এরা কারা? সৌদি আরবে বাঙ্গালীরা কি আকাম করে কি কুকাম করে এসবের প্রচারকরা কারা?
৮ জন বাঙ্গালীরে আরবী ভাষায় বিচার করে প্রকাশ্যে গলা কেটে ফেলা হইছে এবং লাশও ফেরৎ দিবে না সৌদি সরকার! সুপরিষ্কার অসভ্য আচরন!
বাংলাদেশী এবং মানুষ হিসেবে এর প্রতিবাদ করতেই হয়।
কিন্তু আমাদেরই কয়েকজন ভাই আমেরিকার কুকীর্তি,মানবতাবাদীদের কটাক্ষ, আমার বাবাকে খুন করলে আমি করবো এমন প্রশ্ন তুলে নাচানাচি করছে কেন?
বাংলাদেশী হিসেবে ৮ জন বাঙ্গালীকে গলা কেটে মেরে ফেলার প্রতিবাদ মানে কি ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেয়া নাকি?
আমি তো মুসলিম। আমি বিশ্বাস করি ইসলামী জীবন বিধানই দুনিয়ার শ্রেষ্ঠ এবং মুসলিম মুসলিম ভাই ভাই। কিন্তু তাই বলে কি অন্যায় বিচারের প্রতিবাদ করবো না নাকি?
আপনারা ক্ষান্ত দেন। নাস্তিক-বিধর্মীদের আতংকে আতংকিত হয়ে বাংলাদেশী পরিচয় ভুলে ব্লগে ইসলামকে আলোকিত করতে যেয়ে কলংকিত করবেন না দয়া করে।
সত্য ও ন্যায়ের বিধান ইসলাম কোন নাস্তিক-বিধর্মীদের ব্লগিও যুক্তিতে বিন্দুমাত্র ক্ষতির শিকার হবে না এবং একই সাথে আপনাদের অস্থির তড়পানিও ইসলামকে বিন্দুমাত্র শক্তিশালী করবে না। বরং যা সত্য তার জয় হবে এবং আল্লাহ স্বয়ং সত্যের বিজয় নিশ্চিত করবে এটা জেনে দয়া করে উল্টা পাল্টা যুক্তি ও ভিডিও দেখিয়ে ভুল মেসেজ প্রচার করবেন না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


