গন্তব্যরুদ্ধ
নুড়ি হতে
নাভী পাথরের মুখ গোনে গোনে
ঘন রাতে, বর্ষা রাতে
মনে পড়ে কি পড়ে না
ভূগর্ভ অন্ধকার ভেদ করে করে
প্রতি অঙ্গে জেগে-ওঠা লক্ষ্ণী পূর্ণিমা কতোটা রশ্মিময়....
জলীয় বীজ ফেটে ফুটে
অবিশ্রাম ক্রন্দন নয় যেন, তীব্র তেলাওয়াত শেষে
তুমি কেন কংসনদী দুই খণ্ড করে কেবলই পালাও...
কৌণিক দূরত্বে ডান দিকে নেত্রকোণা
বাঁ দিকে নেত্রকোণা আর
চৌপাশে আমাদের ভাঙা জলবায়ু জাজ্জ্জ্বল্যমান...
বৃষ্টিখচিত চুম্বন আদি বিন্দু হতে, থেমে থেমে...
আর নিযুত বর্ষে পোড়া আঙিনা পার হয়ে এসেছিল
নিঃস্ব এক গলাকাটা চাঁদ
মৃত্যুর আগে তুমি কেন পালিয়ে এলে
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


