ইদানিং কষ্ট কইরা ভাল লেখা লেখতে ইচ্ছা কম করে।কারন মানুষ পড়তে চায় গরম গরম বিষয়। এটাই অবশ্য স্বাভাবিক।
তয় একটা জিনিস খুব রিপিট হইতাছে, আস্তিকদের তরফে জবাব আহ্বান। এত বেশী বেশী প্রশ্ন ইদানিং আসতেছে আস্তিকদের কাছে যা দেখে মাঝে মাঝে মনে হয়, নাস্তিকরা মনে হয় এবার নিজেদের বদলাইতে বদ্ধপরিকর।ঠিক ঠিক কয়েকটা কথার জবাব পাইলেই একদম, ঠ্যাং এর গিরার উপরে প্যান্ট উঠাইয়া ধর্মকর্ম শুরু করবো
আস্তিক হইয়া আমিও এখন থেকে কিছু কিছু প্রশ্ন করমু ভাবতেছি।
এখানে দেখেন একটা বিষয়, ভাল কাজের কত ফজিলত।নাস্তিকরা যেই মুহুর্তে ধর্মে ফিরা আসার ডিসিশন নিসে (প্রশ্ন যেহেতু করে মানে ওনারা উত্তরের আশাতেই করে ) তখন থিকাই ওনাদের পোস্টে ভাল হিট পড়তাছে,কমেন্ট আইতাছে, আলোচনা হইতে হইতে পুরান শত্রুদের মাঝেও সম্প্রীতি বাড়তেছে , এবং সামু'র ও হিট ভাল হইতেছে!!!
কি শিখলাম?
ভাল কাজ করলে সবার জন্যই সেটা ভাল ফল নিয়া আসে
নাস্তিক ভাইরা প্রশ্ন চালু রাখেন। কিছু জ্ঞানী আস্তিক ভাই ও নাস্তিক ভাইদের নেতৃত্বে এই ধারা বজায় থাকুক। তাতে আপাতত ব্লগিং এর মুল উদ্দেশ্য হিট সবারই জুটবে।
আস্তিক হিসাবে আশারাখি বাই চান্স নেতা টাইপ একজন নাস্তিকও যাতে আস্তিক হইয়া যায় তাইলে ওনার দেখাদেখি অন্তত ৫ জন শিশু নাস্তিকও নিজেদের ভাবনা পুণঃমুল্যালয় করিবে।
সিরিয়াস ও জ্ঞানী নাস্তিক ভাইদের উদ্দেশ্যে একটা প্রশ্ন :
মানুষ কি তৈরী করছে যেটা নিজেরাই শেষ করতে পারবে না?
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


