আমি ওনার লেখার ভক্ত।যদিও শুধু সাপ্তাহিক রাশিফলই পড়েছি ওনার কিন্তু একজন সম্পর্কে বুঝতে হলে যেই পরিমান কলমের ফসল দরকার সেই পরিমান পেয়েই বলছি, কাওসার আহমেদ অসাধারন।
আমি রাশিফলে বিশ্বাসী নই কিন্তু কাওসার আহমেদ কিছু লিখলে সেটা গুরুত্ব দিয়েই পড়ি। এর কিছু কারন আছে, যেমন, আমি দেখেছি আমার রাশিটার প্রতি ওনার একটু ভাললাগা রয়েছে। কেন যেন বেশ ভাল ভাল কথা লেখে। আর আমার রাশিফলে বিশ্বাসের মাত্রা হলো, ভাল কিছু দেখলে বিশ্বাস করে 'কনফিডেন্স' নেই আর খারাপ কিছু দেখলে 'ধুর' বলে এড়িয়ে যাই।
কিন্তু বরাবরের মতই তিনি আমাকে আশ্চর্য করে চলেন। কিভাবে যেন আমার মানসিকতা বুঝে ফেলেন। (ওনার সাথে দেখা করা জরুরী হয়ে গেছে)।
শেষ আশ্চর্য হলাম গত সপ্তাহে, ভদ্রলোক বরাবরই আমাকে সাহস যোগায় কিন্তু হঠাৎ লিখলো যে, আমি যাই করি না কেন, উৎরাতে পারবো না!
এরকম ভয়াবহ ভাবে সাবধান করতে কমই দেখেছি তাকে, নিজের চোখেই দেখুন,
সুইজারল্যান্ডে একটা সামার স্কুলে যাব। সেজন্য ভিসা লাগবে। ফাইনাল পরীক্ষা'র মাঝেই, এ্যাম্বেসীতে যাবার জন্য রীতিমত প্লেনে চড়ে যেতে হলো সেই আংকারা। পরদিন সকালে বেশ আয়েশ করে বের হয়ে এ্যাম্বেসীতে গেলাম হেটে হেটে কারন ভাবলাম ৮ লিরা ট্যাক্সি ভাড়া দেয়ার কি দরকার!
ঘড়ি ধরা ২ মিনিট লেটে পৌছানোর পর আমাকে জানালো যে এপয়েনমেন্ট ক্যানসেল!!!!!!!!!!!
৩-৪ বার ফোন করে, রিকোয়েস্ট করেও কোন লাভ হলো না। পরের সপ্তাহে আবার এপয়েনমেন্ট পেলাম!
পরীক্ষা শেষ করেই সেদিনই আবার প্লেনে চড়ে গেলাম এ্যাম্বেসীতে। এবার আর ৮ লিরা বাচাই নাই। ট্যাক্সি করেই গেলাম ১ ঘন্টা আগে। যেয়ে দেখি গেটে নোটিশ ঝুলছে যে, আজকে এ্যাম্বেসী বন্ধ!!!!
যেই সুইস এ্যাম্বেসী ২ মিনিটের জন্য এপয়েনমেন্ট ক্যানসেল করে তারাও তাহলে এরকম 'সিলি' ভুল করে!!!
যাক অন্য আরেক গেটে'র সিকিউরিটি'র কাছে থেকে একটা কার্ড পেলাম যে পরদিন যেন যাই!
অবশেষে পরের দিন কাজ শেষ করে ফিরলাম।
এই শনিবারে তিনি লিখেছেন যে, আমি বিপদ থেকে উত্তীর্ন হয়েছি। এখন আমি সেফ!
এ্যাম্বেসী থেকে ফোন করলো, পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিয়ে যাও!
কাওসার আহমেদ, আপনি লিখতে থাকুন, পারলে ব্লগেও লিখুন। ছুটির দিনে'র শুরু থেকেই আপনি আমার সাথে আছেন, আরো অনেকদিন থাকুন। আপনাকে শুভেচ্ছা সুখে-দুঃখে পাশে থাকার জন্য।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১১ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


