আমার প্রিয় পোস্ট

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক)

২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

শেয়ারঃ
0 11 0

আমরা অনেকেই অনেক কিছু শিখতে চাই। কিন্তু শিখতে পারিনা বা শেখা হয়না। আবার অনেকে শিখি ঠিকই কিস্তু তার মধ্যেও কিছু ফাক ফোকর থেকে যায়। যার ফলে একটা সময় পর আমরা হাল ছেড়ে দেই এই বলে "আমাকে দিয়ে এই সব হবেনা" কিন্তু সঠিক ভাবে শুরু করলে অবশ্যই যেকোনো কিছু শেখা সম্ভব বলে আমি মনে করি।

আমাকে কেও কেও অনুরোধ করেছিলেন কিছু টিপস দিয়ে সাহায্য করার জন্য। যারা স্কেচ শিখতে চান তাদের জন্য আমার আজকের এই লেখা। আশা করছি হয়তো কিছুটা হলেও কাজে আসবে আপনাদের।

রান্না করার জন্য আমাদের আগে জানতে হয় রান্নার জন্য কি কি উপকরণ লাগে এবং রান্নার প্রনালী কি। আমি কোনো রান্নার নিয়ম জানি না কিন্তু রান্নার নাম জানি, আমি কি রান্না করতে পারব? হ্যা পারব কিন্তু সেটা মুখে দাওয়া যাবেনা। সুতরাং রান্না করার জন্য সবার আগে আমাদের অবশ্যই রান্নর উপকরণ এবং প্রনালী জানতে হবে। তবেই রান্না ভাল হবে।

আপনাদের মনে এরই মধ্যে প্রশ্ন উঠেছে 'স্কেচের টিপসে রান্না এলো কি করে?' এবার তাই বলছি ।

রান্নার কথাটা বলেছ উদাহরণ হিসেবে। যেকোনো কাজের শুরু করার আগে সে কাজ সম্পর্কে যদি সঠিক ধারনা না থাকে তাহলে কাজটা করাটা যেমন কঠিন হয়ে পরে ঠিক তেমনি কাজটা ভালও হয় না।

স্কেচের জন্য যা যা দরকার (উপকরণ) :
১. পেন্সিল { 2B, 4B, 6B, 8B(8B আমাদের দেশে পাওয়া যায়না)} ফেবার কস্টেলের পেন্সিল গুলা ভাল। আমি নিজে ব্যবহার করি।
২. পেপার (কার্ডিস পেপার, আর্ট পেপার, নিউজ পেপার)
৩. রাবার ( নন ডাস্ট )
৪. শার্পনার
৫.চার কোল (চার কোল দিয়েও স্কেচ করা হয়)

স্কেচ শেখার প্রথম ধাপ (প্রনালী) :
স্কেচ শেখার প্রথম ধাপ হল লাইন প্রাক্টিস।




একটি পেপার আর 2B পেন্সিল নিন। এবার উপরে দেয়া ১ম ছবির মত লাইন টানুন উপর থেকে নিচে, ডান থেকে বামে। প্রথমে আস্তে আস্তে প্রাক্টিস করুন। তারপর ২য় ছবির মত পুরা পেজে লাইন প্রাক্টিস করুন এবং হাত এবার একটু একটু করে জড়ে টানুন।

লাইন প্রাক্টিসের পর সার্কেল প্রাক্টিস করুন একই রকম করে। প্রথমে ধীরে পরে জরে।

আজকের জন্য এতটুকুই। পরের লেখায় আবার আরো নতুন কিছু দিব। :)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (চার)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (পাঁচ)
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (ছয়)

 

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১১ সকাল ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
দারাশিকো বলেছেন: তাড়াতাড়ি দিয়েন।
২. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: সোকেসে রাখলাম।দেখি পারি কিনা।
ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: চেষ্টা করুন অবশ্যই পারবেন। :)

৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
মামু বলেছেন: এই ছব হিবিজিবি তো ছুটু কালে কত করচি
কই এচকেচ তো আকতে পারি নাই
৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০১
ইমন জুবায়ের বলেছেন: নিয়মিত লিখবেন। আশা করি।
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অবশ্যই লিখব। ধন্যবাদ

৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পড়তাছি। শেখার খুব শখ
৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
আন্দালীব বলেছেন: পড়ে যাচ্ছি...

