somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

কালো রাত (হ্যালোইন স্পেশাল চার পর্বের ভুতুড়ে গল্প) (পর্ব ১)

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালো রাত
----------
(পর্ব - ১/৪)

রাস্তা থেকে দেখা যায় ঘরটা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক অখ্যাত শহরের হাইওয়ে ঘেঁষে নেমে গিয়েছে এক ছোট রাস্তা। সেই রাস্তা ধরে ত্রিশ কদম আগালে হাতের ডানে পড়ে সেই বাড়ি। আর রাস্তা থেকে দেখা যায় দোতলার সেই ঘর।

সেই ঘরে বসেছে ওরা তিনজন। ডেভিড, কাদের আর মুসা। আজকে রাতের অপারেশনের প্লান আঁটছে তারা। কথা বলছে দলের নেতা ডেভিড। বেশ খর্বাকৃতির বাংলাদেশী বংশোদ্ভূত বাকি দু'জন দেখতে হুবহু একরকম। মাস তিনেক হয়ে গেলো, ডেভিড এখনো দু'জনকে আলাদা করতে পারে না। চেহারার কাটছাট, গলার স্বর, কথা বলার - চলা ফেরার ভঙ্গি হুবহু এক। নিজেকে খুব বুদ্ধিমান মানুষ মনে করলেও ডেভিড যেন এদের সামনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।

ডেভিড জানায় প্ল্যানটা, সে সব জোগারযযন্ত্র করে রেখেছে। ভাড়া করা কস্টিউম চলে এসেছে, যন্ত্রপাতি ঠিক আছে, এখন শুধু সন্ধ্যা নামার পালা। আজ রাতে একটা বাড়ি টার্গেট করা হয়েছে। প্লাম্বার হবার সুবাদে ডেভিডের প্রায়ই যাওয়া আসা হয় এই বাড়িতে। কাজেই কী পরিমান টাকা পয়সা পাওয়া যাবে একটা হিসেব করে রেখেছে সে।

এখান থেকে দুই ব্লক পরে বুড়ি মার্গারেটের বাড়ি। বুড়ির স্বামী বছর চারেক আগে মারা যাবার পর থেকে সে একাই থাকে। ছেলে মেয়ে দুটো আলাদা হয়ে যাবার পর প্রথম প্রথম ক্রিসমাসে, নিউ ইয়ারে কার্ড পাঠাতো, এখন তাও বন্ধ। বুড়ির ভালোই টাকা পয়সা আছে। এককালে থিয়েটারে অভিনয় করে কামিয়েছিল। যৌবনের শেষ প্রান্তে এসে ছোটখাট দু’একটা কম বাজেটের সিনেমাতেও কাজ করেছে সে। পুরনো ধারার মানুষ হওয়ায় এখনো সে বাসাতে ক্যাশ রাখে। উপযুক্ত টার্গেট। তবে পুরো প্ল্যানটা ডেভিড বলেনি তার সাথের দু’জনকে। তার কাজের ধরণ অনেকটা এরকমই। এই লাইনের প্রথম শিক্ষা হচ্ছে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে নেই।

পা টা নাড়িয়ে প্যান্টের বাম পকেটে রাখা পিস্তলটা আরেকবার অনুভব করে নিলো ডেভিড। সব কিছু ঠিকঠাক মত হলে কোন বুলেট খরচ করতে হবে না। ঠিক দশটার সময় সিন্‌থিয়া মিনিট্রাকটা নিয়ে এসে দাঁড়াবে পিটার সাহেবের বাড়িটার সামনে। এরপর হাইওয়ে ধরে বর্ডার পেরিয়ে সোজা মেক্সিকো।

মনে মনে প্ল্যানটা নেড়ে চেড়ে দেখছে ডেভিড। সব ঠিক আছে, এখন শুধু সন্ধ্যা নামার অপেক্ষা।
--------

পাদটীকাঃ প্রতিদিন চার পর্বের একটি করে পর্ব দিতে চাই। আজ মঙ্গলবার - শুক্রবারে শেষ হবে। পুরোটা লেখা আছে কাজেই আশা করছি মিস হবে না। মতামত জানাবেন। আপনার গঠনমূলক সমালোচনা আমাকে ভালো লিখতে উৎসাহিত করবে।

প্রথম পর্ব পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ


(২য় পর্ব পড়তে নিচের লিঙ্কে যান।)

কালো রাত (হ্যালোইন স্পেশাল চার পর্বের ভুতুড়ে গল্প) (পর্ব ২)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×