ইয়াম রিপোজিটরী তৈরী হয়ে গেলো । এখন আপনি যে কোন সার্ভিস খুব সহজে ইনষ্টল বা রিমোভ করেন নিচের কমান্ডগুলোর সাহায্যে ।

$ yum install httpd*

$yum remove httpd*

........এটা আ্যপাচি ওয়েবসার্ভার ইনষ্টল এবং রিমোভ করার কমান্ড । আপনি httpd* এর জায়গায় নির্দিষ্ট সার্ভিস বা প্যাকেজ এর নাম লিখবেন ।



সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×