অনেক কষ্ট পেলাম। আমাদের জাতির পরিবর্তনের স্বপ্ন নিয়ে বড় একটা আছাড় খেলাম।
এক শ্রেণীর ব্লগার বার বার রিপিট করে যে ধর্মের প্রতি সন্মান প্রদর্শক ও জাতীয়তাবাদীরা নাকি যৌন বিষয়ক কর্মকান্ডে বেশী আগ্রহী। অবশ্যই ফালতু ও ভিত্তিহীন একটা কথা।
কিন্তু ধারাবাহিক কয়েকটি ঘটনা দেখার পর ভাবছি, কথাটার একটা ভিত্তি কি আসলেই আছে বোধহয়।
নইলে যেসব ইস্যুতে যৌন সুড়সুড়ি রয়েছে সেসব ইস্যুতে এত হৈ-চৈ কেন? প্রতিবাদ-প্রতিরোধে মানুষের ব্যাক্তিগত জীবন ও শরীর এত বেশী আসে কেন?
কিছুদিন আগে পারসোনা কেলেংকারীর পর কানিজ আলমাসের শরীরের উপর ঝড় বয়ে গেল, জাগো'র ঘটনায় ভলান্টিয়ারদের টি-শার্ট ও জিন্স ছিল মূল অভিযোগ, এবার ডঃ জাফর ইকবালের কন্যার ছবি!
আহ, কি বিপ্লব রে ভাই! কি ফোকাস!
আমরা কি জানি না ? যে কিছু কিছু বিষয় আছে যা দশজনে মিলে আলোচনা করার মত নয়!
আমাদের ব্লগে সবচেয়ে বেশী তোলপাড় হওয়া ইস্যুগুলোতে কিছু মানুষের কথা শুনলে মনে হয়, জামা-কাপড় খুলে দিলেই নারীরা সকল অবিচারের হাত থেকে বেঁচে যাবে।
আরেক দলের মতে, হিজাব-বোরকা পড়িয়ে নারীদের ঢেকে দিলেই দেশের সমস্যা সব শেষ হয়ে যাবে।
কেন রে ভাই? আমাদের সামনে কি আর কোন ইস্যু নাই?
ধর্ম পালন ও দেশ প্রেম কি মেয়েদের শরীরেই আটকে গেল?
আমরা কি উন্মুক্ত নারী দেহ আর ঢেকে রাখা নারী দেহ আড়ালে বা ওদের জায়গায় রেখে অর্থনীতি, আইন, বিজ্ঞান, ইতিহাস ও ভবিষ্যতের বিশ্লেষনে মেধা খরচ করতে পারি না?
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





