আমার প্রিয় পোস্ট
- প্রায় দু'শটি বাংলা ছবি ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে... - জবরুল আলম সুমন
- ই প্রথম আলো বিজ্ঞাপন সহ কিভাবে দেখা যাবে??? - প্লাব২০১০
- কোনভাবেই মিস না করার মতো ১০টি কোরিয়ান ও জাপানী মুভি - নাফিজ মুনতাসির
- গেন্টিং হাইল্যান্ডস –সিটি অফ এন্টারটেইনমেন্ট !
- মুহাম্মদ জহিরুল ইসলাম
- মালয়শিয়ার কয়েকদিন..............১. - রুমমা
- ইন্টারনেটে লাইভ বাংলা টিভি দেখুন (এনটিভি, একুশে টিভি লাইভ, আর সব চ্যানেলের নিউজ) - মনে নাই
- লাইভ বাংলা টিভি চ্যানেল দেখব কিভাবে - কাকভেজা
- ৭টি কোরিয়ান মুভি:বিফলে মূল্য ফেরত - আসিফ মুভি পাগলা
- Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) - দৈনিক কপি-পেষ্ট
- আঙুলের ভুল টোকা আর অকারন নিহত খালেদ মোশাররফ : ঘটনার হেক্সাগন বন্দী ১ টি রটনা........ - দাসত্ব
- থাইল্যান্ডের গল্প - মুহাম্মদ জহিরুল ইসলাম
- জিপি'র গ্রাহকরা মাসে সবোর্চ্চ ১০০০ টাকায় ৩০ জিবি ডাউনলোড করুন - জোবায়েন সন্ধি
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
- শেয়ার বাজারে আবারো লুটপাট: যা ঘটেছে, যা করবেন, আর যা করবেন না। - ও.জামান
- হ্যাকিং করুন ফেসবুক,ইয়াহু সহ যেকোন ওয়েব একাউন্টের পাসওয়ার্ড,সবচেয়ে সহজ পদ্ধতিতে। - সজীব রহমান
- শেয়ার ব্যবসা - ২: কোন শেয়ার কিনবেন? কিভাবে? কতটা? - ওরাকল
- ইন্টারনেট ব্রাউজিং স্পীড নিয়ে টুকিটাকি কিছু টিপস (COPY) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- DOI : ২ টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ? - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- বিনা ভিসাতে বিদেশ ভ্রমন - মঈনউদ্দিন
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- কে কে মনিটর কিনতে চান? - জর্জিস
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- মজার চিকেন ফ্রাই খাইতাম চাই, কোথায় খাব বলেন - আন্ধার রাত
- AML থেকে AL , অসাম্প্রদায়িকতার কার্টেইন এবং পেছনের কাহিনী - দাসত্ব
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের লেখা ও স্মৃতিচারণ - চিন্তিত দার্শনিক
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- অল্প খরচে কক্সবাজার, বান্দরবান ভ্রমণ - এরশাদুর রহমানা
- ফটোগ্রাফীর টুকিটাকি (রাতের ছবি) -১ - কালপুরুষ
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- রেকর্ড করুন স্পিকারের সাউন্ড - মহসিন০৮
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ফটোগ্রাফির অষ্টম পাঠ - ফয়সাল আকরাম
- ১৯৭১ এ মেজর জিয়াউর রহমান - ক্যামেরাম্যান
- পুরাতন কাজ নতুন করে রিভাইজ দিই। ফটোশপে কালার চন্জে করা। - আতাতুর্ক
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন....মেজর ডালিম - একান্ত কথা
- বঙ্গবন্ধুর খুনিরা যেভাবে রাষ্ট্রীয় আনুকূল্য পান (’৭৫ থেকে ’৯৬) - নিউজকাস্টার
- ফটোশপ গোল্ডেন গ্লাস ইফেক্ট - তানভীর চৌধুরী পিয়েল
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন... - অতিথি_পথিক_মানুষ
- নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল - হাসান বিপুল
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- শেখ হাসিনার ডিগবাজি... - রাহি
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- আজ ৭ই নভেম্বর--মাথা নত করি মহান নেতা শহীদ জিয়ার প্রতি - আল্লাহ রাখা
- আজ ৭ই নভেম্বর........ জিয়া তোমায় মনে পড়ে....... - স্বপ্নরাজ
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- জেলহত্যাকাণ্ডঃ মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারী তাজউদ্দিন আহমেদ - শেখ রফিক
- জেলহত্যাকাণ্ডঃ ক্যাপ্টেন মনসুর আলী মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারী - শেখ রফিক
- জিয়াউর রহমান - সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট - ব্রাইট
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার: জাতেমাতাল - একলা একজন
- একজন পর্ণব্যবসায়ীর "মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের ডাক" বর্তমান প্রজন্ম শুনতে চায় না। - জেনারেশন৭৫
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- গোলাম আযমের বিরূদ্ধে ডঃ আনিসুজ্জামান উত্থাপিত অভিযোগপত্র - স্বপ্ন নীল
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- বঙ্গবন্ধুর কিংবদন্তী ভুল! - সাইফ সামির
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- আওয়ামীলীগ সরকার ৭১’র ঘাতকদের ক্ষমা করে দিলো - আহমদ আবদুল হালিম
- বঙ্গবন্ধু বড় বুযুর্গ লোক ছিলেন - আবদুল হক
- কালজয়ী শহীদ জিয়া ও প্রগতি [রিপোষ্ট] - একলা একজন
- জিয়া জানতেন, কতখানি জানতেন... - অমি রহমান পিয়াল
- সংবিধানে বিসমিল্লাহ : হাফ প্যান্টের বুক পকেট - লেখাজোকা শামীম
- সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের পরিচিতি হারাবে : আল্লামা শাহ আহমদ শফী - শিরোনামহীন..........
- সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রামাণ্য দলিল - মামুনুর রহমান খাঁন
- একটি ব্লগে বেয়াই মোশাররফ হোসেনকে যেভাবে মুক্তিযোদ্ধা বানানোর চক্রান্ত হয়েছিল - আয়াজ মাহমুদ
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- ড. কামাল বাকশালের কেন্দ্রীয় কমিটির ১১ নং সদস্য ছিলেন। পীর হাবিব ছিলেন ৭৬ নম্বর - সাদাত হাসান
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- বিডিআরে বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করে আ'লীগ নেতা তোরাব আলীর জবানবন্দি - সুধাসদন
- ২রা অক্টোবর ১৯৭৭: স্বাধীনতার আদর্শ রক্ষায় বাংলাদেশের শেষ সামরিক অভ্যুত্থান - মেহবুব রেহমান খান
- প্রধানমন্ত্রী!!এইসব চাটুকারদের হতে সাবধান!!
- নাহিদ মাহমুদ
- জাতীয় রক্ষীবাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে - অন্তু
- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীঃ বাংলার অবিসংবাদিত জননেতা[_ শেখ রাফিক/sb] - কল্লোল কর্মকার
- শেখ হাসিনা : এক মহান বিদ্বেষী নেত্রী - নো ব ডি
- অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামঃ স্বাধীনতা যুদ্ধের অন্যতম কাণ্ডারী - শেখ রফিক
- ছাগু ও পৈতা................!!! - বিদ্রোহী রণ ক্লান্ত
- একটি বিতর্কিত বিষয়ঃ বঙ্গবন্ধু কি গ্রেফতার হয়েছিলেন? নাকি আত্মসমর্পণ করেছিলেন? - রফিকুল ইসলাম ফারুকী১১
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন - ২ - রাকিব খান
- সরকার কেন ক্রমশই মরিয়া হয়ে উঠছে? - ত্রিশোনকু
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- ৭৫ এর ১৫ এবং ১৬ই আগষ্ট। - ওবায়েদ
- আওয়ামী-বাকশালী গংদের নির্লজ্জ মিথ্যা প্রোপাগান্ডা ও শঠতার জবাব! - বাংলাদেশ জিন্দাবাদ
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- শেখ মুজিব ----- আহমেদ শরীফের ডায়েরী থেকে - রাসেল ( ........)
