বাড়ী ভাড়াও প্রায় সমান পড়ে যদি আপনি লোন নিয়ে বাড়ী কিনেন । তাই যারা বাংক থেকে লোন নিতে পারে তারা বাড়ী কিনেই ফেলে কেননা ভাড়াতে তো কোন রিটার্ন নেই ।
তবে বাড়ীটার ভিতরের অবস্হা ভালো নয় । অনেক দিন লোকজন ছিলো না । আগের মালিক লোন শোধ করতে না পারায় ব্যাংক বাড়ী নিয়ে নেয় । তাই বিক্রি করার জন্য অকশ্যান হয় ।
এখানে মানুষ জমি কিনে বাড়ী করে খুব কম । বেশীরভাগ রেডিমেড বাড়ী কিনতে চায় । বাড়ীর প্রকারভেদও আছে । যেমন, ইন্ডিপেনডেন্ট হাউজ, ভিলা, টাউন হাউজ ইত্যাদি । ইন্ডিঃ আপনি বাড়ী ও জমির মালিকানা পাবেন । অন্যগুলোতে যুক্ত মালিকানা । ভিলা ও টাউন হাউজ হলো একসাথে কয়েকটা বাড়ী । বাড়ীর সুয়েরেজ খরচ..আদার্স বাইরের খরচ সব বাড়ীর মালিক শেয়ার করে বহন করে । ভিলা হলো একতলা বাড়ী ও টাউন হাউজ হলো দুতলা বাড়ী ।
যাক, আমি মূলতঃ গত মাস থেকে নেমে ছিলাম বাড়ী কিনার জন্য । গতকাল কিনেছি হঠাৎ করে । বাড়ী খুজতে খুজতে হয়রান । কি কিনব । ইন্ডিঃ , নাকি ভিলা । আমার বউয়ের টাউন হাঃ পছন্দ না । দিনে সিড়ি বেয়ে বার বার উঠানাম করা অপছন্দ । কেউ বলে হাউজ কিন । ও ..আবার ইউনিটের কথাতো বলতে ভুলে গেছি । বাংলাদেশের ফ্ল্যাটের মত । ছোট বিল্ডিং গুলোকে বলে ইউনিট আর বড়গুলো হল ফ্ল্যাট । ইউনিট সবথেকে সস্তা । তবে একমাত্র হাউজ ছাড়া বাকী সবগুলোতে আপনাকে কমন খরচ শেয়ার করার বাধ্যতামূলকভাবে মাসে মাসে একটা টাকা দিতেই হবে । যেটাকে ষ্ট্রাটা ফি বলে । এটা না দেয়ার জন্য আর জমির মালিকানা পাওয়ার জন্য অনেকে পরামর্শ দেয় হাউজ কিনার জন্য । কারণ অন্যগুলো নিজের মতো করে ভেঙ্গে বানানেরা পারমিশন নাই । তবে হাউজ তাই তূলনামূলক ভাবে দাম বেশী ।
১.
২.
৩.
৪.
৫.
ছবি দেখে বাড়ীর ভিতরের প্রকৃত অবস্হা বুঝার উপায় নাই । ভিতরের অবস্হা মোটামুটি খারাপ । অনেক দিন মনে হয় কেউ থাকে না । ভাঙ্গাচুরা ও গন্ধ হয়ে আছে । উঠার আগে অনেক কাজ কতে হবে । প্রকৃতি ও পরিবেশের প্রভাবে অযত্ন ও অবহেলায় বাসের উপযোগী নাই । যদিও যারা বিবর্তনবাদ নামক মতবাদে বিশ্বাস করে তারা দাবী করে প্রকৃতি নাকি সব কিছু সুন্দর মত তৈরী করে । আমি তো দেখি উল্টা । কারো হাত না পড়লে সব কিছূ হয় ধ্বংস । ডিজাইন ছাড়া ..পরিকল্পনা ছাড়া কিছূ হয় নাকি ? সামান্য প্রাণহীন বাড়ী ঘর-ই তো হয় না আবার প্রাণের মত জটিল বিষয় তো কল্পনাই কারা যায় না । এগুলো বললাম আমার গত পোষ্ট ছিলো বিবর্তন নিয়ে ...অনেক ব্লগার প্রচেষ্টা করেছে আমাকে তাদের সেই ধর্মীয় মতবাদ বুঝানোর জন্য ..তাই এ প্রসঙ্গের অবতারণা ।
যাক..সবাই ভালো থাকবেনা এবং আমার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যেন ঋণখেলাপী না হই । আল্লাহ হাফেজ ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


