অর্থনৈতিক বিপর্যয়ে ভারতে আশংকাজনক হারে বাড়ছে আত্নহত্যা । ঘন্টায় দেশটিতে আত্নহত্যা করছে ১৫ জন ।এদের প্রায় ৭০ ভাগ বিবাহিত আর বাকী ৩০ ভাগ অবিবাহিত ।প্রতি পাচজনে একজন গৃহবধু । এসবই জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরাম ।
তিনি ন্যাশনাল ক্রাইম রিপোর্টের উপর ভিত্তি করে তিনি আরো বলেন, ' আত্নহত্যা প্রবণতার পিছনে অনেক কারণ আছে । এর মধ্যে জরিপে দেখা গেছে সবচেয়ে বড় কারণটি হলো অর্থনৈতিক বিপর্যয় । এ কারনে অনেক পুরুষ আত্নহত্যা করছে । আর নারীরা আত্নহত্যা করছে সংসারে অভাব অনটন ও অশান্তির কারণে ।
জরিপে দেখা গেছে , আত্নহত্যাকারী প্রায় ৪১ ভাগ ব্যবসায়ী, ৭ ভাগ বেকার ও বাকীরা চাকরিজীবি । তবে বিবাহিতদের মধ্যে আত্নহত্যার প্রবণতা বেশী ।
সূত্রঃ আমাদের সময় - ২৯ শে অক্টো ২০১১ ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



