কয়েকদিন হল অষ্ট্রেলিয়া এসেছি খুব আশা নিয়ে , দেশে মোটামুটি একটা ভালো চাকুরী করতাম । আশা করেছিলাম এখানে আসার পর মোটামুটি এরকম একটা না হোক এন্ট্রি পজিশনের চাকুরী পাব , যদিও তেমন বেশীদিন হয়নি, তারপরও মনে হচ্ছে অবস্হা তেমন একটা ভালো না ।
কমনওয়েলথ ব্যাংকে একাউন্ট করলাম আর মেডিকেয়ার প্রসেস এ রেজিষ্টার করলাম । সব কিছুই নিয়ম অনুসারে চলে । তেমন সময় লাগেনি ।
এখানে ডাক্তার দেখাতে গেলে মেডিকেয়ার কার্ড থাকলে ডাক্তারের ফি লাগেনা । না হয়, ৬০ ডলার লাগে । রেসিপসনে কার্ড দেখিয়ে এন্ট্রি করালে পরে সিরিয়াল অনুসারে ডাক্তারগণ এসে নাম ডেকে নিয়ে যায় ।কোন টেষ্ট ফি নাই । টেষ্টের রেজাল্ট সাথে সাথে দিয়ে দেয় ।
বেশির ভাগ সাদা মানুষ । শীতকাল বলে যাও নাকি পোশাক গায়ে আছে , গরম কালে নাকি তাও থাকে না । তারপরও বুঝিনা মেয়েরা কেন ওপরের অংশ খোলা রাখতে পছন্দ করে ।
আবহাওয়াটা বিরক্তিকর । এত শীত ভাবিনি । শীতের মধ্যে আবার বৃষ্টি ।
নিজের গাড়ি ছাড়া চলা মুশকিল । সব কিছু দুরে দুরে । এখনও বাস ও ট্রেনের চলা শিখতে পারিনি । বাস ও ট্রেন খুব সুন্দর । এখানে সবাই ট্রাফিক নিয়ম মেনে চলে , না হয় জরিমানা না হয় জেল ।
মানুষগুলো মনে হয় হেল্পফুল । যদিও তেমন কারো সাথে এখনও মিশা হয়নি ।
যাক এসে যখন পড়ে গেছি এখন তো যুদ্ধ করতে হবে । দেখি আল্লাহর সহায়তায় কতদিন টিকিয়ে থাকতে পারি ।
দোয়া করবেন সবাই । মাঝে মাঝে খুব খারাপ লাগে । আজকের মত শেষ । পড়ে সুযোগ পেলে লিখব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