স্কেচ বিষয়ে আগ্রহ আছে। টুকটাক স্ক্র্যাপপেপার পেলেই আঁকিবুকি করি...কী যে করি জানি না।

একাডেমিকালী শিখবার সুযোগ মনে হয়না হয়ে উঠবে। তাই, আপনার টিপসগুলোর ভরসায় থাকা যাক।
ধন্যবাদ আপনাকে.
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। :)

৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
নকীবুল বারী বলেছেন: শিখার চেষ্টা করবো...........
১৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আচ্ছা

৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯
মন মণষা বলেছেন: পরের কিস্তীর অপেক্ষা...
১০. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
নুশেরা বলেছেন: শখে আঁকাআঁকি করি। আমার জন্য কাজের পোস্ট; প্রিয়তে নিলাম।
২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: আগে প্রাক্টিস করেন পরেরটা সময় মত দিব.......... :-B

১২. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০
প্রচেত্য বলেছেন: প্রচুর পিডিএফ আছে কিন্তু প্রাকটিস হয়না
আপনি পোষ্ট দিতে থাকেন
নিয়মিত পাঠক হব
১৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
মিলটন বলেছেন: অপেক্ষায় থাকলাম
১৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫১
নিঃসঙ্গ বলেছেন: এই স্কুলে ভর্তি হইলাম :#)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: আচ্ছা :)

১৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: অনেকদিনের শখ ছিল, ধন্যবাদ এমন একটা উদ্যগ শুরু করার জন্য ।
১৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০০
জেমিনি বলেছেন: আমি ঠিক করেছি প্রতি সপ্তাহে ১টি করে স্কেচ বিষয়ক পোস্ট দিব। প্রতি শুক্রবার ১টি করে পোস্ট। :)
১৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫
একরামুল হক শামীম বলেছেন: বাহ !! দারুনতো!!!
পরের পর্ব তাহলে এই শুক্রবারে পাচ্ছি :)
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ইনশাআলল্লা ,,,,,,,,,,,,,,,,, :)

১৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
সাদাচোখ বলেছেন:
জেমিনি, আপনার প্রফাইলটা দারুন লাগল। আমার সাথে অনেকটাই মিলে যায়, সম্ভবত সবার সাথেই মিলে যায়। সবার মনেই থাকে শত রঙের শখ, কিন্তু কয়জন পারে তা পূরণ করতে? আমারও শখের শেষ নেই, তেমনি নেই সেই শখের পেছনে দেয়ার মত সময়, সুযোগ এবং কোন কোন ক্ষেত্রে সামর্থ। আমারও মাঝে মাঝে পেন্সিল নিয়ে ক্যানভাসে খোঁচা-খুঁচি করতে ইচ্ছে করে। আপনার পোষ্টে উৎসাহিত হয়ে Click This Link
পোষ্টটি লিখেছি। আশাকরি দেখবেন।
আর একটি কথা আপনার বাংলায় ছবি আঁকা নিয়ে লিখা-লিখি থামাবেন না। আমি অন্তত আপনার লিখা পড়ব। প্রসংশনীয় উদ্যগের জন্য ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ দেয়া হয়নি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩
শিবলী বলেছেন: সাবাস।
একদম ক্লাস ওয়ান থেকে শুরু।
এবার যারা ধৈর্য রাখতে পারবে, তাডের জন্য দারুন উপকারী হবে বলে আশা করি।

ধন্যবাদ।
২১. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
আন্ধার রাত বলেছেন:
আমিও চুপি চুপি এসে ভর্তি হলাম।
সার্কেল কোনদিক থেকে শুরু করবো, ডান না বাম থেকে?

প্রিয়তে সব রাখবো।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

সার্কেল প্রেক্টিস দু'দিক থেকেই করতে হবে।

২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

২৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
মীতু বলেছেন: আমি আপনার স্কুলের সহকারী টিচার হইতে চাই ।;)

আমি আকাঁ ছবিগুলো পেন্সিল স্কেচ এর সব । আমি রঙতুলি দিয়ে আকিঁ না । পেন্সিল স্কেচ আমার খুব পছন্দ । তবে এখন ব্যাস্ততা আমাকে দেয় না ছুটি । আগে অনেক আকঁতাম ।

২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: :) :) অবশ্যই অবশ্যই............. যাক কিছুটা কাজ কমল তাহলে আমার ...হি হি হি

২৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
নাহিন বলেছেন: 8B নিউ মার্কেটের মডার্ণ এ পাওয়া যাবে।
আমার Stabilo পছন্দ, ফেবার ক্যাসল ও ভালো।
২৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
নাহিন বলেছেন: BT নতুন কিছু গ্রাফাইট পেনসিল এসেছে, ভালো লাগার কথা আপনার।
স্কেচ লাভারদের জন্য ... they r lyk... to die for।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি এখনো পাইনি। আবারও খুজে দেখব ........