- তাজউদ্দীন আহমদের রাজনৈতিক ভূমিকা - একরামুল হক শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৯৭২-৭৫ মুজিব সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের অনেককেই ছেড়ে দিয়ে দেশ গড়ার আহবান জানানো হয়েছিল! - বাংলাদেশ জিন্দাবাদ
- নিঃসঙ্গ যোদ্ধা : তাজউদ্দীন - মেঘ
- প্রধানমন্ত্রীর সংবিধান লংঘন: আমরা এই সব মিথ্যুকদেরই ভোট দিয়েছিলাম - আবু সাঈদ আহমেদ
- শেখ মুজিবকে বঙ্গশত্রু উপাধি দিয়েছিলেন মতিয়া চৌধুরী - সুধাসদন
- ১৫ অগাস্ট EXCLUSIVE:হাতে লেখা লাশের অফিসিয়াল লিস্ট ও গেজট - এ. এস. এম. রাহাত খান
- বাকশাল, বঙ্গবন্ধু ও আমার ব্যক্তিগত বিশ্লেষণ - বিবর্তনবাদী
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ধন্যবাদ শেখ মুজিব - Enam
- বঙ্গবন্ধু : তার নামে গর্জেছিলো বন্দুক, এখন গর্জায় তার কাঁধে - অমি রহমান পিয়াল
কে কে মনিটর কিনতে চান?
১৩ ই মে, ২০১০ রাত ১১:৩৯
![]()
"মনিটর" এ শব্দটা কিছুদিন আগেও জড়িত ছিল শুধুমাত্র কম্পিউটারের সাথে। কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে গেছে মনিটরের ধরণ ও ব্যবহার। অনেকে শুধুমাত্র গেমস কিংবা মুভি দেখা অথবা গ্রাফিক্স এর কাজ করার জন্য আলাদাভাবে মনিটর কিনে থাকে। তাই এ পোষ্টে চেষ্টা করব এলসিডি/প্লাজমা/হাই-ডেফিনেশন মনিটর সম্পর্কে ধারণা দেয়ার জন্য যাতে সহজেই আপনি আপনার প্রয়োজনমত মনিটরটি বেছে নিতে পারেন।
মূল বিষয়ে যাওয়ার আগে আপনাকে নিচের কয়েকটা টার্ম অবশ্যই জানতে হবে--
** এলসিডি (LCD) মনিটর -- লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যা ব্যাকলাইট হিসেবে ফ্লুরোসেন্ট আলো ব্যবহার করে। এটি মূলতঃ গেমার আর টিভি দেখার জন্য। যদি আপনি উজ্জ্বল আলোতে বা দিনের বেলা বেশি মনিটর/টিভি ব্যবহার করেন তাহলে আপনার জন্য আদর্শ হবে এলসিডি মনিটর। কারন উজ্জ্বল আলোতে ছবি দেখাতে এলসিডির জুড়ি নেই (এলসিডি প্লাজমা মনিটরের চাইতে উজ্জ্বল ছবি দেখায়)। এতে বিদ্যুৎ খরচ প্লাজমার তুলনায় কম। তবে এই মনিটরে আপনি বেশি ওয়াইড এ্যাংগেলে টিভি দেখতে পাবেন না (নিচে বিস্তারিত)।
** প্লাজমা (Plasma) মনিটর/টিভি-- এই মনিটর/টিভি সাধারণত মুভি দেখার জন্য। ছবি যদি আপনি কম আলোতে (রাতে বা যে ঘরে আলো কম অথবা হোম থিয়েটারে) মুভি বেশি দেখেন তবে আপনার জন্য আদর্শ হবে প্লাজমা টিভি/মনিটর। তাছাড়া প্লাজমা মনিটর আপনাকে এলসিডি টিভির চাইতে বেশি ওয়াইড এ্যাংগেলে টিভি দেখার সুবিধি দেবে। অসুবিধা হল একটাই-এটা এলসিডির চাইতে বেশি কারেন্ট খায় ![]()
** এলইডি (LED) টিভি--মূলত এলসিডি টিভি যা ব্যাকলাইট হিসেবে প্রচলিত ফ্লুরোসেন্ট আলোর পরিবর্তে LED ব্যবহার করে। একারনে এতে কন্ট্রাস্ট এবং কালারের সূক্ষতা এলসিডি মনিটরের চাইতে উন্নত।
** হাই ডেফিনেশন (HD) টিভি/মনিটর-- লেটেস্ট প্লাজমা/ এলসিডি মনিটর যার রেজুলুশন প্রচলিত মনিটরের চাইতে বেশি। ছবির স্পষ্টতার জন্য হাই ডেফিনেশন মনিটরের ক্ষেত্রে পিক্সেলের চেয়ে কন্ট্রাস্ট রেশিওকে বেশি প্রাধান্য দেয়া হয়। শুধুমাত্র 1080i অথবা 720p কে true HDTV ধরা হয়। আর HDTV screens স্ট্যান্ডার্ড হিসেবে 1080p কে বিবেচনা করা হয়।
এরপরেই যে বিষয়গুলো আপনাকে জানতে হবে---
১। মনিটর/স্ক্রিণ রেজুলুশন (screen resolution)-- বর্তমানে প্রায় সকল মনিটর (এইচডি মনিটর সহ) ছবি দেখানোর জন্য একটি নির্দিষ্ট সংখ্যক পিক্সেল ব্যবহার করে। এই নির্দিষ্ট সংখ্যক পিক্সেল ব্যবহারের কারনে একটি মনিটরের ছবি প্রদর্শনের জন্য একটি নির্দিষ্ট রেজুলুশন থাকে। যেমন "1366 x 768 " পিক্সেল অথবা "1920 x 1080 " পিক্সেল ইত্যাদি। এখানে প্রথম সংখ্যা horizontal resolution এবং দ্বিতীয় সংখ্যা vertical resolution. এই দুই সংখ্যাকে গুণ করলে যে সংখ্যা পাবেন তা হল সেই মনিটরের মোট পিক্সেল সংখ্যা (যেমন 1920 x 1080 = 2,073,600 পিক্সেল, যাকে সহজ কথায় বলা "2 million" পিক্সেল)। বলার অপেক্ষা রাখেনা যে, যেই মনিটরের পিক্সেল যত বেশি হবে সেই মনিটর তত নিঁখুত ছবি দেখাতে পারবে। আপনি যদি গেম খেলেন/ ইন্টারনেট সার্ফিং বেশি করেন এবং হাই-ডেফিনেশন মনিটর চান তাহলে 1920 x 1200 রেজুলুশন এবং যদি মুভি বেশি দেখেন তাহলে 1920 x 1080 রেজুলুশন পছন্দ করাই ভাল হবে।
![]()
লক্ষ করুন- রেজুলুশন যত বড়/বেশি হয় পিক্সেল তত ছোট হয় এবং সেই মনিটর তত নিঁখুত ছবি প্রদর্শন করে।
![]()
বামের ছবিতে প্রচলিত মনিটরের ছবি আর ডানের ছবিতে উচ্চ রেজুলুশনের ছবি।
"p" হল ফ্রেম রেট যেখানে "p" এর অর্থ progressive scan অর্থ্যাৎ ছবি দেখানোর সময় এক্ষত্রে ভিডিও ফ্রেমগুলো একটার পর আরেকটা ট্রান্সমিট হয় (ফ্রেমের কোন ওভারল্যাপিং হয়না)। যেমন 1080p হল হাই ডেফিনেশন ভিডিও ফরমেট যার রেজুলুশন1920 x 1080 পিক্সেল (16:9 ratio)।
![]()
"i" হল ফ্রেম রেট যেখানে "i" এর অর্থ interlaced-scan অর্থ্যাৎ ছবি দেখানোর সময় জোড় আর বিজোড় ভিডিও ফ্রেমগুলো একে অপরের সাথে interlaced হয়।
![]()
progressive scan এর ফ্রেম রেট সাধারনত interlaced-scan এর ফ্রেম রেটের দ্বিগুন হয়। উদাহরনস্বরূপ--interlaced formats, যেমন 480i এবং1080i--৩০ ফ্রেম রেটে ছবি দেখায়; যেখানে progressive formats যেমন 480p, 720p এবং 1080p-- ৬০ ফ্রেম রেটে ছবি দেখায়।
২। কন্ট্রাস্ট রেশিও (Contrast ratio)-- আপনি যদি হাই ডেফিনেশন মনিটর/টিভি কিনতে চান তবে পিক্সেলের চাইতে কন্ট্রাস্ট রেশিওর উপর বেশি জোর দেবেন। কন্ট্রাস্ট রেশিও হল মনিটরের সবচে উজ্জ্বল সাদা আর ঘন কালো রং তৈরি করার ক্ষমতার অনুপাত। তবে বিভিন্ন ব্যান্ডের মনিটরের কন্ট্রাস্ট রেশিওর মধ্যে তফাত করা আসলে কষ্টকর। কারন একেক কোম্পানি তাদের কন্ট্রাস্ট রেশিওর মাপকাঠি একেক রকম মনে করে। তবে যদি একই ব্যান্ডের মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই কন্ট্রাস্ট রেশিওকে প্রাধান্য দেবেন। কন্ট্রাস্ট রেশিও দুই ধরনের ---
