somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো রাজহাঁস!!! একটি অস্কার জয়ী ছবি'র দর্শক প্রতিক্রিয়া

০৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছবি দেখি খুবই বেছে বেছে কারন ছবি হলো কিছু দর্শন আর যে কোন প্রকারের দর্শন গ্রহন করতে আমার সমস্যা হয়! কারন সবকিছু চেখে দেখতে গেলে পেট খারাপ হতে পারে এবং ডায়েরিয়া হয়ে মারা যেতে পারি!

ব্ল্যাক সোয়ান নামের এক ছবি অস্কার জিতছে! নাটালি পোর্টম্যানের নাম বিভিন্ন জায়গায় দেখলাম। তো ভাবলাম,এত কিছু জয়ী এই ছবি নিশ্চিত কিছু একটা! তাই খোঁজ করে বের করে ফেললাম।

ছবি'র শুরুতেই একটু বোঝা যায় যে ক্যামন হতে পারে। এই ছবি'র শুরুতেই যে ব্যালে ডান্স দেখে মনে হল উচ্চমার্গীয় ছবি। ওকে, দেখি।

একজন সহজ-সরল সাদামাটা ধৈযশীল ও কঠোর অনুশীলনে বিশ্বাসী মেয়ে নিনা।৪ বছর ধরে একটা গ্রুপে নাচে সে,সেই গ্রুপের বিখ্যাত 'প্লে' হল একটি রাজহাসের আত্মকথা টাইপের নাচ।নাচে সাদা এবং কালো দুইধরনেরই প্রতিমূর্তি আঁকতে হবে। কিন্তু নিনা ( নায়িকা ও মূল চরিত্র) সাদা মানে শুভ্রতার অংশটুকু ভালই করে তবে অন্ধকারাচ্ছন্ন কালো রাজহাঁসের অংশে সমস্যা দেখা যায়। সমস্যা কি? তা হলো যে, তার অভিনয়ে সহজাত বিষয়টি অনুপস্থিত!

ছবিটা টেনেটুনে মাত্র দেখা শেষ করলাম,পুরোটা দেখার মত শক্তি ও সাহস অর্জন করতে পারলাম না! তাই ছবির কোন রিভ্যিয়ু দেয়ার সাহস করলাম না।শুধু নিজে কি বুঝলাম তা নিয়ে কয়েকটা কথা বলতে চাই তা হলো,

এই ছবি দেখতে চাইলে ছবি পরবর্তী সাইকোলজিক্যাল এফেক্ট নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

যা দেখানো হয়েছে যে, মেয়েটি শুধুমাত্র একটি নাঁচের অনুষ্ঠানে সফল হবার জন্য তার ব্যাক্তিগত জীবনে দুর্বিষহ পরিস্থিতি'র সম্মুখীন! তার জীবনে অবাধ যৌনতার অনুপস্থিতি তার কাঙ্খিত সফলতার পথে সবচেয়ে বড় বাঁধা,যৌন অভিজ্ঞতা ছাড়া সে নিজে'র ভেতর "বদ"অস্তিত্ব খুঁজে পায় না!পরিশেষে মেয়েটি মাদক থেকে শুরু করে যৌন অনাচারের পথে পা বাড়ানোর চিন্তা করে,মায়ে'র সাথে খারাপ আচরন করে, এবং এই সকল টেনশনজনিত কারনে শারিরীক সমস্যার সম্মুখীন হয় এবং সবশেষে নিজের প্রাণটাও বেঘোরে হারায়!

এখানে পরিষ্কার দেখানো হয়েছে যে, ব্যালেরিনা'র জীবনে কি কি অনুষঙ্গ দরকার।সফল একজন ব্যালেরিনা হতে হলে, ছলা-কলা,বদ মতলব,অবাধ যৌনাচার এবং পরিস্থিতি'র শিকার হওয়া প্রয়োজন ( উদাঃ সাবেক 'সোয়ান' বেথ) ! একটি সহজ-সরল-স্বাভাবিক জীবনের মেয়ে কিভাবে প্রতিটি পদে ব্যার্থ হয় তা দেখানো হয়েছে।নায়িকার চরিত্রে সাবলীলতা এলো তবে, মাদক ব্যাবহার,সমকামী অভিজ্ঞতা'র কল্পনাগুলো গ্রহন করার পর এবং মায়ে'র অবাধ্যতা এবং বেশ কয়েকজনের সাথে অনৈতিক আচরনের পর!

সবশেষে দেখায় যে, নিজ চরিত্রে'র বাইরে যেয়ে কিছু করার ফল কখনোই ভাল নয় এবং সেটা কারো জন্যই শুভ নয় তা ছবি'র শেষে নায়িকার মৃত্যুই প্রমান করে।

আমার কাছে ছবিটি অনেক উচ্চমার্গীয় এবং প্রশংসনীয় মনে হলেও বলবো এটা "অসুস্থ" ছবি।দেড় ঘন্টা জুড়ে দেখলাম মানুষের অকারন ইচ্ছা ও তার পরিনামের গজব! কারন এসব শিক্ষা'র জন্য বিভিন্ন উপকরন চারদিকেই আছে যারা দেখে না তারা কখনই দেখবে না।

ছবিটার ভয়াবহ স্বাদের সাথে তুলনা করা যায় বিখ্যাত বাংলা উপন্যাস "কাছের মানুষ" এর সাথে। যা কিছু দেখানো হলো তার সবই ঠিক আছে কিন্তু এসব হলো নির্মম বাস্তবতার ভয়াবহ কুরুচিপুর্ণ দৃশ্য!

আমি বুঝলাম যে,"খারাপ মানুষ চাইলেও ভাল কিছু করতে পারে না আর ভাল মানুষ চাইলেও খারাপ কিছু করতে পারে না"
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ সকাল ৭:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×