আমার প্রিয় পোস্ট

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই)

২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

শেয়ারঃ
0 1 0

আজকে স্কেচের দ্বিতীয় পর্ব দিব। যারা আজকে প্রথম এই লেখা পড়ছেন তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক দিচ্ছি।
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক)

স্কেচ শেখা মানে এই নয় যে, হাতে কাগজ আর পেন্সিল নিয়ে কিছু আঁকলেই তাকে আমরা স্কেচ বলব। আমি আমার আগের লেখাতে বলেছিলাম "রান্না করার আগে রান্নার উপকরণ আর প্রনালী ভাল করে জানতে হবে তাহলেই রান্না ভাল হবে"। স্কেচ শেখার আগে আমাদের ভাল করে জানতে হবে স্কেচের জন্য কি কি দরকার এবং কি কি করতে হবে। কি কি দরকার স্কেচের জন্য তা তো আমরা জেনেছি এখন কি কি করতে হবে তাই জানব।

স্কেচ শুরু করার আগে আমাদের যে জিনিসটা সবার আগে শিখতে হবে এবং স্কেচের জন্য যা খুবই গুরুত্ব পুর্ন তা হল টোন (Tone)। আমি আজকে টোন নিয়ে কথা বলব। টোন দিয়েই মূলত স্কেচ করা হয়। তাই স্কেচ শেখার শুরুতেই টোন শেখানো হয়।

টোনের অনেক নাম আছে ১. সিলভার টোন ২. লাইন টোন ৩. কেরেক্টার টোন সহ আরো কিছু টোন।

আসুন তবে টোন প্রক্টিস করা যাক। আমি আপনাদের জন্য কিছু উদাহরণ ছবি তৈরী করেছি যাতে দেখে দখে আপনাদের টোন প্রক্টিস করতে সুবিধা হয়।



ছবি উদাহরণ ১ দেখুন ভাল করে। লাল রং দিয়ে লেখা আছে টোন১ / টোন২ ভাল করে দেখুন। 'Tone1' এখানে টোন শুরু হয়েছে হালকা থেকে আর শেষ হয়েছে গাঢ়ো দিয়ে। (স্কেচ করার জন্য পেন্সিল ধরাটাও একটা গুরুত্ব পূর্ন ব্যাপার। আমি পেন্সিল কি করে ধরতে হবে তার নমুনা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।) ১টি কাগজ আর 2B পেন্সিল হাতে নিন। ( আমরা নতুন সুতরাং নরমাল কাগজেই আমরা প্রেক্টিস করব) এবার ছবিতে যে রকম করে পেন্সিল ধরেছে আপনারাও ঐ রকম করে পেন্সিল ধরুন। তারপর কাগজে প্রথমে আলতো করে পেন্সিল টানুন। আসতে আস্তে নিচে নামুন আর সাথে সাথে পেন্সিলের টানে জোড় দিয়ে টোন গাঢ়ো করুন। একই রকম করে 'Tone2' টাও প্রেক্টিস করুন। এবার টোন গাঢ়ো থেকে হালকা হবে।



এবার আসুন উদাহরন২ ছবিতে। আমরা এখন লাইন টোন প্রেক্টিস করব। ছবিতে 'line tone1' দেখুন। কাগজ আর পেন্সিল নিন (পেন্সিল ধরার নিয়ম দেখুন) তার পর পেন্সিলকে ডান থেকে বামে টানুন। এবার 'Line Tone2' মত পেন্সিল বাম থেকে ডানে টানুন।

আমি স্কেচ নিয়ে লিখছি, যতটুকু সহজ করে লেখা যায় আমি চেস্টা করছি। যাতে সবার স্কেচের ব্যপার গুলা বুঝতে সহজ হয়। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব যাতে আরো সহজ করে আপনাদের শেখানো যায়।

আজকের মত এতটুকুই। :)

আমি খালি লিখে যাবো আর আপনারা খালি পড়বেন তা হবে না। কে কি করলেন, কতটুকু প্রেক্টিস করলেন আমাদের তা দেখাতেও হবে।

স্কেচের কিছু ভাল বই আছে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন: স্কেচ শেখার কিছু বই

 

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
নিবিড় বলেছেন: এসো পড়া শিখি

সামু ব্লগ ভার্সন..।খুব ভালো

আমি স্টুডেন্ট হলাম
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: খুব ভাল :) কাগজ পেন্সিল নিয়ে প্রেক্টিস শুরু করে দেন এইবার

২. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
একরামুল হক শামীম বলেছেন: আরেএ দারুন হচ্ছে !!

