somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিনী'র ছেলে এবং আমরা ?

২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফজলুল হক আমিনীর বর্তমানের রাজনীতির স্ট্যান্টবাজি খুবই বিরক্তিকর।কারন এর দ্বারা দেশের অগনিত সিম্বলিক মুসলমান কট্টরপন্থি ধ্যান ধারনা লাভ করবে অথবা মনের ভেতরের মৌলবাদকে আরো শক্ত করে ধরবে।

কিন্তু আমিনীর ছেলের গায়েব হয়ে যাবার মানে কি?
এর ম্যাসেজটা কি?
কেন এবং কারা এটা করলো?


সরকার বলছে যে আমিনী নিজেই ওর ছেলেকে গুম করেছে! যা অসত্য বলেই মনে করি।কারন এই সরকার চৌধুরী আলম এবং আরেক ওয়ার্ড কমিশনারকেও বছর ২ ধরে গায়েব করে রেখেছে।বিএনপির শুরু করা নিয়মিত ক্রসফায়ার ও মিসফায়ার চলছে আজো।তাছাড়া আওয়ামী বাকশালের ইতিহাস সহ অনেক ঘটনাতেই বিরুদ্ধপক্ষের উপর ওদের আচরনের হিংস্রতা বহুবার প্রমান করেছে।

না, আমি চৌধুরী আলম বা আমিনী বা ক্রসফায়ারে মারা যাওয়া সমাজে বিশৃংখলাকারীদের ওকালতি করতে আসি নাই।

আমি এই লেখাটা লেখছি কারন অবাক হয়ে দেখলাম,সবার চোখের সামনে দিনে দুপুরে একজন মানুষ গায়েব হয়ে গেল! তার কি পরিচয় সেটা আমি দেখছি না কারন আমি জানি সে কারো সন্তান,করো স্বজন।যার বাবার নাম শুনেছি কিন্তু তার নাম শুনি নাই।


এত ঘটনা ঘটছে ব্লগে অনেকেই হরতালে অনৈতিকভাবে ও বেআইনী ভাবে মাদ্রাসা ছাত্র ও কোরআন ব্যাবহার করার জন্য আমিনীকে দোষারপ করলো।অনেকে আওয়ামী লীগ দ্বারা হরতালে আক্রমনের বিপক্ষেও বললো।

কিন্তু আমিনীর ছেলে যে গুম হয়ে গেল সে নিয়ে দেশের মুল ধারার মিডিয়াতে কোন শব্দ উচ্চারন হলো না!
কোন ডঃ এর মেয়ে কোর্টে গেল না।
কোন সুশীল বা চামচা কেউই বললো না যে, আমিনী যত খারাপ যাই করুক তার ফল তার ছেলে নিশ্চয় ভোগ করতে পারে না।

আমিনীর ছেলেকে গায়েব হয়ে যাবার পেছনে যে ভয়াবহ মেসেজ সেটা কি আমরা দেখছি না?

আমাদের তো বলা উচিত যে আমিনী বা যামিনি যারই সন্তান গুম হয়ে গেল দেশের পুলিশ বিশেষ তদন্ত করে তা বের করুক।আমিনী যদি নিজেই ওর ছেলেকে গুম করে রাখে তাহলে তার তদন্ত করে আমিনীকে জেলে ঢুকানো হোক।

কিন্তু হরতালের পর পরই তার ছেলে গুম হয়ে গেল এবং এই ঘটনাটা আমাদেরকে একটুও বিব্রত করছে না কেন?

আমি চাই গুম হয়ে যাওয়া সন্তান তার মায়ের কাছে ফিরে আসুক,গুম হওয়া বাবা তার সন্তানদের কাছে ফিরে আসুক এবং এটা আমি চাই দল-মত-বর্ণ নির্বিশেষে।


প্রধানমন্ত্রির ছেলেও যেন গুম হয়ে যায় বলে আমিনী যেই দোয়া করেছে সৃষ্টিকর্তার কাছে আমি সেটা পড়ে হাসি নাই অথবা রাগ করি নাই কারন এমন জঘন্য দোয়ার মর্মের চেয়েও বেশী ফুটে উঠেছে একজন বাবার ছেলে হারানো কষ্ট।শেখ হাসিনাকেও আমি ভালবাসি না কিন্তু আমি চাই না কোন মা-ই যেন সন্তানকে খুজে না পেয়ে কাঁদতে কাঁদতে দিন পার করে।

আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার বাইরে থেকে সমাজ ও মানুষের জন্য এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৬
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×