ট্রেনে কাজ থেকে ফিরছিলাম, শ্যালক বাংলাদেশ থেকে খালি মিসকল দিচ্ছিল । চিন্তা করলাম কোন খারাপ কিছূ হলো নাকি , এত মিসকল । আমার শাশুরী মা আবার অসুস্হ । একটু টেনশন হচ্ছিল । বাসা আসা মাত্র কলিং কার্ড দিয়ে ফোন করলাম । জিজ্ঞেস করলাম কোন খারাপ কিছু ।
শ্যালক বললো না, আপনাদের খোজ খবর নেয়ার জন্য ফোন কর্লাম । তা এত মিসকল কেন ? না অনেক মনে পড়ছিল তাই । হাফ ছেড়ে বাচলাম , খারাপ কিছু নয় । আমার সাথে টুকটাক কথা বলার পর, ওর বোন কে চাইলো , দিলাম । তারপর বললো - ওর ডেসটিনির কথা ওকে । কোম্পানী নাকি শেয়ার ছেড়েছে । ১০,০০০ টাকা করে একেকটি শেয়ার । ও শেয়ার কিনতে চায় । সময় বেশী নাই , আর মাত্র এক সপ্তাহ । খুব লাভজনক । ডেসটিনির ২৮ টা কোম্পানী । বিশ্বের অন্যতম লাভজনক কোম্পানী । বিমান, পত্রিকা ও অনেক টাওয়ার আছে । প্রচুর লাভ । মানুষ ধুমছে কিনছে । এখন শেয়ার কিনলে আগামী জুন-জুলাই থেকেই লাভ পাওয়া শুরু হয়ে যাবে ... ইত্যাদি ইত্যাদি । টাকা পাঠাতে হবে ..কমপক্ষে ১০/১২ টি শেয়ার ও কিনতে চায় ।
আমাকে রিসিভার দিলে বলল, ওদের ওয়েব সাইটে গিয়ে দেখেন ..ওদের পরিকল্পণা । কোটি কোটি টাকার শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে । আমি বল্লাম , ঠিক আছে আমি ওয়েব সাইট দেখে , বুঝে তোমাকে শিঘ্রই জানাব । একেবারে মুখের উপর না বলা যায় না ।
বিদেশ থেকেতো কিছু জানতে পারছিনা । আপনারা কেউ কিছু জানেন নাকি এ সম্পর্কে ? জানলে দয়া করে শেয়ার করেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

