বুবু'র কথাবার্তায় কিন্তু আতংক ফুটে বের হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বলা হচ্ছে দেশের অর্থনীতিতে হাহাকার। টাকা নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, কিসের টাকা নেই? চালাতে পারলে ঠিকই চালানো যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দেশে কোনো রিজার্ভ মানি ছিল না। তখন কী দেশ চলেনি? তিনি বলেন, রিজার্ভ মানি রাখা হয় যাতে তিন মাসের জন্য খাদ্য আমদানি করা যায়। যেহেতু আমাদের খাদ্য আছে, দুশ্চিন্তা করার কারণ নেই!!!
Click This Link
আতংকিত না হয়ে উপায় আছে?
তিনি বললেন, কিসের টাকা নেই? এটুকু পড়ার পর ভাবলাম, হয়তো টাকা আছে, নিন্দুকেরা মিথ্যামিথ্যি বলে টাকা শেষ।
কিন্তু বুবু হঠাৎ পিতা'র উদাহরন টেনে বললেন কেন? যে, তখন দেশ চলে নাই? বুকে তো খামচি খেলাম! তার মানে দেশে আসলেই টাকা নাই!!!!!!!!!!
বঙ্গবন্ধু আমাদের প্রিয় নেতা কিন্তু তার শাষনামলের ভয়াবহ ব্যার্থতা এবং ঐ ব্যার্থতাজনিত পরবর্তি অরাজকতার কথা আমরা সবাই জানি!
তার কন্যা আপনি কি তেমন কিছু ইঙ্গিত দিলেন?
এর পর আরো ভয়াবহ ব্যাপার, নেত্রী যদি বলে যে খাদ্য আমদানির জন্য টাকা প্রয়োজন এবং খাদ্য আছে কিন্তু দুশ্চিন্তার কারন নাই ! তাহলেই তো বুঝা যায় যে টাকা সত্যিই নাই! এবং টাকার সাথে খাদ্যের বড়সর লিংক আছে!
বুবু, তাহলে এসব বলার মানে কি? আপনি কি সাহস দিচ্ছেন?
-আপনার কথায় কিন্তু সাহস তো পাচ্ছিই না উল্টো ভয় পাচ্ছি!
শুনলাম ডিসেম্বরে কয়েকটা ব্যাংক নাকি বুবু'কে ধার দিয়ে এতদিন চালানোর কারনে ফতুর হয়ে যাবে!
যেই খাদ্য আছে ঐটা শেষ হবার পর কি করবো?
ওহ, ব্যাক্তিজীবনের খাবারের জন্য দুশ্চিন্তা কি রাষ্ট্রীয় পর্যায়ে সংক্রামিত হচ্ছে???
আর বুবু'র কাছে আরেকটা অনুরোধ যুদ্ধাপরাধীদের বিচারের সাথে আপনার দলের অথর্ব শাষনের ফলে সৃষ্ঠ অর্থনৈতিক দেউলিয়াপনা মিলাবেন না!
যুদ্ধাপরাধীদের বিচারের সন্মান নষ্ট করবেন না দয়া করে।
প্রয়োজনে বাঙালী কয়েকমাস আধাপেট খেয়ে থাকবে কিন্তু বিচারটা সমপন্ন করতেই হবে কিন্তু।
নইলে মনে রাখবেন, ভুখা মানুষ = ভয়াবহ, কিন্তু প্রতারিত + ভুখা = মহাবর্বর!
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