** স্ট্যাটিক (Static) কন্ট্রাস্ট রেশিও--এর অর্থ মনিটরটি একইসাথে সবোর্চ্চ কত উজ্জ্বল (সাদা) আর অনুজ্জ্বল (কালো) আলো তৈরি করতে পারে।
** ডায়নামিক (Dynamic) কন্ট্রাস্ট রেশিও--মানে হল সার্বিকভাবে মনিটরটি সবোর্চ্চ কত উজ্জ্বল (সাদা) আর অনুজ্জ্বল (কালো) আলো তৈরি করতে পারে। বিভিন্ন মনিটরের স্পেসিফিকেশনে মূলতঃ এই রেশিওই দেয়া থাকে
![]()
লক্ষ করুন--বামের ছবিতে মনিটর ডিপ ব্ল্যাক তৈরি করতে পারেনি; ডানের ছবি বেশি অন্ধকারাচ্ছন্ন আর মাঝের ছবিতে ছবির ডিটেইল পুরোপুরি এসেছে।
৩। পিক্সেল রেসপন্স টাইম (Pixel response time)-- একটা সিঙ্গেল পিক্সেল চলমান ভিডিওর একটিভ অবস্থা থেকে ইনএকটিভ অবস্থায় রুপান্তর হতে কত সময় নেয় তা বোঝানো করা হয় পিক্সেল রেসপন্স টাইম দিয়ে (বা শুধু রেসপন্স টাইম)। রেসপন্স টাইম মিলি সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। যেকোন ধরনের মনিটরের ক্ষেত্রে রেসপন্স টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুক্ষ ও নির্ভূল ছবির জন্য যতদূর সম্ভব কম রেসপন্স টাইম সম্পন্ন মনিটর কেনার চেষ্টা করুন। রেসপন্স টাইম বেশি হলে ফাস্ট মুভিং অবজেক্টের পেছনে/সাথে ছবির অস্পষ্ট অবয়ব/ছায়া দেখতে পাবেন।
৪। Aspect Ratio-- এটা দিয়ে মূলতঃ মনিটরের স্ক্রিণের shape বোঝানো হয়। গতানুগতিক মনিটর গুলো স্কয়ার/চারকোণা আকৃতির (4:3 ratio) এবং হাই-ডেফিনেশন টিভিগুলো সাধারণত ওয়াইড স্ক্রিণ আকৃতির (16:9 ratio অথবা 16:10 ratio). আপনি যদি গেম খেলতে চান এবং গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাহলে 16:10 ratio আপনার জন্য বেস্ট অপশন। যদি মুভি দেখাকে প্রাধান্য দেন তাহলে 16:9 ratio হবে সেরা।
![]()
উপরে 4:3 ratio এবং নিচে 16:9 ratio
৫। রিফ্রেশ রেট-- মনিটরের রিফ্রেশ রেট হল প্রতি সেকেন্ডে এটি কয়টি ফ্রেম দেখাতে পারে। একে সাধারণত হার্জ (Hz) দ্বারা প্রকাশ করা হয়। মনিটর ভেদে রিফ্রেশ রেট 60Hz, 120Hz, 240Hz ইত্যাদি হতে পারে। (60Hz মানে হল প্রতি সেকেন্ডে মনিটরটি সেকেন্ডে ৬০টি ফ্রেম দেখাতে পারে)। রিফ্রেশ রেট কম হলে মোশন পিকচারে ব্লার আসতে থাকে এবং অনেকসময় ছবি/ডিসপ্লে কাঁপতে থাকে। কাজেই যতদূর সম্ভব বেশি রিফ্রেশ রেট সম্পন্ন মনিটর প্রেফার করবেন।
৬। Viewing angle--মুভি দেখার জন্য মনিটরের ভিউ এ্যাংগেল গুরুত্বপূর্ণ। মনিটরের কেন্দ্রবিন্দু থেকে ডানে-বামে এবং উপরে-নিচে কত দূর বা এ্যাংগেল থেকে আপনি পরিষ্কার ছবি দেখতে পারবেন (কোন ব্লার বা কালার ডিসটরশন ছাড়া)। থিওরেটিক্যালি এটা ১৮০ ডিগ্রি হলেও বাস্তবে ১৭০ ডিগ্রির বেশি সম্ভব নয়। তবে প্লাজমা মনিটরে এলসিডি মনিটরের চাইতে বেশি এ্যাংগেলে ছবি দেখতে পারবেন।
৭। মনিটরের ইনপুট-আউটপুট সিস্টেম--আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা একেক ধরনের কানেকশন একেক কোয়ালিটির ভিডিও এবং অডিও ট্রান্সমিট করে। আর আপনি যদি পিকচার কোয়ালিটির সাথে আপোষ করতে না চান তাহলে এলসিডি বা হাই-ডেফিনেশন মনিটরের সাথে এর ইনপুট-আইটপুট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে
HDMI (High-Definition Multimedia Interface)--HDMI হল অত্যাধুনিক মাল্টি-পিন কানেক্টর যা একটি সিঙ্গেল কেবলের মধ্য দিয়ে হাই-ডেফিনেশন ভিডিও এবং মাল্টিচ্যানেল (সর্বোচ্চ ৮ চ্যানেল) অডিও ট্রান্সমিট করে। হাই-ডেফিনেশন টিভি/মনিটরে কানেকশনের জন্য আপনার প্রথম চয়েজ হওয়া উচিত HDMI কানেকশন। বর্তমানে প্রায় সকল হাই-ডেফিনেশন মনিটর/টিভিতে HDMI কানেকশন পাওয়া যায়।
![]()
HDMI পোর্ট
![]()
HDMI কেবল
Component video--এই ধরনের কানেকশন ভিডিও সিগনালকে ৩ ভাগে স্পিলিট করে ট্রান্সমিট করে যার কারনে অন্যান্য এনালগ কানেকশনের চেয়ে এই কানেকশন বেটার ছবি দেখায়। আর Component video কানেকশন একমাত্র এনালগ কানেকশন যা হাই-ডেফিনেশন ভিডিও সিগনাল ট্রান্সমিট করতে পারে এবং S-video অথবা composite video connections এর চাইতে ভাল ছবি দেখায়।
![]()
Component ভিডিও পোর্ট
![]()
Component ভিডিও কেবল (সাধারনত লাল, নীল ও সবুজ রঙের হয়)
Composite video কানেকশন--এইটাতে সিগনাল সিঙ্গেল কেবলের মধ্যে দিয়ে ট্রান্সমিট হয় এবং পিকচার কোয়ালিটি S-video অথবা component video এর মত শার্প নয়। এইটা শুধুমাত্র ভিডিও সিগনাল ট্রান্সমিট করে, অডিও সিগনাল নয়।
![]()
Composite video জ্যাক
S-video jack-- চার পিন যুক্ত কানেক্টর যা শুধু ভিডিও সিগনাল ট্রান্সমিট করে (অডিও নয়)। S-video এর "S" মানে হল "separate" অর্থ্যাৎ ৪টা চ্যানেলের মধ্য দিয়ে আলাদা ভাবে (সেপারেট) ভিডিও সিগনাল ট্রান্সমিট করে। এই ধরনের কানেকশনে পিকচার কোয়ালটি Composite video কানেকশনের চাইতে ভাল (শার্প) হয়।
![]()
S-video কানেক্টর
RCA connector--অডিও এবং ভিডিও সিগনাল ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়। ৩ রঙের প্লাগ থাকে (সাদা, লাল এবং হলুদ)। হলুদ= ভিডিও (Composite video) এবং লাল+সাদা= ষ্টেরিও অডিও সিগনাল ট্রান্সমিট করে।
![]()
RCA connector প্লাগ
DVI (Digital Visual Interface) কানেকশন---মাল্টিপিন কানেকশন যা সাধারন এবং হাই ডেফিনেশন ভিডিও সিগনাল ট্রান্সমিট করে। এই ধরনের কানেকশনের পরবর্তী জেনারেশন হল HDMI কানেকশন। কিন্তু এই কানেকশন অডিও ট্রান্সমিট করতে পারেনা। মূলত দুই ধরনের কানেকশন আছে--DVI-D, যা শুধু ডিজিটাল সিগনাল ট্রান্সমিট করে। আর DVI-I যা এনালগ এবং ডিজিটাল সিগনাল ট্রান্সমিট করে।
![]()
DVI কেবল
![]()
DVI পোর্ট
VGA (Video Graphics Array) connector--যার কম্পিউটার আছে আর তিনি এই কানেকশন লাগাননি/চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। এই কেবল/পোর্টের ব্যাপক প্রচলন দেখা যায় কম্পিউটারে। ভিডিও সিগনাল আর ডাটা ট্রান্সফারে এই ১৫-পিন যুক্ত কানেক্টরের জুড়ি নাই।
![]()
VGA কেবল এবং পোর্ট।
তাহলে বেছে নিন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় মনিটরটি....
