..দেশে থাকতে স্বপ্ন দেখতাম......অষ্ট্রেলিয়া যাব......আরামের চাকুরী করব...লাখ লাখ টাকা বেতন ...গাড়ী কিনব..তারপর...গাড়ী নিয়ে ঘুরব.... ঘুরব.... ।
....কিন্তু.. হায়....নামার পর সব রঙিন স্বপন এখন দুস্পনে পরিণত । ...কাম করি সেলস ...কারণ .....সাদারা কি কয় ভালোমতো বুঝিনা আর বঙ্গ দেশের অভিজ্ঞতার কোন দাম নাই ...তাই কোন চাকুরীর কোন সাড়া পাইনা ...পরিচিতরা বলে ...এখানে আবার পড়াশোনা করণ লাগব ..তারপর তারা দাম দিব না হয় না ...দেশের পড়ালেখা আর অভিজ্ঞতা পানি তে ফালায়া দাও ...এ দিয়ে এ দেশে কোন কাজ হবে না ।
সেদিন পত্রিকাতে দেখলাম ..সাতার শিখানো জন্য শিক্ষক লাগব..তাই ফোন করলাম ..কারণ আমি তো সাতার জানি অসুবিধা কি ..এটা শিখায়া যদি কারো কিছু কামাই করতে পারি ..কিন্তু হায় বহুত ঘুরে বহুত কষ্টে হেগোরে খুইজ্যা বার করলাম...তারপর কয় আপনার কি কোন কোর্স করা আছে...কিসের কোর্স...? পার্সনোলা ট্রেইনার এর কোর্স...আমি কই না..তারা কয় দু:খিত...কোর্স করা থাকতে হবে ..আমি মনে মনে কই শালার সাতার শিখানোর লেইগ্যাও কোর্স কইরা আহন লাগব...সবই যদি এদেশে আবার নতুন করে শুরু করতে হয়..তাহলে এত অভিজ্ঞতা দেখে ...বাছাই করে করে লোক আনার কি দরকার .........আরো আগে থেকে অল্প বয়সে আনলেই হয়....তারপর যারে যেমনে পার কাম শিখায়া তারপর কামে লাগাও .........তা না.....দেশের স্কিল লোকগুলারে আইন্যা কামলার কাম করাও...........এটার কি মানে......আরো কতজনের গল্প শুনছি.........একেক জন পি এইচ ডি করা........বড় বড় মেকানিক্যাল ইন্জিনিয়ার........ডাক্তার.......কাম পায়না...এখানে এসে পড়া লেখা না করলে ....কত মানুষের কত কষ্ট ..শুনলে গা শির শির করে...এখানে কে কারে দেখে ? কেউ দেখে না...আত্নীয়ও পর হয়ে যায়.
এই মাইগ্রেশনের কি কোন দরকার আছে ? এটা ঠিক পদ্ধতি .....?
.তবে অনেক বাঙালরি বাসায় গিয়েছি........এত হাই ফাই বাসা...গাড়ী ..বাড়ী স্হুূলুস্হূল অবস্হা.......তবে তা ১৫/২০ বছরের কামলা দেয়ার পর.......আর পোলাপান গুলো মেক্সিমাম হামবড়া ভাব...তারা সাদাদের চেয়েও বেশি ভাব নিয়ে থাকে ...কারণ কি বুঝলাম না । অনেকে বাংলা বুঝে না...অনেকে বলতে পারে লিখতে পারেনা ...অনেকে বিয়ে করবেনা ..লিভ টুগেদার করবে বলে মতামত দেয়...হুমম...এ হল শেষ পরিণতি ...আর তাদের বাপ মা...ছেলে মেয়েদের কোন শাসন করেনা...বরং প্রতিটা কথায় অনুরোধ করে বলে..যেন...ছেলে ময়েরাই তাদের মা..বাপ...
/.....যাক আর লিখব না...পড়ে আরেক দিন..........ধন্যবাদ পড়ার জন্য
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



