বিশ্বে'র দেশে দেশে বিপ্লবের কথা তো অনেক শুনেছেন,পড়েছেন এবং বুঝেছেন। কিন্তু দেখেছেন কখনো?
যুক্তরাষ্ট্র এবং উহার সমর্থকদের জোরপূর্বক ক্ষমতা দখলের কথা জেনেছেন শুনেছেন কিন্তু দেখেছেন?
এবার দেখুন!!!!
ভেনেজুয়েলার হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর ২০০২ এ তার বিরুদ্ধে হয়ে যায় একটি মিলিটারি ক্যু।২ দিন শ্যাভেজকে গোপন এক জায়গায় নিয়ে রাখা হয়। কিন্তু শ্যাভেজের সমর্থক রাষ্ট্রপতি'র বাসভবনের নিরাপত্তা রক্ষীদের পাল্টা অভ্যুত্থানে ঘটে যায় ছবি'র গল্পের চেয়েও রোমান্চকর সত্যিকারের ঘটনা!শ্যাভেজ ফিরে আসে ক্ষমতায়।
একটি দল শ্যাভেজের জনপ্রিয়তার উপর ডকুমেন্টরী নির্মানের জন্য শ্যাভেজের সাথেই ছিল সেই সময় এবং তখনই শুরু হয় ষড়যন্ত্র
আর পুরো ঘটনাটির সময় রাষ্ট্রপতি ভবনে আটকে পড়া ক্যামেরা থেকে পুরো সময়টাই রেকর্ড করা আছে। পরে এটি প্রকাশ করা হয় নাম দেয়া হয় "The Revolution Will Not Be Televised" মানে" যেই বিপ্লব টেলিভিশনে দেখানো হবে না" কারন এটি সরাসরি যুক্তরাষ্ট্রে'র অপকীর্তি'র কথা বলে!
আগামীকাল আমার পরীক্ষা এবং দুঃখের বিষয় হলো এই সাবজেক্টে আমি অত্যন্ত দুর্বল (অংক! আমার সাবজেক্টে কেন ইহা পড়তে হয় তা আমি আজো বুঝলাম না!!) তাই আজ কোন রিভ্যিয়্যু লিখতে পারছি না তবে শীঘ্রই এ নিয়ে পোস্ট দিবো।যাদের ইংরেজীতে সমস্যা নেই তারা আজকে নিজ দায়িত্বে দেখে নিন।
এই সাইটে এমন আরো অনেক অনেক ডকুমেন্টরী আছে যা আপনাকে সচেতন বানিয়ে দেবে মাত্র ১ ঘন্টায়
এগুলো কন্সপিরেসি থিওরীতে বানানো নয়!
এই ছবিটিতে শ্যাভেজের সত্যিকারের জনপ্রিয়তা দেখানো হয়েছে যা আপনি পশ্চিমা মিডিয়ায় কখনোই আশা করতে পারেন না।
কিভাবে মিডিয়া পুরো বিষয়টি 'ম্যানিপুলেট' করেছে তার বিশদ বর্ননা রয়েছে এবং সাথে আছে বিশ্লেষনও!
এমন ডকুমেন্টারী দেখাটাও কিন্তু এক ধরনের দায়িত্ব
লিংক
http://freedocumentaries.org/int.php?filmID=97

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