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ রাত ১১:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হঠাৎ বৃষ্টি! বলেছেন:
ভাল জিনস।
লেখক বলেছেন: কোনটা??
বুমবুম বলেছেন:
ভালা হৈচে পুস্ট
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
![]()
মাহবু১৫৪ বলেছেন:
+++
লেখক বলেছেন: আপনারেও +++
লেখক বলেছেন:
![]()
লেখাজোকা শামীম বলেছেন:
প্রিয়তে রাখলাম। এখন আরাম করে পড়ি। পরে আবারও মন্তব্য বা প্রশ্ন করব।
লেখক বলেছেন: সাদরে আমন্ত্রিত..
লেখক বলেছেন: তাইলে তো আপনার মেজাজ খারাপ কইরা দিলাম ![]()
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
কঠিন পোষ্ট। +
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
টেকিবাবা বলেছেন:
জটিল পোস্ট...সরাসরি প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ টেকিবাবা
লেখক বলেছেন: ধন্যবাদ...মুভি বেশি দেখেন নাকি?
আজাদ আল্-আমীন বলেছেন:
অসারধারণ পোস্ট। সোজা প্রিয়তে। লেখককে ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ওরাকল বলেছেন:
তথ্য সমৃদ্ধ পোস্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: খুশি হলাম ![]()
জটিল বলেছেন:
কাজের পোস্ট , কিন্তু মুভি আর গেম ছাড়া মনিটরের দিকে একটানা তাকিয়ে থাকতে কষ্ট হয় ।
লেখক বলেছেন: মনিটরের কন্ট্রাস্টটা ঠিক করে নিয়েন আর নির্দিষ্ট দূরত্ব থেকে দেখুন
সিংহ বলেছেন:
অসাধারন একটা লেখা। অনেক কিছু জানলাম। আমি আগে dvi port use করতাম আমার LCD Monitor' (22"ASUS) এর সাথে। যখন চিন্তা করলাম যে আমার TV কে মনিটর বানাব HDMI cable use করে তখন আসলে জানতামনা যে HDMI cable এর সাথে আর কোন audio cable দরকার নাই।খামোখা অডিও কেবল কিনতে হবে চিন্তা করে অনেকদিন বসে ছিলাম। তারপর একদিন connection দিয়ে দেখি অডিও ও আসে। আপনার post টা আগে পেলে অনেক উপকার হত। এখন আমার SONY 52" LCD Bravia TV কে Monitor বানিয়েছি। Cable use করেছি HDMI. আর resolution রেখেছি 1920 by 1080. মনে হচ্ছে sound quality ও আরও better হয়ে গেছে HDMI output এর জন্য।
লেখক বলেছেন: কোন সন্দেহ নাই HDMI এর চাইতে এই মুহুর্তে হাই কোয়ালিটি ভিডিও আর কোন কানেকশন ট্রান্সমিট করতে পারেনা।
আর অডিও কোয়ালিটির জন্য অপটিক্যাল কেবলের উপর কেউ নাই। এরপরেই আছে কোএক্সিয়াল (Coaxial) কানেকশন
শাহ্ নাজ বলেছেন:
তথ্য সমৃদ্ধ খুব ভালো একটা পোস্ট করেছেন। +++
লেখক বলেছেন: ধন্যবাদ শাহ্ নাজ
এ আর খান বলেছেন:
শাহ্ নাজ বলেছেন: তথ্য সমৃদ্ধ খুব ভালো একটা পোস্ট করেছেন। +++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
রাজসোহান বলেছেন:
গুড পোস্ট +
লেখক বলেছেন: ধন্যবাদ....
পারভেজ বলেছেন:
++
লেখক বলেছেন: আপনাকেও ++
লেখক বলেছেন: পিলাস দিছ তো???
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ শওকত হোসেন
স্পেলবাইন্ডার বলেছেন:
খুবই প্রয়োজনীয় একটি পোস্ট। আমি প্রায়ই এই কানেক্টরগুলো নিয়ে ঝামেলায় পড়ি। অনেক ধন্যবাদ।
তাহলে Component Video এবং RCA Connector ভিন্ন জিনিস?
সাধারণ CRT টিভিতো তো RCA Connector থাকে?
লেখক বলেছেন: তাহলে Component Video এবং RCA Connector ভিন্ন জিনিস?
---সামান্য তফাত আছে (লক্ষ করবেন দুই কানেকটরের রঙ গুলো ভিন্ন)। Component Video (লাল,নীল, সবুজ) শুধু মাত্র ভিডিও ট্রান্সমিট করে (অডিও না)। আর RCA Connector অডিও-ভিডিও দুইটাই ট্রান্সমিট করে।(লাল--ডান ষ্টেরিও সাউন্ড, সাদা--বাম ষ্টেরিও সাউন্ড আর হলুদ-- Composite ভিডিও)।
তবে কানেকটরের প্রকৃতি দুইটারই এক--এইটাই মিল
লেখক বলেছেন: হ্যাঁ, সাধারণ CRT টিভিতো RCA Connector থাকে
হুলো-বেড়াল বলেছেন:
জোশ পোষ্ট...প্রিয়তে না নিলে অপমান করা হইবে.......
লেখক বলেছেন: অপমানিত হওয়ার আগেই প্রিয়তে নেন ![]()
জর্জিস বলেছেন:
পোষ্টটা ভাল লাগল না কোন ব্রাদারের???
একজন আমি বলেছেন:
এই পুষ্ট এতদিন পর দেখায় আমারে মাইনাস...........আপ্নারে ++++++++++++++++++
লেখক বলেছেন: আপ্নারেও ++++++++++++++++++ দিলাম
লেখক বলেছেন: ![]()
সাইফুর বলেছেন:
অনেক দিন চিন্তা করছিলাম এমন একটা পোষ্ট দিবো। কিন্তু দেয়া হয় না..আপনার মতো গুছিয়ে লেখার সাধ্যও নাইআপাতত প্রিয় পোষ্টে রাখলাম
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফুর বলেছেন:
২১ ইঞ্চি এলইডি মনিটর কেনার ধান্দায় আছি ..কিন্তু আফসোস এটা বাংলাদেশে আসেনাই এখনো বেনকিউ আর ফিলিপস এর আছে এলইডি মনিটর তাও ১৮.৫ ইঞ্চি
এটা কিনার ইচ্ছা আছে যদি বাংলাদেশে আসে
লেখক বলেছেন: যদি মুভি দেখার জন্য নিতে চান...তাহলে অপেক্ষা করাই ভাল হবে
লেখক বলেছেন: এলইডির জন্য আমিও অপেক্ষা করছি........![]()
সাইফুর বলেছেন:
নাহয় এটা G2222HDL/G2222HDAL এটার ডিভিআই পোর্ট সহ আছেযদিও এটার ১৮.৫ আছে কিন্তু ২১ নাই এখনো
লেখক বলেছেন: আমি মে মাসে খোজ করিনি....এপ্রিল পর্যন্ত বাজারে ২১/২২" ছিলনা...
লেখক বলেছেন: আমি মে মাসে খোজ করিনি....এপ্রিল পর্যন্ত বাজারে ২১/২২" ছিলনা...
সাইফুর বলেছেন:
বেনকিউ ছাড়া আপাতত কারো এলইডি মনিটর নাই বা আমার চোখে পড়ে নাই আর একটা কথা..স্যামসাং এর রেসপন্স টাইম বলে 2ms(g2g)
এইটা একটা হালকা ধান্দাবাজি। এর মানে হলো গ্রে থেকে গ্রে তে যাবার রেসপন্স টাইম.. আর সাধারন মানুষ মনে করবে এটাই রিয়েল রেসপন্স টাইম
রিয়েল রেসপন্স টাইমতো হলে একটা পিক্সেল সাদা থেকে কালো বা কালো থেকে সাদা হবার টাইম
লেখক বলেছেন: হুম...বেশির ভাগ ব্র্যান্ডই গ্রে টু গ্রে রেসপন্স টাইম তাদের স্পেসিফিকেশনে দিয়ে থাকে; অনেকটা কন্ট্রাস্ট রেশিওর মত (স্ট্যাটিক না দিয়ে ডায়নামিকটা দেয়া থাকে)
লেখক বলেছেন: একেবারে ওয়াইড এ্যাংগেল থেকে যদি মুভি/টিভি না দেখেন তাহলে ভিউইং এঙ্গেল নিয়ে এত দুশ্চিন্তা না করলেও চলবে........