০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২৭. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২
শামীম রিয়াজ বলেছেন: নিঃসঙ্গ বলেছেন: এই স্কুলে ভর্তি হইলাম :#)
২৮. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
সৌম্য বলেছেন: আমি ফটোশপে ছবি ঢুকায় স্কেচ ইফেক্ট দেবার দলে,
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: হে হে হে................. short cut ;) তাইনা ???

২৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: প্রথমে ছাগল আঁকা শেখাতে হবে । ছাগল এই ব্লগের হিট সাবজেক্ট
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আমি ছাগল আঁকতে পারি না :( আপসুস

৩০. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০
রন্টি চৌধুরী বলেছেন: স্কেচ করা কিভাবে ভুলে গেলাম ভেবে অবাক হই।
একসময় শিখেছিলাম।
৩ বছর শিখেছি।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: আবার শুরু করুন। :)

৩১. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
যীশূ বলেছেন: হাড়িকুড়ি বগের ছা,
উড়ে এসে আদার খা,
না খাস তো বাড়ি যা।
৩২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
নিকো৮১২৩ বলেছেন: অনেক শখ যে আছে, সময়ের কাছে সেগুলো শুধু হারিয়ে ফেলি না ভুলেও যাই। আপনার লেখাটার শিরোনাম দেখে এবং তারপর পরে এখনই কাগজ কলম নিয়ে বসতে ইচ্ছা করছে। বসবো। তার আগে আপনাকে ধন্যবাদ। ..... + + + + + + + +
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
তামিম বলেছেন: আফসানা, আমিও ভর্তি হলাম আপনার স্কুলে।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: আচ্ছা....... :).............................. /:)

৩৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
অযৌক্তিক বলেছেন: সিট কি ফিলাপ হয়ে গেছে সব ?
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: এখনও না....... ভর্তি হতে চান?

৩৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩
ল্যাটিচুড বলেছেন: আপনার স্কুলে দাখিল হইলাম, তয় কাগজ পেন্সিলে না শেখাইয়া মনিটর আর মাউস পদ্ধতিতে শিখাইলে কেমন হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ফটোশপে যদি কাজ করতে পারেন তাহলে যে কোন ছবি খুব সহজেই ছবিকে স্কেচে রুপান্তর করতে পারেন।

৩৯. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১
মাহবুবা আখতার বলেছেন: নাহ তিন নাম্বার লেসন শোকেসে... ওইটা আমার বেশি ভালো লাগসে ম্যাডাম :)
৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। সব গুলাই রেখেদিন। স্কেচ শিখতে গেলে সব গুলাই কাজে আসবে:)

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৫

লেখক বলেছেন: ওকেকেকেকেকেকেকে............:)

৪১. ২০ শে মে, ২০০৯ বিকাল ৪:১৩
_উল্লাস_ বলেছেন: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ.... ট্রাই তো অবশ্যই করবো কিন্তু যাতে আগ্রহ টা না কমে একটু দোয়া কোরেন। :D
২১ শে মে, ২০০৯ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

ট্রাই করুন, স্কেচের মজা একবার পেলে আগ্রহ এমনিতেই বাড়বে ।

৪২. ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ফজলুল করিম বলেছেন: আকা....... কেন যেন আমার হয় না।

শুরু করবো আপনার সাথে?
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: চেষ্টা করুন হয়ে যাবে।

৪৩. ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৩১
বাবুনি সুপ্তি বলেছেন: এই স্কুলে ভর্তি হব আমিও। সখ অনেক। দেখি পারি কিনা। :)
আপু ধন্যবাদ অনেক।
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: জলদি ভর্তি হয়ে এই ক্লাস গুলো শেষ করুন কারণ ২ মাসের মধ্যে স্কেচ নিয়ে আমার নতুন ধারাবাহিক অধ্যায় শুরু হবে। নতুন ক্লাসে যাতে পিছিয়ে না পরেন তাই এখনি কাগজ পেন্সিল নিয়ে বসে পরুন।:)

