আড্ডা শব্দটা শুনলেই মনটা কেমন করে ওঠে তাই না?? হুমমম আমি যানি আমার মত আপনাদের মনেও তাই হয়। আসলে কি ছোট আর কি বড় আমাদের সবার জীবনেই আড্ডা একটা বড় অংশ জুড়ে আছে। স্কুলে কলেজে অনেক আড্ডা দিয়েছি। এখন সব কিছুই স্মৃতি। এখনও আড্ডা দেই তবে তা একান্তই ফেমেলি মেমবারদের সাথে।
মাঝে মাঝে আমার স্কুলের কথা মনে পরে। আমি তখন ক্লাস টেনে পড়ি। ঐ বছরই আমি ঐ স্কুলে নতুন ভর্তি হয়েছি। প্রথম দিন আমি একা একা বসে আছি। কি করব বুজতে পারছি না। হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে এসে বলল " তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবা? হলে এখনি বল...."আমি একটু অবাকই হয়েছিলাম। আমি তার কথার জবাবে বলেছিলাম আমি একটু চিন্তা করে বলব। কিন্তু দুঃখের বিষয় ঐদিনই আমাদের স্কুল এক মাসের জন্য ছুটি হয়ে যায়। আমার আর চিন্তা করে কিছু বলা হয়নি। তার পর যখন একমাস পর আবার স্কুল খুলল, আমি খুব উৎসাহ নিয়ে স্কুলে গেলাম কারণ একটাই ঐ মেয়েটাকে খুজে বের করা। কিন্তু মেয়েটা ঐদিন স্কুলে আসেনি। তার পর দিন যখন আসল আমিও তার প্রশ্নের উত্তর দিলাম " আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব"
বাস ঐদিনের পর থেকে আজএ আমরা বেস্ট ফ্রেন্ড। স্কুলে আমরা অনেক মজা করতাম
মান্না দে এর কফি হাউজ গানটা শুনে পুরনো অনেক কথা আমার মনে পরল আবার নতুন করে। খুব মিস করি আগের ঐদিন গুলা
গানটির কিছু অংশ..............
কফি হাউজ ( মান্না দে)
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই
আজ আর নেই...
নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে..
গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে...
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে সে শেষে
পাগলা গারদে আছে রমা রায়...
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়য়য়য়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হার়িয়ে গেল সোনালি বিকেল গুলো সেই
আজ আর নেই.....
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছিতো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকত
আর চোখ ভরা কথা নিয়ে... নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকত...
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
আজ আর নেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