হাসান মোহাম্মাদ বলেছেন:
সোজা প্রিয়তে।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
সাইফুর বলেছেন:
ওক্কে ভাই। স্যামসাং এর ডিলার থেকে জানলাম ডিসেম্বরে তারা আনবে। বার বেনকিউর খবর আপাতত পাইনাই
লেখক বলেছেন: ওকে...
আহাসান বলেছেন:
অনেক ইনফরমেটিভ পোস্ট। ধন্যবাদ।আমিও একটা মনিটর কিনে টিভি কার্ড দিয়ে টিভি দেখার তালে আছি।
মনিটর হিসেবে আপাতত স্যামসাং পি২২৫০ সিলেক্ট করেছি।
এটার দিটেইলস দেখে বলবেন, কেমন হবে ?
এর মত কোনটা পেলেও সাজেস্ট করবেন, প্লিজ...
লেখক বলেছেন: একটু ব্যস্ত আছি...ডিটেইল মন্তব্য পরে করছি....মন্তব্যের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: প্রথমেই ব্যস্ত থাকার কারনে দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত।
স্যামসাং পি২২৫০ এর ভাল দিক হলঃ-
গেটআপ/লুক ভাল (++), কালার (++)
Resolution 1,920 x 1,080 (হাই-ডেফিনেশন)
Contrast Ratio DC 50,000:1 (1,000:1) (Typ.)
Response time 2ms
Signal Input Composite,15pin D-SUB, DVI-D
নেগেটিভ দিক হলঃ-
Brightness 300cd/m² (৫০০ হলে আরো ভাল হত)
Signal Input HDMI পোর্ট/কেবল নাই
বিল্টইন স্পিকার নাই
মোটের ওপর ভাল
আর একটা কথা আলাদাভাবে টিভি কার্ড কিনলে টিভি কার্ড একটু যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে টিভি কার্ডের আউটপুটটা অবশ্যই দেখবেন। এইচডি ভিডিও আউটপুট দেয় কিনা তাও দেখে নেবেন। টিভি কার্ডের আউটপুট রেজুলুশন আর মনিটরের রেজুলুশন ইনকরপোরেট করে কিনা দেখবেন...নাহলে হাই-ডেফিনেশন টিভি থাকা সত্ত্বেও শুধুমাত্র টিভি কার্ডের জন্য হাই কোয়ালিটি ছবি উপভোগ করা সম্ভব হবে না। পাশাপাশি মনিটরের সাথে টিভি কার্ডের কালার ও সাইজ মিল রেখে কিনবেন।
অ.ট টিভি কার্ড নিয়ে একটা ডিটেইল পোষ্ট দেয়ার ইচ্ছে আছে..
সাইফুর বলেছেন:
১৫৫০০ টাকা
ডিজাইনটা কেনো জানি ভালো লাগলোনা। তবে এলইডি মনিটর আর ২১.৫ ইঞ্চি
ASUS 21.5-inch Monitor # MS228H
স্পেসিফিকেশন নেহায়েত খারাপ না। শুধু ডিজাইনটা ট্রেডিশনাল না বলে ভালো লাগছেনা
লেখক বলেছেন: শুধু ডিজাইনটা ট্রেডিশনাল না বলে ভালো লাগছেনা
--পুরোপুরি সহমত
এইটার নেগেটিভ দিক--
Brightness(Max): 250 cd/㎡ (বেশ কম)
Response Time: 2 ms (Gray-to-Gray) (লক্ষ করুন--গ্রে টু গ্রে)
ভাল দিক--
এলইডি মনিটর
True Resolution: 1920X1080
Contrast Ratio (Max.): 10000000 :1 (ASCR)
SPLENDID Video Intelligence Technology (এইটা আসুসের একটা ভাল দিক)
HDMI ইনপুট, Earphone jack: 3.5mm Mini-jack আছে
তবে এতগুলো প্লাস পয়েন্ট একটা কারনেই মাটি হয়ে যাচ্ছে এর গেটআপ এর কারনে। এই মনিটর দিয়ে আপনি ডেস্কটপের কাজ স্বাচ্ছন্দে করতে পারলেও টিভি হিসেবে ব্যবহার করলে দেখতে বিদঘুটে (অ্যাপিয়ারেন্স) লাগবে বলে আমার বিশ্বাস
আহাসান বলেছেন:
আসলেই আসুসটা ফিচারড হবার পরেও খুবই ফালতু লাগছে।টিভি কার্ড নিয়ে পোস্ট টা তাড়াতাড়ি দেন।
আর, এমন ডিজাইনের (পি২২৫০) আর কোন মডেলের সাজেশন আছে কি ?
আপনি ডাটাগুলো পান কিভাবে, গুগল মামার কাছে
লেখক বলেছেন: আমার জানামতে পি২২৫০ মডেলের কাছাকাছি কনফিগারেশনের মনিটরগুলো হল (যেগুলো আইডিবিতে পাওয়া যাবে)--
স্যামসাং পি২২৭০
LG Monitor TV # M227WA
Dell 21.5 inch LCD Monitor # S2209WFP
ASUS LCD Monitor # VH222D
ফিলিপস 220E1SB
বেনকিউ E2220HD
আরো হয়ত আছে; আমার আর মনে পড়ছে না। নেটে খুজলেই পাবেন। তবে উপরেরগুলোর কনফিগারেশনে উনিশ-বিশ পাবেন (যেমন কারো রেসপন্স টাইম কম কারো বেশি, কারো এইচডি পোট নাই, কারো কালার কন্ট্রান্স কমবেশি ইত্যাদি)। কেনার আগে সময় নিয়ে স্পেসিফিকেশনগুলো দেখুন
আহাসান বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ......
আহাসান বলেছেন:
জানাব, তবে সময় লাগবে।আপাতত, পি২২৫০ ই সিলেক্টেড।
কেনা পর্যন্ত নতুন না আসলে এটাই মনে হয়
লেখক বলেছেন: ওকে ![]()
লেখক বলেছেন: পজিটিভ
গেটআপ/লুক--ভাল
রেজুলুশন--1,920 x 1,080 (হাইডেফিনেশন)
কন্ট্রাস্ট রেশিও--DC 50,000:1 (1,000:1) (নেটিভ)
রেসপন্স টাইম---2ms
কানেক্টর--DVI পোর্ট
নেগেটিভ
Brightness--250cd/m² (৩০০ আমি প্রেফার করি)
কানেক্টর--HDMI পোর্ট নাই (যদিও DVI পোর্ট আছে)
বিল্ট ইন স্পিকার--নাই
ওয়াল মাউন্ট সুবিধা--নাই
আর এইটা আইডিবিতে এই মুহুর্তে আছে কিনা বলতে পারতেছি না![]()
ওভারঅল ভাল
আহাসান বলেছেন:
ধুর, এ কী সমস্যায় পড়লাম...এটার ফিচার দেখে তো পি২২৫০ এর চেয়েও খারাপ মনে হচ্ছে।
গেটআপ একই রকম।
পোর্ট একই (আমি ভাবছিলাম, এটাতে HDMI পোর্ট আছে, কোথায় যেন দেখেছিলাম)
কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম একই
উল্টা আরো ব্রাইটনেস কম।
ওয়াল মাউন্ট সুবিধা নাই !
কেবল এটা Full HD, যেখানে পি২২৫০ HD Ready, তাও একই রেজুলেশন।
আচ্ছা,
স্যামসাং এর ২২" এর মধ্যে কোন মনিটর সবচেয়ে ভাল ?
(রেজুলুশন, কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম, ব্রাইটনেস, HDMI পোর্ট, বিল্ট ইন স্পিকার, ওয়াল মাউন্ট সুবিধা ইত্যাদি)
লেখক বলেছেন: অনলাইনে খুজে অনেক মডেলের কথা বলতে পারি; কিন্তু সমস্যা হল অনেক মডেল আপনি আইডিবি এমনকি বাংলাদেশেও পাবেন না।
সবচে ভাল হয় আপনি আইডিবিতে গিয়ে স্মার্ট টেকনোলজি বিডি প্রাঃ (ওরা স্যামসাং এর ডিলার) লিমিটেডে গিয়ে ওদের কাছ থেকে ক্যাটালগ নিয়ে আসুন...তারপর যে মডেল এভেইলেবল, সেগুলোর স্পেসিফিকেশ অনলাইনে ভালভাবে দেখে আপনার মডেল পছন্দ করুন..