৪৪. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:১০
বাবুনি সুপ্তি বলেছেন:

আপু এটা আমার ১ম চেষ্টা। দেখত আমাকে দিয়ে কিছু হবে কিনা। ১ম ১ম সোজা হচ্ছিল না। শেষ বার একটু হয়েছে মনে হয়। তুমি বললে আমি পরের গুলো করব।


৪৫. ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩
জেমিনি বলেছেন: অনেক ভাল হয়েছে... প্রথম বার একটু বাকা হবেই। স্কেচ শুরু করার আগে কম করেও ২/৩ সপ্তাহ লাইন প্রেক্টিস করতে হবে। এর হ্যা এই লাইন প্রেক্টিস কিন্তু কিছুদিন করে ছেড়ে দিলে হবে না। যখনই কাজের ফাকে একটু অবসর সময় পাওয়া যাবে তখনি লাইন টানার চেষ্টা করতে হবে। :)
৪৬. ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫১
পেন্সিল বলেছেন: 'ফেবার কেসেলের পেন্সিল গুলা ভাল ' এইটা আসলে ফেবার কেস্টেলই হবে...জার্মান ভাষায় কেসেল কে কেস্টেল বলে...আপনি বানানটা আরেকবার খেয়াল করুন...

ভালো পোস্ট। প্লাস।
৪৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৪
ঘরকাতুরে বলেছেন: প্রিয়তে। ধন্যবাদ।
৪৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
একলোটন বলেছেন: আমি এতো অলস যে চর্চা করতেই পারি না। শুধু পেনসিল আর বোর্ড কিনে পা তুলে বসে আছি।আরো আগ্রহী হই কি করে? একটা পোস্ট দেন না ভাই...
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: এই প্রশ্নের উত্তর আপনি নিজেই। যে কোনো কাজ করার জন্য নিজের ভিতর থেকে আগ্রহী হতে হবে। কেও বলে কয়ে আগ্রহী করতে পারবেনা যদিনা আপনার নিজের মন থেকে কোনো আগ্রহ না আসে।

আমি শুধু এটাই বলতে পারি আপনি চেষ্টা করুন পারবেন। আমি নিজেও অনেক অলস কিন্তু আমার শকের ব্যপার এলে আমি আমার অলসতা ভুলে যাই। কারণ আমার শখ আমার সব কিছু।

৪৯. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১০:২৬
নুরুন নেসা বেগম বলেছেন: আমরা আরম্ভ করি, শেষ করি না.....। তাই এই পর্যায়ে এসে আরম্ভ করবো কিনা! আগে লাইন তো টানা শুরু করি!
৫২. ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৬
হাসান ইকবাল বলেছেন:
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (ছয়)

এই লিংকটা ওপেন হয়না কেন?
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১৬

লেখক বলেছেন: লিংকতো ঠিক আছে। আমিতো এই মাত্র ওপেন করলাম...

৫৩. ১৪ ই আগস্ট, ২০১১ রাত ৯:০১
১১স্টার বলেছেন: আমি আজ থেকে শুরু করলাম। আর পোস্ট প্রিয়তে রাখলাম
৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ... :)

৫৪. ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৮
হাসিন ঐশী বলেছেন: আমি এমনিতে টুকটাক আকা আকি করি... বাট্ গ্রামার না জানলে যা হয় আরকি... থেংকস্ আ লট !!!!! আমার কাজে লাগবে!
৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার লেখা সার্থক। ধন্যবাদ

৫৫. ০৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩০
সোহা৮০৮ বলেছেন: স্কেচের ব্যপারে আগ্রহ আছে। অপেক্ষায় আছি।
০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: কিসের অপেক্ষা? সব গুলা পর্ব দেয়া আছে...

 

মোট সময় লেগেছে ১.০২১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম আফসানা রুবাইয়াত। জন্ম সূত্রে আমি ঢাকার মেয়ে কিন্তু থাকি চট্টগ্রামে। বাবা, মা আর আমার ছোট্ট ভাই নিয়ে আমাদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই