মেঘের বুননে জড়ো হয় দীর্ঘ অবকাশ
ভেসে আসে সুর ঘুমঘুম চোখ বহুদূর থেকে
কে যেন বলেছে ডেকে
কেন কাঁদো মেয়ে? থেকে থেকে ফেলো দীর্ঘশ্বাস ৷৷
অযথা গোপনে ঢেলে রাখো মুখ
পথ ভাঙো একা নিঃশব্দে নির্ভুল
তবু কেন থাকো? এতোটা উন্মুখ
সময় হারিয়ে যাবে? খসে যাবে বিবর্ণ আঙুল ৷৷
তুমি আজো একা- পেতে চাও ভুলে
একাগ্র জীবন; সেই রাতে মৃ্ত্যুও ফিরে গেছে
জেনে গেছে
সময় থাকবে পড়ে হাওয়ায় হাওয়ায় ঝুলে ৷৷
(সংগৃহিত)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