আহাসান বলেছেন:
ধন্যবাদ, সাজেশনের জন্য।তবে, ওরা তেমন হেল্পফুল না...(সম্ভবত ডিলার বলেই খুচরা কাস্টোমারদের পাত্তা দেয়না)
লেখক বলেছেন: দেয়তো!....ওদের শোরুমে ডিসপ্লে বক্সে ক্যাটালগ পাবেন
চিকনমিয়া বলেছেন:
মনিটর কিনতাম চাই, পেলাচ
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
রিফাত হোসেন বলেছেন:
+
লেখক বলেছেন: আপনাকেও +
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফুর বলেছেন:
এখনো ২১.৫ এলইডি মনিটর আসেনাই। আপনার জানা আছে?
লেখক বলেছেন: আছে....
১। LG W2243T
মূল্য 12,800
২।Dell G2410 (২৪ ইনচি)
মূল্য 24500
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:
কঠিন হইছে ++++++++
লেখক বলেছেন: শুকরিয়া
নাফিসা তিশা বলেছেন:
তথ্যসমৃদ্ধ সুন্দর পোষ্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: গদামটা কার উপর রাগ করে দিলেন??
![]()
![]()
![]()
![]()
সাইফুর বলেছেন:
টোকা দিলাম। জনগনের জন্য
লেখক বলেছেন: টোকা গ্রহণ করলাম....![]()
লেখক বলেছেন: হুম...অথচ আইডিবি এইটাকে এলইডি হিসেবে চালাচ্ছিল
লেখক বলেছেন: ধন্যবাদ
লেবফিউম বলেছেন:
আমার জন্নে খুব ই তরকারি , থুক্কু, দরকারী পুষ্ট ... প্রিয় তে নিলাম । পাশাপাশি আপনার কপাল টা খারাপ, ১টা প্লাস ই দেয়া যায়, নাইলে মিনিমাম ১০০ টা প্লাস দিতাম ।
অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
ভ্রমণ বাংলাদেশ বলেছেন:
ধন্যবাদ +++++++++ শোকেসে রাখলাম । পড়ে পড়বো আরাম করে ।
লেখক বলেছেন: ধন্যবাদ
নাজেহাল নাগরিক বলেছেন:
অসাধারন.+++++++্,একটা প্রশ্ন.......আমার হলো benQ 24 LCD,age of empire 3 game টার রেজুলেসন পরিস্কার না, অন্য(graphic 1GB asus,RAM 4GB,speed 2.8 Ghz) সব ঠিক আছে।কি করলে ঠিক হবে বলতে পারেন?
ধন্যবাদ।
লেখক বলেছেন: রেজুলুশন পরিষ্কার না মানে কি বুঝাইলেন বুঝতে পারলাম না....
কালপুরুষ বলেছেন:
ভাল পোস্ট। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
কাজের পোস্ট
লেখক বলেছেন: ![]()
তুষার আবরার বলেছেন:
অনেক অনেক কাজের পোষ্ট। আজ কাজে লাগবে। আগে পড়তে পারলে আরো ভালো হত।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আমি জুন মাসের প্রথমের দিকে আইডিবিতে শেষবার গিয়ে সরেজমিনে খোজখবর করেছিলাম। তারা বলেছিল এমাসের (জুলাই) মাঝামাঝি বেশ কয়েকটা স্যামসাং এর মডেল আসবে (এলইডি)। এরপর আর যাইনি, খোজও করিনি। তবে একটু সময় নিয়ে আইডিবির এ দোকান সে দোকান খুজে দেখলে বেশ কিছু এলইডি মনিটর পাবেন, যা বাসায় বসে অনলাইনে বা তাদের ওয়েবসাইটে দেখলে পাবেন না (আমি নিজেই দেখেছি ডেল আর আসুসের ২/৩ টা মডেল--তবে সেগুলো বেশিরভাগ ১৮.৫ ইঞ্চি ছিল)। আর যদি ঈদের আগ পর্যন্ত টাকা হাতে রাখতে পারেন তাহলে আরেকটু ধৈর্য ধরাই মনে হয় ভাল হবে কারন ঈদের আগে কিছু মডেল আসবে।
তবে যখনি কেনেন কমপক্ষে ২ দিন আইডিবির জন্য রাখবেন--প্রথম দিন কেনার জন্য যাবেন না, শুধু দেখে যাবেন, পছন্দ হলে নোট করবেন। বাসায় এসে মনস্থির করবেন এবং দ্বিতীয় দিন সকালবেলা গিয়ে মনিটরটা নিয়ে আসবেন।
লেখক বলেছেন: ড্রাফটে আছে...অর্ধেকের মত লেখা হইছে। ইদানিং একটু ব্যস্ত আছি। অনেকদিন পোস্ট দেয়া হয় না
লেখক বলেছেন: নিচে বলেছি....
আহাসান বলেছেন:
ফিলিপস মনিটর 221EHSBটা কেমন হবে, বলেন তো দেখি।আমার আরেকটা প্রশ্ন ছিল।
ওয়াল মাউন্ট অপশনে দেখি লেখা থাকে, ভেসা ৭৫মিমি বা ভেসা ১০০মিমি। এর মানে কি ?
পি২২৫০ কিভাবে ওয়াল মাউন্ট করা যাবে, আমাকে এর জন্য কি করতে হবে ? (পি২২৫০ তে ওয়াল মাউন্ট অপশন আছে, ফিলিপসের এই মনিটরেও আছে)
আর এইচডি কোয়ালিটির না হোক, ভালো কোয়ালিটির পিকচার পাবার জন্য এগুলোর সাথে কম্প্যাটিবল টিভিকার্ড কোনটা হতে পারে, আইডিয়া দিতে পারেন ?
লেখক বলেছেন: ফিলিপস মনিটর 221EHSB---
ভালো দিকঃ
*Full HD 1080p quality
*HDMI পোর্ট আছে
*Built in stereo স্পিকার আছে (এইটাকে আসলে প্লাস পয়েন্ট নাও বলা যেতে পারে, কারন এইচডি মনিটর দিয়ে নিশ্চই আপনি ১ ওয়াটের স্পিকার দিয়ে অডিও শুনবেন না!)
