somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্নছাড়া ব্লগার দলের আদর্শ

১৭ ই মে, ২০১১ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে অনেকেই আছি ছন্নছাড়া, যাদের পোস্টের নিদৃষ্ট আইডিওলজি নাই,নিদৃষ্ট কমেন্টার নাই,নিদৃষ্ট কমেন্ট করার ব্লগার নাই এবং এসবের পিছে অনেক কারন থাকলেও বলা উচিত মুল কারন ভাল লেখা লেখার এবং সামাজিকতা রক্ষা করার ক্ষমতাই নাই! আমাদের সংখ্যাই বেশী-তাই ভাবলাম একটা আওয়াজ দেই,যারা যারা আমার মত আছেন তাদের দর্শনটা কি সেটা নিজের মত করে ভেবেই লিখলাম। কোন গ্রুপ করার জন্য অথবা কোন উদ্দেশ্য নিয়ে লেখা না, এমনিতেই একটু ভাবনা আর কি!

বাক্যের প্রথমাংশে আমরা উত্তর পাই দ্বিতীয়াংশে পাই প্রতিউত্তর।

ব্লগীয় দর্শন :

আমরা মৌলবাদি নাস্তিকদের অপছন্দ করি কারন ওরা আমাদের বিশ্বাসে আঘাত করে কষ্ট দেয় আবার ধন্যবাদ দেই নইলে মৌলবাদি ধার্মিকরা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে অত্যাচার করতো।

আমরা মৌলবাদি আস্তিকদের অপছন্দ করি কারন ওরা ধর্মের বিধান সবার উপর জোর করে ফরজ করতে চায় কিন্তু ওরা এসব না করলে মানুষ ধর্মিয় নৈতিকতা ভুলে যাবে।

লুলদের অপছন্দ করি কারন ওরা মা-বোন-বান্ধবীদের বিব্রত করে কিন্তু করুনা বোধ করি ওদের হতাশা দেখে।

গালিবাজদের অপছন্দ করি কারন ওরা বিশৃঙ্ক্ষলা করে কিন্তু ওরা না থাকলে ব্লগে জামাত-শিবিরের তাবলীগ শুরু হবে।

সিন্ডিকেট ব্লগিং অপছন্দ করি কারন এটা স্বজনপ্রীতি নামক দুর্নীতি কিন্তু অন্তত ওনাদের সিন্ডিকেটের মাঝের মানুষরা সুখে আছে।

সুশীল ব্লগার অপছন্দ করি কারন ওরা নাক উঁচু এবং নতুনদের পাত্তা দেয় না কিন্তু জানি ওনারা সবাইকে পাত্তা দিলে নিজেদের মান নষ্ট করবে।

অনলাইন ইনকাম ব্লগারদের অপছন্দ করি কারন ওরা স্পেস নষ্ট করে কিন্তু টের পাই যে বেঁচারা কোনমতে একটু আশা খুঁজছে।

আমরা ন্যাকামো পোস্ট পছন্দ করি না কারন এসব লুলদের উৎসাহিত করে কিন্তু বুঝি যে সে একটু স্বান্তনা চাইছে।

আমি আমার মত ব্লগার অপছন্দ করি যার বক্তব্য পরিষ্কার না কিন্তু এটা আমার সীমাবদ্ধতা।


সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক :

আমরা বাংলা ছবি পছন্দ করি না কারন ফালতু! কিন্তু ওটাই সমাজের চিত্র।

আমরা হুমায়ুন আহমেদ অপছন্দ করি কারন সে হালকা লেখা লেখে কিন্তু সেই আমাদের অনুভুতিগুলো সবচেয়ে ভাল বুঝে।

মমতাজের গান অপছন্দ করি কারন সে সস্তা কথা'র গান গায় কিন্তু সে দেশের বৃহৎ অংশের প্রতিনিধি।

