...হায়....রাস্তায় রাস্তায় ঘুরি একটা কাজের জন্য, দুয়ারে দুয়ারে গেছি , কিন্তু কোন কাজ নাই । অনলাইনে এপ্লাই করি কিন্তু কোন রেসপন্স নাই । অনেকেই বলে তোমার দরখাস্ত আনসাকসেসফুল । কেউ কেউ বলে তোমার অভিজ্ঞতা বেশী । কি আজব ! আমি তো এ দেশে নতুন , এটাও একটা সমস্যা । কোন দিকে যে যাই ।
......অড জবও যে পাব না , সেটা ভাবি নি । এখন কোন চিন্তা করতে পারছি না । গত পোষ্টের পর অনেকেই রিপ্লাই দিয়েছেন , ঠিকানা দিয়েছেন , কিন্তু দু:খজনক ভাবে কোনটাই কাজ হল না ।
.......স্বপ্ন আশা গুলো মরিচিকা হয়ে দু:সপনে পরিণত হচ্ছে । কত জনের কত আশা - সব কি ব্যর্থতায় পর্যবসিত হবে ?
........এত বড় দেশ , আমার বাবা আসার আগে গর্ব করে বলতো, অথচ সেখানে আমার কোন ঠাই হবে কিনা , আমি জানি না ।
...আমার আগে একজন এসেছিল, তিন মাস নিজের টাকায় চলে বাংলাদেশ থেকে যা এনেছিল , তা নি:শেষ করে ফতুর হয়ে , প্রায় চলে যা্চিছল , বন্বুদের টাকায় মেলবোর্ন থেকে ব্রিসবেন গিয়ে পড়ে এখন কোনমতে একটা জব মেনেজ করে টিকে আছে । সে বললো, কেন দেশের চাকুরী ছেড়ে এসেছেন ? এখানে টিকতে পারবেন কিনা , সম্পূর্ণ অনিশ্চিত ।
.....এ হল আমার এখনকার অবস্হা । দিন কাটে চাকুরী খুজে আর অন লাইনে সিভি জমা দিয়ে ।
........জানিনা .......আরো কত খারাপ দিন অপেক্ষা করছে আমার জন্য ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