*Brightness: 300 cd/m
মন্দ দিক (আমার কাছে)
*5ms fast response time (ফাস্ট মুভিং অবজেক্টে ভৌতিক ছায়া দেখার সম্ভবনা প্রবল--যদি টিভি কার্ড দিয়ে টিভি দেখেন। ২ মিলি সেঃ মনিটর দিয়ে বিশ্বকাপ ম্যাচে আমি ভৌতিক ছায়া দেখেছি)
*SmartContrast 8000:1 (১০,০০০:১ এর উপর আমি প্রেফার করি)
মনিটরটির Aspect ratio: 16:9
--এইটা নিয়ে অনেক কিছু বলা যায়। আপনি যদি মুভির চাইতে টিভি বেশি দেখেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে ১৬:১০ রেশিও। কারন হল আমরা স্কয়ার টিভি দেখে অভ্যস্ত। ১৬:৯ এ কেন যেন বেশি ওয়াইড মনে হয় টিভি দেখার সময় (মুভির সময় নয়)। ১৬:১০ হলে উপর নিচ একটু বাড়ে, রেজুলুশনও বাড়ে (১৯২০ বাই ১২০০), টিভির ডিসপ্লে এরিয়ার সাইজও বাড়ে। কিন্তু ১৬:১০ তে মুভি দেখলে মনিটরের উপর নিচে কালো বার দেখতে পাবেন (টিভি দেখার সময় পাবেন না, যদি না নির্দিষ্ট চ্যানেলে এই বার ডিফল্ট ভাবে না থাকে)।--এইটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। এজন্য এই দুই ধরনের মনিটর পাশাপাশি দেখে নিলে ভাল হয়। যদিও দুইটাই হাই ডেফিনেশন।
আরো একটা বিষয়ঃ মনিটরটা ওয়েবসাইটে যতটা গর্জিয়াস দেখায় বাস্তবে আমার কাছে কেন যেন অতটা গর্জিয়াস মনে হয়নি (একান্তই আমার মতামত)
ওয়াল মাউন্টের ব্যাপারেঃ-
ওয়াল মাউন্ট করার জন্য এলসিডি মনিটরের পেছনে চারটি বড় বড় পেরেক ঢুকানোর গর্ত থাকে। আর ভেসা হল আপনার এলসিডি মনিটরের পেছনের চারটি পেরেকের গর্তের মধ্যকার দূরত্ব।
![]()
ছবিঃ ভেসা হল "এ" এবং "বি" বিন্দুর (হোল) মধ্যবর্তী দুরত্ব।
![]()
সাধারনত ২৬ ইঞ্চির কম মনিটরে ৭৫ বাই ৭৫ মিমি ভেসা থাকে। এর বড় হলে ১০০ বাই ১০০ মিমি ব্যবহার করা হয়। তবে ধরাবাধা নিয়ম নেই।
ওয়াল মাউন্ট নিজে করা কঠিন। যাদের কাছ থেকে মনিটর নেবেন তাদের দায়িত্ব হল বাসায় এসে আপনার মনিটর মাউন্ট করা। অনেকটা ফ্রিজ/এসি বাসায় এসে ইন্সটলমেন্টের মত। তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলঃ নিজের বাসা না হলে ওয়াল মাউন্ট করার দরকার নেই। এটা অনেক ঝামেলার। দেয়াল কাটতে হয়। দেয়ালের মধ্যে দিয়ে কেবল টিভির লাইন এবং বিদ্যুতের লাইন সংযোগ দিতে হয়। নতুবা বাইরে দিয়ে মনিটরের নিচ দিয়ে তার গুলো বের করলে দেখতে বিশ্রী লাগে। আর যদি টিভি কার্ড দিয়ে দেখতে চান তাহলে ওয়াল মাউন্টের চিন্তা বাদ দিন। মনিটর দেয়ালে ঝুলবে আর টিভি কার্ড নিচে টেবিলে থাকবে এর চেয়ে বোগাস কিছু হতে পারে না। হয়ত ভাবছেন টিভি সহ মনিটর তো বাজারে পাওয়া যায়, তাইনা? ওইগুলোতে টিভি কার্ড মনিটরের পেছনে আটকানো থাকে। মনে রাখবেন--এই মনিটর গুলো টিভিকার্ড সহ ওয়াল মাউন্ট করতে পারবেন না। কারন টিভিকার্ড মনিটরের পেছনে আর দেয়ালের মাঝে অনেক খানি জায়গা খায়। এগুলোতে শুধুমাত্র টিভি স্ট্যান্ডে রেখে দেখতে পারবেন। তারপরও কনফার্ম হওয়ার জন্য দোকানিকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
টিভি কার্ডের ব্যাপারেঃ--
প্রথমেই জানবেন---সিআরটি আর এলসিডি মনিটরের টিভি কার্ড আলাদা। এরপরেই দেখবেন টিভি কার্ড সর্বোচ্চ কত রেজুলুশনে ছবি দেখাতে পারে। এবং এক্ষেত্রে সর্বোচ্চ রেজুলুশন (১৯২০ বাই ১২০০) নেয়ার চেষ্টা করবেন। তাহলে যেকোন এলসিডি মনিটরে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। যতদূর মনে পড়ছে এভারমিডিয়া জিনি ১ এবং এভারমিডিয়া ডব্লিউ ৭ লাইট ১৯২০ বাই ১২০০ রেজুলুশনে ছবি দেখাতে পারে। এ দুটোর একটা দেখতে পারেন।
লেখক বলেছেন: অ.ট আপনার প্রো পিকটা সুন্দর হয়েছে
আহাসান বলেছেন:
আপনার এই পোস্ট থেকে এত কিছু জেনেছি, এখন আপনাকে ধন্যবাদ দিলে স্রেফ ছোট করা হবে। আপনার প্রাপ্তি এরচেয়ে বেশি...লেখক বলেছেন:
লেখক বলেছেন: লজ্জিত হলাম
আহাসান বলেছেন:
আবারও...আপনার কাছে কি কনফিগারেশন দেখে দেখে মনিটর সিলেক্ট করার মত কোন ওয়েবসাইটের ঠিকানা জানা আছে ?
আমি আসলে বোঝাতে চাচ্ছি, মোবাইলের জন্য যেমন জিএসএম এরিনা, ফোনএরিনার মত সাইট আছে, তেমন মনিটরের জন্য কি কোন সাইট আছে ?
মনে করেন, আমি সব অপশন পেলাম, তাতে আমার প্রয়োজনমত অপশন বেছে দেখলাম, কি কি মনিটর আছে ?
লেখক বলেছেন: না, আমার জানামতে শুধু মনিটরের জন্য ফোন এরিনা/ জিএসএম এরিনার মত সাইট নাই। তবে চাইনিজ/ কোরিয়ান এবং কানাডার একটা সাইট দেখেছিলাম শুধু মনিটর নিয়ে। কিন্তু সাইটটা আমার কাছে বিশ্বস্ত মনে হয়নি। কারন মনিটরের স্পেসিফিকেশন এলাকা ভেদে ডিফার করে। মনিটরের জন্য আমি নির্দিষ্ট ব্র্যান্ডের ওয়েবসাইটকেই বেশি প্রাধান্য দেই
নষ্ট ছেলে বলেছেন:
নষ্ট ছেলে বলেছেন: আমিও এলসিডি ইউজ করি আর পোর্ট হিসাবে DVI
পোস্টে+
লেখক বলেছেন: ধন্যবাদ...মুভি বেশি দেখেন নাকি?আবার জিগস
একটা Full HD কিনুম ভাবতাছি, Samsung T190 আর ভাল্লাগতাছে না
লেখক বলেছেন: কিনে ফালান...মুভি পাগল হইলে আজ হোক কাল হোক কিনতেই হবে।
আগাম অভিনন্দন (তবে কি কিনলেন জানাইয়েন)
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন:
একাটা এল সি ডি টিভি আর ভাল টিভি কার্ড দিয়ে এল সি ডি মনিটরের পার্থক্য কি
লেখক বলেছেন: প্রশ্ন ঠিক বুঝলাম না!
লেখক বলেছেন: অভিনন্দন আপনাকে ![]()
লেখক বলেছেন:
সাইফুর বলেছেন:
Samsung BX2035 LED Wide Screen LCD Monitor
12,300 টাকা
কেমন মনে হয় বলেনতো?
২১.৫ খুজছিলাম। তবে এটাও খারাপ মনে হচ্ছেনা
লেখক বলেছেন: Screen Resolution - ১৬০০ x ৯০০
--টিভি দেখতে চাইলে কমপক্ষে ১৬৮০ x ১০৫০ রেজুলুশনটা আমার পছন্দ। কম্পিউটারের জন্য ১৬০০ x ৯০০ ঠিক আছে।
Connections - Analog RGB , - D-Sub , - DVI-I
---ভাল, তবে এইচডিএমআই নাই
Brightness: 250 cd/m²
---কম্পিউটার হলে ঠিক আছে, টিভির জন্য আমার প্রেফার ৩০০
Response Time: 2 ms
---অবশ্যই ভাল
Contrast Ratio: 1000:1
---আরো বেমি হলে ভাল হত
দাম Tk.12,300
---ভালই তো, বেশি দাম না (এলইডি মনিটর হিসেবে)
বিল্ট ইন স্পিকার নাই
ওয়াল মাউন্ট নাই
মনিটর স্ট্যান্ডটাকে একটু অন্যরকম লাগল। সরাসরি না দেখে ভাল/মন্দ বলতে পারলাম না।
সাইফুর বলেছেন:
এটা ২০ ইঞ্চি
সাইফুর বলেছেন:
এই মডেলের ব্যাপারে মতামত চাচ্ছি
নীরবতা নীল বলেছেন:
অসাধারণ এক পোষ্ট।
আমি মুগ্ধ।
তবে আপনার লেখা থেকে নীচে তুলে ধরা প্যারাগ্রাফ অংশটিতে কোন ভুল আছে কী না, তা আর একবার পরীক্ষা করে জানাতে অনুরোধ করছিঃ
৪। Aspect Ratio-- এটা দিয়ে মূলতঃ মনিটরের স্ক্রিণের shape বোঝানো হয়। গতানুগতিক মনিটর গুলো স্কয়ার/চারকোণা আকৃতির (4:3 ratio) এবং হাই-ডেফিনেশন টিভিগুলো সাধারণত ওয়াইড স্ক্রিণ আকৃতির (16:9 ratio অথবা 16:10 ratio). আপনি যদি গেম খেলতে চান এবং গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাহলে 16:10 ratio আপনার জন্য বেস্ট অপশন। যদি মুভি দেখাকে প্রাধান্য দেন তাহলে 16:9 ratio হবে সেরা।
উপরের প্যাসেজে Underline করা লাইনটিতে কোন ভুল আছে কী? কিংবা এখানে কোন কিছু বাদ পড়েছে কী?
