somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারন মানুষের ২০টি অভিযোগ, আসছে গণজোয়ার : সম্ভাবনাময় বিএনপি

২৮ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা অভিমুখে রোডমার্চ শেষে দেশের রাজনৈতিক অঙ্গনে যেই তোলপাড় হয়ে গেল যার প্রভাব শীঘ্রই দেখা যাবে, তার মানে বুঝতে ছবিটা দেখতেই হবে।

কেন এত মানুষ? কারন এই মুহুর্তে দেশবাসী বর্তমান সরকারের উপর বিশ্বাস ও আস্থা হারিয়ে এখন প্রাণে বাঁচার জন্য নেতৃত্ব খুঁজছে! এবং বিএনপি নেত্রী চমৎকারভাবে সেই দায়িত্ব নেবার মত প্রস্তুতি দেখিয়েছে। সুন্দর ভাবে সরকারের ব্যার্থতার প্রতিটি পয়েন্ট পরিষ্কার করেছে খালেদা জিয়া , যা ওনার মুখে শুনার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছে :

প্রথম আলো'র রিপোর্ট বিশ্লেষন করে এই পোস্ট:

১- বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বর্তমান সরকার বাংলাদেশকে পরিকল্পিতভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে সব ধরনের ব্যবস্থা করেছে।

২- তিনি বলেন, এ সরকার দুর্বল ও দুর্নীতিবাজ সরকার।

৩- দর-কষাকষিতে পররাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিস্তা চুক্তি হয়নি।

৪- এ সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি,

৫- ভারত থেকে মাদক প্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নেয়নি, তরুণদের ধ্বংস করছে।

৬- দুর্নীতির কারণে পদ্মা সেতু হয়নি,

৭- রাস্তাঘাট হয়নি,

৮- শেয়ারবাজার ধ্বংস হয়েছে,

৯- দ্রব্যমূল্য বেড়েছে।



এর আগে যশোরে তিনি বলেন,

১০- সরকারের বয়স যত বাড়ছে, তাদের অবস্থা ততই খারাপ হচ্ছে।

১১- এ সরকারের মন্ত্রীরা সব অযোগ্য, অপদার্থ ও ব্যর্থ। এদের দিয়ে দেশের উন্নয়ন হবে না।

১২- এরা লুটপাটে ব্যস্ত, ব্যস্ত কমিশন নেওয়া নিয়ে

১৩- ‘আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ যত লীগ আছে, তাদের লুটপাটের ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে।

১৪- এসব লীগ যতই মানুষ খুন করুক না কেন, তাদের কেউ কিছু বলবে না।

১৫- এরা নিজেরা নিজেরাই মারামারি করছে।

১৬- কিছুদিন আগে নরসিংদীতে একজন মেয়র খুন হন। এর সঙ্গে এক মন্ত্রীর ভাই জড়িত বলে নিহতের পরিবারই অভিযোগ করেছে।’


তিনি আরো বলেন,

১৭- ‘প্রধানমন্ত্রী দিশেহারা হয়ে গেছেন।

- এ জন্য তিনি বিএনপির রোডমার্চের গাড়ির নম্বর লিখছেন। কাঁচি নিয়ে বসে আছেন বিদ্যুতের তার কাটার জন্য। গাড়ির মালিক খুঁজছেন, কাকে বাড়ি থেকে বের করবেন, এসবই তাঁর কাজ।

- এভাবে দেশ কীভাবে চলবে।’

১৮- তিনি অভিযোগ করেন, এ সরকার ও তাদের দলীয়রা দুর্নীতির টাকায় ভেসে যাচ্ছে, জনগণ কিছু পাচ্ছে না।

১৯- শেয়ারবাজার ধ্বংসের কারণে দেড় কোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০- প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনীসহ সব প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। এদের কারণে ভবিষ্যতে দেশ চালানো কঠিন হয়ে যাবে।

-খালেদা জিয়া বলেন, এই দিনে (২৭ নভেম্বর) স্বৈরাচারী এরশাদ ডা. মিলনকে হত্যা করেছিলেন। তাঁকে পাশে বসিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, খুলনার মানুষের জন্য বর্তমান সরকার কিছু করেনি।








যথাযথ এই অভিযোগগুলো শুনার জন্য খালেদা জিয়ার সামনে উপস্থিত হয়েছিল এই পরিমান মানুষ!!!!!

(ছবি কৃতজ্ঞতা এবং তথ্য : প্রথম আলো)


রোডমার্চকে ঘিরে খুলনা, যশোর ও বাগেরহাটজুড়ে বিএনপিসহ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। যাত্রাপথের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ বানিয়ে এবং সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে খালেদার গাড়িবহরকে স্বাগত জানায়।

এবং তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বিএনপি চায়।

সাবেক প্রধানমন্ত্রী যেই ২০টি অভিযোগ করেছে তার সবকটিই যথার্থ এবং দেশবাসীরও একই অভিযোগ! প্রতিটা মানুষই আজ বিরোধীদলীয় নেত্রীর বলা কথাগুলোর বাস্তবতার সাথে তুলনা করলেই তার সত্যতা খুজে পাবে। রোডমার্চ শেষে খুলনার এই মহাসমাবেশ মানুষের সরকারবিরোধী মনোভাবেরই প্রতিফলন।

চট্রগ্রাম মুখী রোডমার্চ শেষে দেশব্যাপী, কি আলোড়ন হয় তা দেখার অপেক্ষায় এবং রাজাকারদের বিচারে আরো শক্ত এবং পরিষ্কার অবস্থান দেখার আশায় রইলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:২২
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×