চলুক।
স্কেচ এইবার বিশেখেই ফেলবো। :)
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: very good :)

৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫
চাচামিঞা বলেছেন: অবশ্যই ভালো পোস্ট.....প্রিয়তে রাখলাম।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: আজকের পড়াটা ভালোমতই বুঝলাম ... চলুক
৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি পরের সপ্তাহে কি শিখলাম তার উপর একটা সচিত্র পোস্ট দিব।
অনেক ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: আমরা অপেক্ষায় থাকলাম।

৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
নুশেরা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
নিঃসঙ্গ বলেছেন: আমাদের মাস্টার সাব ভালোই পড়াইতেছে দেখি বহুত খুব =p~

এইবার স্কেচ না শিখা যাইমুনা।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: আচ্ছা................ চালায় যাও আমি তো আছিই :)

৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫
অ্যামাটার বলেছেন: দারুন...চলুক এটা, সাথে আছি+
স্কেচ আমার অন্য মাধ্যমগুলোর চেয়ে সবথেকে প্রিয়, যদিও একেবারে আনাড়ি পর্যায়েই আছি, Click This Link
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: এবার তবে ভাল করে শিখুন :)

৯. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আইজকার পর্ব ব্যাপকই কঠিন লাগতেছে!
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: কি রকম কঠিন???

১০. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গাঢ় থেকে হালকা সমান ভাবে হইতাছে না...হঠাৎ চেঞ্জ হইতাছে:(
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: একদিনে আর একবারে যদি হয়ে যেত তাহলেতো কেলা ফতে হয়ে যেত। চেষ্টা করতে থাকেন এক সময় হবে।

১১. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬
নিঃসঙ্গ বলেছেন: পেন্সিল আগের থেকেই ভাঙ্গা আপনার আপনি আবার এই খানে আসলেন কেন =p~
১২. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: :(:( জোড়া লাগছে কিনা টেস্ট করতে আসছি!
১৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এইবার স্কেচ না শিখা যাইমুনা

;)...thanx apunhi...
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: very good .........প্রেক্টিস শুরু করে দিন। আর কি কি করলেন আমাদের দেখান ।

১৪. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
অপ্‌সরা বলেছেন: বাহ! খুব দরকারী একটা পোস্ট।
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
নিবিড় বলেছেন: আচ্ছা আমার পেন্ফিল ধরা ঠিকমত হচ্চে না .....টোন গুলি কেমন ঝাপসা আবার গাঢ় হয়ে যাচ্ছে
২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ঠিক হচ্ছে চালিয়ে যান। পারলে আমাদের দেখান। যদি ভুল হয় তো আমি বলে দিব কোথায় ভুল হয়েছে। আ কি করলে ঠিক হবে।

১৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
মুহিব বলেছেন: আমি রুল টানতেও পারি না। ভর্তি হতে চাই।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ভর্তি করা হল :)

১৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
আসিফ বলেছেন: স্কেচ করি তবে একেবারেই নিজে শেখা এ্যামেচার টাইপের হয় - আপনার পদ্ধতিগুলা ভাল লাগছে, দেখি ট্রাই করে।
১৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
ডট কম ০০৯ বলেছেন: আমাকে লিঙ্ক তা মাইল কইরেন

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: কিসের লিঙ্ক মেইল করব ভাই ? :(

১৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭
ডট কম ০০৯ বলেছেন:
২০. ১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭
রুমমা বলেছেন: অ নেক উপকার করছেন।আমি দেখেছি maximum মানুষই কিছু সেখানোর সময় এমন কোরে শেখায় যাতে মানুষ না শিখতে পারে।কিনতু আপনি ভালো করে শেখাছছেন।তাই অসংখ্য ধন্যবাদ।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: আপনার কথাটা সত্যি। আমি নিজেই এর ভুক্তভুগী। অনেক কিছুই শিখতে গিয়ে দেখেছি অনেক কিছুই শেখায়না । আমি কাওকে দোষ দিচ্ছিনা কারন পেশাগত কারনে অনেকেই ছোট খাটো ব্যপার গুলা এড়িয়ে যায়।

আমি চেষ্টা করছি খুব সহজ করে এবং ছোট খাটো ব্যপার গুলা সহ বুঝাতে যাতে যারা আসলেই শিখতে চায় যাতে সহজ ভাবে শিখতে পারে।

আপনাকে অনেক ধন্যবাদ। :)

২১. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২১
অ্যালন বলেছেন:
আমিও স্কেচ শিখ্বো..এখন্থেকে..:)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: জ্বী আচ্ছা...........:)

২২. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
মাহবুবা আখতার বলেছেন: এইটুক তো আগেই পারি, তাও স্পেসিফিকলি শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৩. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৫
গুরু ভাই বলেছেন: সালাম গুরু...আমিও আম্নের পাঠশালায় আইয়া পর্লাম...
স্কেচার হইয়া তার্পর যামু :)
৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন: আচ্ছা ........:)

২৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০
প্রবালাহমেদ বলেছেন: কোন কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে কি স্কেচ করা যায় ?
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ফটোশপে যায়। এখন তো কিছু ফ্রি সাইট আছে আমি পিক দিলেই স্কেচ করে দিবে।

২৫. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৮
জামাল ঊদ্দিন বলেছেন: ছাত্র হইয়া গেলাম +++++++++++++
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: আচ্ছা......... :)

২৬. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৩৬
নীল_পরী বলেছেন: আমিও ছাত্রী হতে চাই,

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম আফসানা রুবাইয়াত। জন্ম সূত্রে আমি ঢাকার মেয়ে কিন্তু থাকি চট্টগ্রামে। বাবা, মা আর আমার ছোট্ট ভাই নিয়ে আমাদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই