আমার প্রিয় পোস্ট

দেখুনতো, গেমসটি কি চেনা চেনা লাগে? B-)B-)

০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৮

শেয়ারঃ
0 1 0





ক্যাডিলাক্স এন্ড ডাইনোসর (মোস্তাফা নামেও ব্যাপক পরিচিত)। বাংলাদেশে ভিডিও গেমসের ধারণাই পাল্টে দিয়েছিল এই গেমস। ১৯৯৩ সালে প্রথম গেমটি বাজারে আসে। ১৯৯৪ সালে প্রথম গেমটি খেলি। সেই শুরু....। আমার কোন নেশাই সাধারণত স্থায়ী হয়না; অথচ ১৯৯৪ থেকে টানা ২০০০ সাল পর্যন্ত গেমটির নেশায় বুঁদ হয়ে ছিলাম। স্কুল পালিয়ে, টিউশনি ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ভিডিও গেমসের দোকানে। সকাল-বিকাল এ গেম না খেললে ঘুম হারাম হয়ে যেত। সেসময় ভাবতাম এ গেম ছাড়া আমার পক্ষে কোন দিনই সম্ভব নয়....অথচ কম্পিউটার কেনার পর যখন গেমটি হাতের নাগালে পেলাম তখন থেকেই গেমসের নেশা আস্তে আস্তে কমতে থাকে।

অনেকদিন পর আজ হার্ডডিস্কের কোনায় গেমটা দেখতে পেয়ে কিছুটা নষ্টালজিক হয়ে গেলাম....ফিরে গেলাম ১৫-১৬ বছর আগের সেই দিনগুলোতে যেখানে মোস্তফা, হান্না, জ্যাক কিংবা মেস ছিল আমার নিত্যসঙ্গী। মনে পড়ে গেল বস মেরে ফেলার পর মোস্তফার সেই বিখ্যাত উক্তি-- "Bad To The Bone!"
কিংবা হান্নার চোখ টিপ্পনি ;) "What A Wimp!"

যারা এখনও পুরনো নেশার স্বাদ আরেকবার নিতে চান :P তারা যাউনলোড করুন গেমসটি এখান থেকে

বি.দ্র. আমার প্রিয় খেলোয়াড় কিন্তু হান্না

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৩
০০৭৭৭৭৭ বলেছেন: খুব সুন্দর তো...। আশা করি পোস্টা আপনার কাজে লাগবে Click This Link
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ...এইটা নিয়ে প্রায় ২০ দিন আগে পোষ্ট দিয়েছিলাম

View this link

২. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৬
অ্যামাটার বলেছেন: ভাই রে! হালকা নস্টালজিক কইরা দিলেন। আটআনা পয়সা দিয়া...টিফিনের ফাঁকে...আহা! সেই সব দিন!
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ...আহা! সেই সব দিন!

৩. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৯
সার্থক বলেছেন: অ্যামাটার বলেছেন: ভাই রে! হালকা নস্টালজিক কইরা দিলেন। আটআনা পয়সা দিয়া...টিফিনের ফাঁকে...আহা! সেই সব দিন!
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ...আহা! সেই সব দিন!

৪. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩১
শিমুল এলাহী বলেছেন: ভাই রে! হালকা নস্টালজিক কইরা দিলেন।
ব্লেড বসরে ভয় লাগতো সবচেয়ে!!!
মাঝে মাঝে মাগনা(ফ্রি) খেলতাম,,,কাউকে খেয়ে দেবার জন্য!!
কি দিন ছিলরে ভাই,,
স্কুল ব্যাগ কোথাও রেখে ঢুকতাম দোকানে।।
মার খেয়েছি খেলার জন্য।।
আমাদের দোকানদারের নাম ছিল মিরাজুল,,,ওকে আমরা ডাকতাম 'দুষ্ট'
কি যে মজা..কি যে মজা!!! সেই দিনগুলো আর কোনদিন পাবোনা।।
ধন্যবাদ লেখককে।।
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: হুম...আমি কসাই বসরে (২য় বস) মাইরা মজা পাইতাম..তবে ব্লেড বস সবসময় আতংকের

...বাসায় মার আমিও খেয়েছি :)

ধন্যবাদ আপনাকেও

৫. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩২
জিকসেস বলেছেন: আরে কসাই বসরে বাটে ফালানোর কথা মনে পইরা গেল।
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: কসাই বসের মনিটর কাঁপানো হাসি.....:) :)

৬. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
দ্যা ডক্টর বলেছেন: আমিও হানা কে নিতাম সবসময়......
তবে এখন প্রিয় ক্যারেক্টার নিকো (জিটিএ-৪)।
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: "What A Wimp!";) ;) ;) ;) ;)

৭. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪২
নুভান বলেছেন: পুরান কথা মনে করাইয়া দিলেন রে ভাই (দীর্ঘশ্বাস এর ইমো) :|
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ...আহা! সেই সব দিন!

৮. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
সূর্য রশ্মি বলেছেন: আহারে! একদিন প্রাইভেট ফাকি দিয়া দোকানে খেলতে গেছিলাম, কপাল এতোই খারাপ আছিল যে আব্বাজান দেইখা ফালাইছিল...... পরে যে কি দাবড়ানীটা খাইলাম।
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: তখনকার দিনগুলা এমন ছিল---আমাকে কোথাও খুজে না পেলে বাসার সবাই ভিডিও গেমসের দোকানে খুজতে বের হইত... :) :)

৯. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫০
হাসান মাহবুব বলেছেন: আহ! সেইসব দিন! আমার জীবনের প্রথম নেশা। সবচেয়ে জনপ্রিয় ছিলো মোস্তফা তয় হ্যান্ডসাম জ্যাক, মাসলম্যান মেস, আর সুন্দরী হান্নাহ'র কথা ভুইলা যাইনাই এখনও।

আমারে স্কুলে যাওয়ার জন্যে রিকশাভাড়া তিরিশ টাকা দিত। মাঝেমাঝে স্কুলে না যায়া মীরপুরের সনি সিনেমা হলের পাশের মার্কেটে( যেটা বাংলাদেশের বৃহত্তম ভিডিও গেমস আন্ডারগ্রাউন্ড ছিলো B-) ) যায়া সারাদিন খেলতাম ঐ টাকা দিয়া। মাঝে মধ্যে স্কুল থিকা ফেরার সময় এক কয়েন দুই কয়েন কৈরা খেলতে খেলতে সব টাকা শেষ হৈয়া যাইতো। হাইটা বাসায় ফিরতাম।

আমি অবশ্য এত খেলার পরেও বেশি ভালো পারতামনা। ব্লেড বসের কাছে যায়া বারবার ধরা খাইতাম :(

পরে পিসিতে গেমটা ইনস্টল করার পর খেলতে অত মজা লাগেনাই। ফ্রি খেইলা এইটার মজা নাই। টেকা দিয়া খেইল্যা আসল উত্তেজনা!
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: হুম...আমিও মাঝে মাঝে হেঁটে বাসায় আসতাম...

আমার এলাকায় গেমসের দোকানের সামনে কাপড় দিয়ে ঢাকা থাকত (রোজার সময় হোটেল খোলা থাকে যেভাবে)---যার কারনে ধরা পড়ার সম্ভবনা কম ছিল...তারপরেও কতবার ধরা পড়েছি

গেমস ভাল না পারায় পড়ে পার্টনার গড়ে তুলেছিলাম বন্ধুর সাথে...কি দিন সেইসব!

১০. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
তাহসিব বলেছেন:
ভুলেই গেছিলাম ২ই টাকার কথা।
০১ লা জুন, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: অমূল্য সেই ২ টাকা !!

১১. ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
ডট কম ০০৯ বলেছেন: ২ টাকায় ১ কয়েন
৫ টাকায় ৩ কয়েন
০১ লা জুন, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: বোঝা যাইতেছে আপনি ব্লেড বসের চাইতেও চালু খেলোয়াড় ;) ;) ;)

১২. ০১ লা জুন, ২০১০ রাত ৮:০০
লাভলুদা বলেছেন: এই গেইম খেলতে যেয়ে বাপের কাছে কত মাইর খাইছি :P #:-S 8-| :#) B-))
০১ লা জুন, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: ...তারপরও হান্না-মোস্তফার প্রতি আকর্ষন বিন্দুমাত্র কমাইতে পারে নাই...;) :)

১৩. ০১ লা জুন, ২০১০ রাত ৮:০৪
উরা-ধুর০০৭ বলেছেন: পুরান কথা মনে করিয়া দিলেন......আমার এক বন্ধু আমার লগে খেল্তাসিলো....এমন সময় তার আব্বু আইসা তার পিছন দিয়া টান দিলো....তখন সে অন্য কেউ মনে কৈরা কয় .....ওই..কোন সালার .....

এর পর তার কান ধৈরা তার বাপে তারে বাড়িতে নিয়া.........
০১ লা জুন, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪. ০১ লা জুন, ২০১০ রাত ৮:১৬
নাজেহাল নাগরিক বলেছেন: ভাই,এইসব গেমের সাথে আরো যে গেম ছিল,সেগুলোর কি কোনো ডাউনলোডের লিঙ্ক দিতে পারবেন? ভীষন মিস করতেছি।

আমার প্রিয় ছিল street fight,final fight, double dragon, ...ROM নামে একটা সিডি সব এ গেমগুলো পাওয়া জেতো আইডিবি ভবনে।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: এই গেমসের সাথেই street fight, final fight পাবেন.....কিন্তু এইগুলা উইন্ডোজ ৭/ ভিস্তায় চলে না :(

১৫. ০১ লা জুন, ২০১০ রাত ৮:১৭
বিপরীত স্রোত বলেছেন:
ধন্যেপাতা গেমটা শেয়ার করবার জন্য তবে আমার গেম খেলা আরম্ভ হয় প্রিনস অব পারসিয়া দিয়ে লিংক থাকলে দিয়েন
০১ লা জুন, ২০১০ রাত ৯:১৩

লেখক বলেছেন: View this link

এইগুলা উইন্ডোজ ৭/ ভিস্তায় চলে না

১৬. ০১ লা জুন, ২০১০ রাত ৮:২৩
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আরে ভাই, সেই দিনের কথা মনে করাইয়া দিলেন। একবার তো ধরা পইড়া এমন ঝাড়ি খাইছিলাম যে কয়েক মাস ওই দিকে যাওয়ার সাহস পাই নাই। তারপর একদিন আবার শুরু করছিলাম। এখন আর খেলতে ভাল লাগে না। আমার প্রিয় খেলোয়ার ছিল জ্যাক আর মোস্তফা।
০১ লা জুন, ২০১০ রাত ৯:০৯

লেখক বলেছেন: "Bad To The Bone!" ;)

১৭. ০১ লা জুন, ২০১০ রাত ৯:৩০
সাফির বলেছেন: সার্থক বলেছেন: অ্যামাটার বলেছেন: ভাই রে! হালকা নস্টালজিক কইরা দিলেন। আটআনা পয়সা দিয়া...টিফিনের ফাঁকে...আহা! সেই সব দিন!
০১ লা জুন, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আহা! সেই সব দিন!

