somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণধর্ষন, ঘটনাস্থানঃ- পবিত্র সৌদি আরব, কব্জায় বাংলার অবলা নারী

০৩ রা জুলাই, ২০০৮ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি তুলতে দেয়নি মুর্শিদা। তার সারা শরীরে চাবুক আর নরপশুদের কামড়ের দাগ। বারবার ধর্ষণের শিকার মুর্শিদা এখন রক্তবমি করছে। সৌদি আরবে পাচার হওয়া মুর্শিদা চার মাস পাশবিক নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু দাঁড়াবার শক্তি সে হারিয়ে ফেলেছে। যশোর শহরের বারান্দিনাথপাড়ার গরিব অসহায় দুই সন্তানের জননী মুর্শিদা এখন পাচারকারীদের শাস্তি চায়। আর যেন বাংলার কোনো নারীর তার মতো পরিণতি ভোগ করতে না হয় এ জন্য সে সরকারের কাছে আকুতি জানিয়েছে।
মুর্শিদা জানায়, মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মেম্বার তোফাজ্জেল হোসেন তাকে সৌদি আরবে চাকরির নানা রকম প্রলোভন দেখায়। তোফাজ্জেল বলেছিল, সামান্য কাজ করে মাসে ১৫-১৬ হাজার টাকা আয় করা সম্ভব। সৌদি আরব পবিত্র দেশ। সেখানে মহিলারা আব্রুর মধ্যে থাকে।
তোফাজ্জেলের কথায় রাজি হয়ে মুর্শিদা সহায়সম্পদ বিক্রি করে তার হাতে এক লাখ টাকা তুলে দেয়। গত এপ্রিলের প্রথম দিকে তোফাজ্জেল মুর্শিদাকে ঢাকা নিয়ে যায়। ঢাকায় পাশবিক নির্যাতনের পর তাকে ২৫ এপ্রিল সৌদি আরব পাঠানো হয়। রিক্রুটিং এজেন্সি বনানীর রয়েল অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড মুর্শিদাকে চাকরি দিয়ে সৌদি আরব পাঠায়। মুর্শিদার সঙ্গে একই বিমানে একজন সৌদি নাগরিক ছিল। সে বিমানেই তাকে নানাভাবে উত্ত্যক্ত করে।
সৌদি আরব নিয়ে গিয়ে দাম্মাম এয়ারপোর্টের পাশে একটি ঘরে তাকে আটকে রাখা হয়। ওই ঘরে চার সৌদি নাগরিক তাকে আটদিন আটকে রেখে উপর্যুপরি ধর্ষণ করে। এরপর তাকে একটি ছয়-সাততলা বিল্ডিংয়ে নিয়ে যায় পাচারকারীরা। সেখানে একটি পরিবারের বাস। ওই পরিবারের সব পুরুষ সদস্য তাকে ধর্ষণ করেছে। চাবুক দিয়ে মেরেছে। নরপশুরা তার শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। অনেক চেষ্টা করে মুর্শিদা ওই নৃশংসতার কথা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানায়। তারা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির ওপর চাপ সৃষ্টি করে মুর্শিদাকে ফিরিয়ে আনার জন্য। তোফাজ্জেল মেম্বার একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে মুর্শিদাকে ফিরিয়ে আনার কথা বলে। কিন্তু তাকে নির্দিষ্ট তারিখে ফিরিয়ে আনা হয়নি।
সৌদিতে মুর্শিদা নিপীড়নের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার একটি শেল্টার হোমে রাখা হয়। ১৩ জুন তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়। মুর্শিদা তার এই করুণ কাহিনী সাংবাদিক ও মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালকের কাছে বর্ণনা করেছে।
এ ব্যাপারে তোফাজ্জেল মেম্বারের ভাষ্য, সে তাকে ধর্ষণ করেনি। তার কাছ থেকে এক লাখ টাকা নয়, ৪৮ হাজার টাকা নিয়েছে। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এ প্রসঙ্গে বলেন, আমরা অনুসন্ধান করে বিষয়টির সত্যতা পেয়েছি। সহসাই অ্যাকশনের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেবো।

বিস্তারিত দেখুন যায়যায় দিনেঃ http://www.jaijaidin.com/details.php?nid=78427
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ রাত ২:২৩
৩৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×