আশরাফুলকে অপছন্দ করি কারন সে ১ ম্যাচ খেললে ৭ ম্যাচ ফ্লপ কিন্তু সেই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে গর্বিত করেছে।


ভালবাসা দর্শন :

আমরা ভালবাসা পছন্দ করি না কারন এটা অবাস্তব কিন্তু আমরা প্রেমহীন জীবন যাপন করি না কারন তাহলে নিজের এবং অন্যকারো'র মন খারাপের কারন হবে।


আন্তর্জাতিক রাজনীতি'র দর্শন :

আমরা ভারতকে পছন্দ করি না কারন ওরা আমাদের অধম মনে করে উত্তমের সন্মান চায় কিন্তু আমাদের চরম বিপদের দিনে ওরা আমাদের সাহায্য করেছিল তাই ওদের প্রতি কৃতজ্ঞ।

ব্রিটিশদের পছন্দ করি না কারন ওরা ভারতবর্ষকে ২০০ বছর শোষন করেছে তবে ওদের ধন্যবাদ দেই কারন ওরা জার্মান রেসিস্টদের হাত থেকে দুনিয়াকে বাঁচিয়েছে।

আরবদের পছন্দ করি না কারন ওরা আমাদের তাচ্ছিল্য করে কিন্তু ওদের দেশে আমাদের ২০ লাখ পরিবারের আয়ের উৎস রয়েছে।

ইসরাইল পছন্দ করি না কারন ওরা ফিলিস্তিন দখল করে রেখেছে কিন্তু ওদের যে থাকার কোন জায়গা নেই সেটাও বুঝি।

আমেরিকা পছন্দ করি না কারন ওরা বিশ্বে শুধু যুদ্ধ লাগায় কিন্তু আজ বিশ্বে কিছু হলে আমরা তাদেরই সাহায্য কামনা করি প্রথমে।


দেশীয় রাজনৈতিক দর্শন :

আমরা আওয়ামী লীগ পছন্দ করি না কারন ওরা সেচ্ছাচারী কিন্তু ওরাই রাজাকারদের বিরোধীতা করে।

বিএনপি পছন্দ করি না কারন ওরা রাজাকার পুনর্বাসন করেছে কিন্তু ওরাই দেশে উন্নতি'র সুচনা করেছে।

এরশাদকে পছন্দ করি না কারন সে স্বৈরাচার কিন্তু তার সময়ে দেশ স্ট্যাবল ছিল।

৩উদ্দিন সরকার পছন্দ করি না কারন ওরা অগনতান্ত্রিক কিন্তু ওরাই দুর্নীতিবিরোধীতা করেছে।


রাজাকারদের ব্যাপারে আমরা ক্ষুদ্ধ ও আতংকিত কারন বাংলাদেশের মাটিতে গো:আ: নিজামী'র স্বাভাবিক মৃত্যু মানেই আমাদের জাতি'র অপমৃত্যু।কিন্তু লজ্জিত যে আমি নিজেদের জীবনের আরাম-আয়েশ ঝুঁকিতে ফেলে একজন রাজাকারকেও হত্যা করতে পারি না।





আমরা সবকিছুরই বিরোধীতা করি শুধুমাত্র সেসবের কাছ থেকে আরো উত্তম আশা করি বলেই। আমি অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না? এই হলো আমাদের দর্শন।

আমরা কাউকে ভালবাসতে পারি না এবং কাউকে ঘৃণাও করতে পারি না কারন কেউই ১০০% খারাপ বা ভাল হতে পারে না। কিন্তু আমরা চাইলে ১০০% নিরপেক্ষ থাকতে পারি।

ইংরেজ কবি শেক্সপিয়র এর একটা লাইন আমার খুব ভাল লাগে :
"I must be Cruel only to be Kind " !!!






এই পোস্টটা আপনাকে বিরক্ত করেছে কিন্তু কথাগুলো মিথ্যা না ;)
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×