অষ্ট্রেলিয়ার স্হায়ী থাকা বা পি. আর এর গ্রান্ট লেটার পেলাম আজকে আমার এজেন্ট এর কাছ থেকে । আগামীকাল এমবেসী যাব ভিসার জন্য । ইনশাল্লাহ আশা করি আর কোন ভয় বা চিন্তা নাই । গত দুইটা বছর এর চিন্তায় আর আত্নীয় স্বজনের বিভিন্ন রকমের মন্তব্যে কিছুটা হতাশায় ভূগতে ছিলাম । অনেকেই বলছিল, প্রতারকের পাল্লায় পড়েছি , এইসব হাবিজাবি ।
যে আমি জীবনে দেশের বাইরে যাই , কোনদিন প্লেনে উঠি নাই, কোন ভিসার জন্য কোন এমবেসী যাই নাই, সে আমি আল্লাহর একান্ত রহমেত প্রথমেই এত বড় সফলতা । খুব ভাল লাগছে । আবার দেশ ছেড়ে যেতে হবে , সেখানে তেমন কেউ নেই কাছের , তাই আবার দুঃশ্চিন্তা হচ্ছে । তারপরও ভয় নাই, আল্লাহ ভরসা । জীবনে যুদ্ধ করতে করতে এতদূর এসেছি , আল্লাহর রহমতে অনেক কষ্ট করে হলেও অনেক সফলতা পেয়েছি ।
পি.আর (Permanent Residency) এর সুবিধা সমূহ হলঃ
১. যত দিন খূশী থাকা যাবে ।
২. যত বার খূশী প্রবেশ বা বাহির হওয়া যাবে
৩. চার বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে ।
৪. নির্দিষ্ট স্বল্প কিছূ কাজ ব্যাতীত যে কোন কাজ করা যাবে
৫. যতক্ষণ ইচ্ছা করা যাবে ।
৬. পোলাপান হওয়া মাত্র ওই দেশের নাগরিক হয়ে যাইব । (কি মজা,
...হাহ. অনেক সুবিধা , তাই নয় কি ? আমার মতে সবার-ই চেষ্টা করা উচিত যদি সম্ভব হয় আরেকটা নাগরিকত্ব নিয়ে রাখা বা দেশের বাইরে যাওয়ার । কারণ এই দেশে এখন এত মানুষ হইছে আর সম্পদের যে ক্রাইসিস দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে তা ভয়াবহ আকার ধারণ করবে ।
তাই , দেশের বাইরে গিয়ে দেশেকে সাহায্য করা । আমি এক বান্দা বের হলেও তো একটা জায়গা খালি হয় , আরেকজনের জন্য । পৃথিবীর অনেক দেশের-ই জনসংখ্যা অনুপাতে জায়গা অনেক । ঘনবসতিপূর্ণ দেশ থেকে সেখানে মাইগ্রেট করা উচিত । এ ব্যাপারে মনে হয় ভারত ও চীন আমাদের থেকে এগিয়ে আছে । আমরা বরাবর সব জায়গায় পিছিয়ে-ই থাকলাম ।
যাক, আমার জন্য দোয়া করবেন । আর অষ্ট্রেলিয়ার কোন ব্লগার ভাই-বোন থাকলে , দয়া করে থাকা খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েন । কোন নিকটাত্নীয় না থাকায় জনগণ এর উপর-ই বেশী পরমার্শ চাইতে হচ্ছে ।
কোন উপায় নাই । এজেন্ট ব্যাটা আবার এর জন্য আলাদা সার্ভিস চাচ্ছে দাবী করছে । পথ না পেলে শেষ পর্যন্ত আবার তার পিছনে টাকা ঢালতে হবে । দেখি কি করা যায় !!!
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


