...হায়..যাও একটা চাকুরী ছিল....তাও এক সপ্তাহ করার পর আবার না করে দিয়েছে । আমার আগে যে ছিল সে ফিরে আসতে চাচ্ছে..কারণ যেখানে সে গেছে সেখানে অতিরিক্ত খাটায়..কোন বিশ্রাম পায় না তাই ....আর আমার এম্প্লয়ারও রাজী ...কারণ সে অনেক আগে থেকে ছিল আর কাজ জানে .আর আমাকে এখন কাজ শিখতে হচ্ছে..সুতরাং আমাকে আবার পথে নামতে হবে ....রাস্তায় রাস্তায় ঘুরতে হবে....একটা কিছূর জন্য ।
......আংকেল জানাল..ওনাদের সরকারী অফিসেও সব রকমের নিয়োগ বন্ধ করে দিয়েছে...কোন নিয়োগ করতে হলে সরাসরি কেবিনেটের মাধ্যমে হতে হবে । এখন নাকি এখানে সরকারে কাছেও টাকা নেই ।
.....কি যে হবে বুঝনে পারছিনা । আজ একজনের বাসায় গিয়েছিলাম..যিনি দুবাই খেকে এদেশে এসেছেন গত দশমাস ধরে বসে আছেন । দুবাই তে খুব ভালো ছিলেন ।বুয়েট পাশ করা মেকানিক্যল ইন্ঝিনিয়ার । মিডল ইষ্টে দশ বছরের ওপরে চাকুরী করেছেন..বাসায় চাকর-বাকর ছিল... এখন মাথায় হাত ।
.....সব দিকে খালি দু:সংবাদ । কোন সুসংবাদ নাই ।
কি যে করব , বুঝতে পারছিনা । মনে হয় দেশে-ই ফিরে যেতে হবে । এখানে তো মনে হয় শেষ পর্যন্ত সব খুইয়ে না খেয়ে মরতে হবে ।
কারণ .......বেশিরভাগ এম্প্লয়ার আষ্ট্রেলিয়ার জন্মগ্রহণকারীদের প্রেফার করছে..মাইগ্রেটতের থেকে । আর এদেশে জন্মগ্রহণকারী অনেকেই এথন বেকার ...সেখানে আমাদের স্হান কই ?
..........কোন মুখে দেশে ফিরব সেই চিন্তায় আছি !!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