আশাকরি জানাবেন।
লেখক বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ, পোস্ট পড়ার জন্য।
আন্ডারলাইন করা যে লাইনটির কথা বলেছেন, সেটি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের রিভিউ থেকে বলা। ভুল থাকলেও থাকতে পারে। তবে আমি কেন বলেছি তার কারনটা ব্যাখ্যা করি--
গ্রাফিক্স বা এ্যানিমেশনের কাজ যখন করবেন তখন সেটা বড় পরিসরেই করা ভাল। কারন বড় পরিসর (এখানে রেজুলুশন বা এরিয়া) আপনাকে বেশি স্বাচ্ছন্দে কাজ করার সুযোগ দেবে যা ছোট মনিটরে পাবেন না। যেমন মোবাইল ক্যামেরা/ ডিজিটাল ক্যামেরায় ধারন করা কোন ছবি বা ভিডিও মোবাইল বা ডিজিটাল ক্যামেরার মনিটরে দেখে মজা পাওয়া যায় না। কিন্তু ছবিটা যত বড় মনিটরে দেখবেন, ছবির গ্রাফিকস ততটাই ফুটে উঠবে। আর গেমসের বেলায়ও একইরকম, কারন আজকালকার গেমস গ্রাফিকস আর ইনমেশনে ভরপুর।
আর এইচডি মুভির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেশিও হল ১৬:৯ ফরম্যাট। প্রায় সকল মুভি নির্মাতারা ১৬:৯ রেশিও তে মুভি রিলিজ করেন। যার কারনে ১৬:৯ রেশিওর মুভি ৪:৩ বা ১৬:১০ রেশিওর মনিটরে দেখলে মনিটরের উপরে আর নিচে কালো বার দেখতে পাবেন। কিন্তু ১৬:৯ মনিটরে এটা পাবেন না। পুরো মনিটর জুড়েই মুভি দেখা যাবে।
আবারো ধন্যবাদ
িনদাল বলেছেন:
HDMI ইউজ করি
লেখক বলেছেন: গুড
লেখক বলেছেন: ধন্যবাদ
মাগুর মাছ বলেছেন:
ভাই আমি একটা মনিটর কিনতে চাই। মুভি বেশি দেখি তাই একটু বড়ই কিনব ভাবছি। বেশি বড় না ২৬/২৭ ইন্চি হলেই হবে। এখন বিদেশে আছি দেশে যাবার সময় নিয়ে যাব। তার পর টিভি কার্ড লাগিয়ে টিভি দেখতে চাই। ভাবছিলাম দোকানে যাব আর কিনে ফেলব,আপনার পোষ্ট পরে হুস হয়েছে। এখন আমার চাহিদা মত একটা মনিটরের নাম আর মডেল যদি বলে দিতেন বড়ই উপক্রিত হতাম। আর আপনার টিভি কার্ড নিয়ে পোষ্টের লিঙ্ক যোগ করে দিবেন আশা কারি।
লেখক বলেছেন: আমার জানামতে ২৬/২৬ ইঞ্চি মনিটর পাওয়া কঠিন; সব ব্র্যান্ডের নেই। আইডিবিতে ফুজিৎসুর একটা পেয়েছিলাম ২৪ ইঞ্চি। অবশ্য বাইরে পেলেও পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার কোন ব্রান্ড পছন্দ বললে আমার সুবিধা হত। কেননা শুধু নেট ঘেটে আমি একটা সাজেস্ট করলে সেটা আপনি যেখানে আছেন সেখানে নাও পেতে পারেন। ২৪ ইঞ্চির বড় পেলেও সেগুলো নতুন মডেলের হবে না কারন ইতিমধ্যেই এলসিডির বাজার বিশ্বব্যাপি ধরা খেয়েছে এলইডির কাছে। আর বছর কয়েকের মধ্যে এলসিডি জাদুঘরে চলে যাবে। এজন্য কোম্পানি আর নতুন করে এলসিডি বানানোর ঝুকিতে যাচ্ছে না। তবে আপনি যদি কিনতেই চান তাহলে আপনার আশে পাশের দোকানে খোজ করে যদি কয়েকটা মডেল সিলেক্ট করে বলতে পারতেন তাহলে আপনাকে সাজেস্ট করা আমার জন্য সুবিধা হত।
দেরীতে মন্তব্যের জন্য দুঃখিত।
অ.ট অলরেডি এলসিডি টিভির দামও দেশে অনেক কমে গেছে (এলইডির কারনে)। দেশে ওয়ালটন ৪২ ইঞ্চি টিভির দাম এখন মাত্র ৭৫ হাজার। আশা করছি আরো কমবে। কাজেই ভেবে চিন্তে ডিসিশান নিবেন আশা করি।
ধন্যবাদ
মাগুর মাছ বলেছেন:
২৬ ইন্চি পাওয়া যায়না এটা আজ দোকানে খোজ নিয়ে বুজতে পেরেছি। শোরুমে যেগুলু দেখলাম আপনার পোষ্ট অনুজায়ি মিলে না। যেমন রিসপন্স টাইম ৫মিলি সেকেন্ডের নিচে খুবই কম মনিটরে আছে।ব্রাইরনেস ২৫০ সিডি। স্যামসং এর এটা মুটামুটি মিলেছিল কিন্তু রিসপন্স টাইম ১৬ মিলি। ভিডিও সিগ্নাল এইচ ডি এম আই নাই। ব্রেন্ড কোন বিষয় না, ভাল হলেই হল। এখনকার বেশির ভাগ ব্রেন্ডইত নামের উপরে চলে কামের বেলা কিছুই না। চিন্তা করেছি ২৩ ইন্চিই কিনব ব্রেন্ড আর মডেল আপনি কষ্ট করে খুজে দেন।
রাসেল মাহদুদ বলেছেন:
বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে এনেছে বলে ধন্যবাদ। অনেকের কাজে আসবে।
লেখক বলেছেন: ধন্যবাদ
নিশাচর০০ বলেছেন:
RCA connector--অডিও এবং ভিডিও সিগনাল ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়। ৩ রঙের প্লাগ থাকে (সাদা, লাল এবং হলুদ)। হলুদ= ভিডিও (Composite video) এবং লাল+সাদা= ষ্টেরিও অডিও সিগনাল ট্রান্সমিট করে।ভাই এই জিনিস টা কি পিসিতে কোন ভাবে লাগান সম্ভব ???? আমি পিসির মনিটর দিয়ে পি এস ২ চালাতে চাই ।
লেখক বলেছেন: সম্ভব নয়....তবে কিছু কিছু টিভি কার্ডের সাথে (বিশেষ করে ইউএসবি টিভি কার্ড) সাথে এই ক্যাবল থাকে যার আরেক মাথায় S-video কানেক্টর থাকে।
নিশাচর০০ বলেছেন:
আজকে একটা ইউএসবি টু এভি কনভার্টার দেখলাম কিন্তু ওটার ইউএসবি ছাড়া বাকি পার্টটা Component ভিডিও কেবল এর ইনপুটের মত । এটা দিয়ে কি কাজ চলবে ????লেখক বলেছেন: মনে রাখবেন, যেকোন ধরনের ক্যাবলের দুই মাথায় যদি একই ধরনের ইনপুট/আউটপুট পিন থাকে তাহলে ছবির কোয়ালিটিতে কোন হেরফের হবে না। আর যেকোন কনভার্টারে (যেমন ইউএসবি টু এভিআই বা ইউএসবি টু ডিভিআই কিংবা ইউএসবি টু এইচডিএমআই ইত্যাদি) ছবির কোয়ালিটি পরিবর্তন/হেরফের হওয়ার সম্ভবনা ৯৯%।
Component ভিডিও কেবল হলে (যেটার কথা বলেছেন) বেটার কোয়ালিটির পিকচার পাবেন Composite video বা RCA connector ক্যাবলের চেয়ে।
নিশাচর০০ বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ । যদিও আপনাকে ছোট করা হল নাকি বুঝতে পারছিনা , যদি হয় মাফ করবেন । আমাকে আপনি এই বিষয়ে চোখ খুলে দিয়েছেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন:
হাদী নয়ন বলেছেন:
মারহাবা! এমন পোস্ট আমার চোখে পরেনাই।এটা তো ১টা টিভি মনিটরের ব্যাপারে তথ্যের ভান্ডার।পোষ্ট প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















