গ্রাফিক্স ডিজাইন আমার কাছে নেশা। আমি যে সব শিখে ফেলেছি তাও কিন্তু না। যেকোন ডিজাইনের ক্ষেত্রে শেখার কোনা শেষ নেই। প্রতি দিনই নতুন নতুন জিনিস শিখতে হয়। আর আমি মনে করি একজন ডিজাইনের জন্য তার চোখ হল সবচেয়ে Important দিক। কারণ আমরা সাধারণত খোলা চোখে যা দেখি তার উপর ভিত্তি করেই কোনো কিছু ডিজাইন করি।
প্রথম প্রশ্ন ডিজাইন কি?
ডিজাইন হল আমরা প্রকৃতিতে যা কিছু দেখি তার থেকে কিছু Idea নিয়ে তাকে রুপান্তর করে নতুন কিছু তৈরী করাকেই ডিজাইন বলে।
দ্বিতীয় প্রশ্ন ডিজাইনার কারা?
আমরা সবাই কিন্তু এক এক জন ডিজাইনার। প্রশ্ন উঠতে পারে " সবাই কি করে ডিজাইনার হতে পারে? ডিজাইনার হতে হলে চাই Creative Mind এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা।" উত্তরে আমি বলব 'হ্যা... আপনি কিংচিৎ সঠিক কিন্তু পুরোপুরি নয়।' মনে মনে হয়ত নিজেই নিজেকে প্রশ্ন করছেন "এ কি করে সম্ভব?" কেনো সম্ভব নয়? অবশ্যই সম্ভব। বলছি কি করে সম্ভব।
আমরা শিল্পী মূলত যারা গান, নাচ, অভিনয়, ছবি আঁকার সাথে জড়িত তাদেরকেই বলি। কিন্তু ডিজাইনারদের কে শিল্পী বলি না। সত্যি কথা বলতে ডিজাইনারও কিন্তু শিল্পী। আরও সহজ করে বলি। আমাদের সবার কিছুনা কিছু শখ আছে, তাই না? কেও কেও যা দেখে যা চিন্তা করে তা বাস্তবে রুপ দিতে পারে।
যেমন:
১.অনেক মানুষ আছেন যারা কিছু দেখলে তা হুবুহু আঁকতে পারেন।
২. অনেক মানুষ আছেন যারা কোনো খাবার খেয়ে বলতে পারেন খাবারটা কি করে রান্না হয়েছে এবং ঐ রকম করে রান্নাও করতে পারেন।
এই শ্রেনীর মানুষদের আমরা বলব প্রকৃত শিল্পী বা ডিজাইনার। কিছু সহজ উদাহরণ দেই। অনেক মানুষ আছেন যারা খুব অল্প সময়ে সব কিছু শিখতে পারে এবং নিজের প্রতিভা প্রয়োগ করে নতুন কিছুর সৃষ্টি করেন। আবার অনেক মানুষ আছেন যারা দেখেন এবং চিন্তা করেন কিন্তু বাস্তবে রুপ দিতি পারেন না। তাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করা হয়। আর ঐ সব প্রাতিষ্ঠানিক ভাবে যারা ডিজাইনার হয়েছেন তাদেরকেই আমরা ডিজাইনার বলি। এই সব প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত ডিজাইনার ছাড়াও যারা নিজের প্রতিভা দিয়ে নতুন কিছুর সৃষ্টি করে তারাও ডিজাইনার।
আমার মনে হচ্ছে আমি অনেক বক বক করছি। ভাল হয় বেশী কিছু বলে আপনাদের আর বিরক্ত না করা।
আপনারা যদি চান তাহলে আমি ভবিষ্যতে ডিজাইন নিয়ে আরো কিছু লিখতে পারি। আজ না হয় এ পর্যন্ত থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