১৮. ০১ লা জুন, ২০১০ রাত ৯:৪৩
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: বিশ্বাস করেন আর নাই করেন, আমি এখনো অবসর পাইলে এইটা খেলি.....কোন চিন্তা নাই...খালি ঢুসুম ঢুসুম =p~ =p~ =p~ =p~ =p~
০১ লা জুন, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: অতি গোপন কথা বলেছেন
=p~ =p~ =p~ =p~ =p~

১৯. ০২ রা জুন, ২০১০ সকাল ৮:৫৫
নূর-ই-আল-মামুন বলেছেন: এমুন মাইর দিছিলো আম্মায় ধইরা, হেরপর্ওে ছাড়তে পারি নাই। এখন ভার্সিটিতে পড়ি। তা্ও সময় সুযোগ হইলে খেলি। ৩ কয়েন এ গেইম ্ওভার করতে পারতাম। এক কয়েন এ ইঞ্জিন, দুই কয়েন এ থ্রি ব্লেড আর তিন নম্বর কয়েন এর এক লাইফ হারাইতাম, লাস্ট বসের আগে যখন ফাস্ট বস আসতো (ভাইস) ্ওইগুলার কাছে। হুন্ডা রে গাড়িতে মারতে পারতাম। ্ওহন অবশ্য সবাই পারে, যারা কমবেশি খেলে।

পুরান বইখাতা, পেপার বিক্রির টাকা, টিফিনের টাকা, সব যা্ইতো এর পেছনে। আহারে কি সব দিন।

একবার তো এমন মাইর খাইছিলাম মা এর হাতে, মাইরের চোটে বাড়িত থন পলাইছিলাম। সবাই যে টেনশন শুরু করছিল। একদিন লুকাইয়া থাকার পর, বের হইছিলাম। =p~ =p~

বাসায় ফেরার পর, আবার মার দিছিলো আম্মা, না কইয়া পলানোর জন্য । X( X( X( X( X(

আহারে সেইসব দিন ....
০২ রা জুন, ২০১০ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আহারে সেইসব দিন ....
/:) /:) /:) /:) /:)

০২ রা জুন, ২০১০ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: মানে কি???

০২ রা জুন, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২. ১৬ ই জুন, ২০১০ সকাল ৮:২৩
আর.এইচ.সুমন বলেছেন: জয় স্টিক কতবার যে ভাঙছি..... B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
১৬ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ...আহা! সেই সব দিন!

২৩. ০১ লা জুলাই, ২০১০ রাত ৯:০৭
নিলয় চাকলাদার বলেছেন: ঢাকার মতিঝিল স্কুলে পড়তাম। সেখান থেকে হেঁটে শান্তিনগরে এসে "ড্রিমল্যান্ড গেমস" এ এসে মুস্তাফা খেলতাম কারণ দুইটাকা কয়েন, ডাবল লাইফ। বাসার সামনের দোকানে সিঙ্গেল লাইফ ৩টাকা কয়েন ছিল। তারপর হেঁটে আবার বাসায়....। একবার বাসা থেকে শান্তিনগর বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিল, বাজারে না গিয়ে আগে খেলতে গিয়ে দোকানে ১০০টাকা হারিয়ে ফেলেছিলাম। এখন মনে হলে খারাপ লাগে, কীভাবে অমূল্য টাকাগুলা, অমূল্য সময়গুলা নষ্ট করেছি।
০১ লা জুলাই, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: এখন মনে হলে খারাপ লাগে, কীভাবে অমূল্য টাকাগুলা, অমূল্য সময়গুলা নষ্ট করেছি।

---হুম, মাদকের নেশার চাইতে কম ছিলনা সে নেশা

২৪. ০১ লা জুলাই, ২০১০ রাত ৯:১৩
স্তব্ধতা' বলেছেন: জিজ্ঞেস করতে লজ্জা লাগছে।কৈশরে পাড়ার দোকানে খেলতাম।কিন্তু কম্পিউটারে কি ভাবে খেলতে হয় জানিনা।ইন্সটল করবো কি ভাবে? খেলতে হলে কি প্লে-ষ্টেশন লাগবে? প্লে-ষ্টেশন ছাড়া শুধু কম্পিউটারে ইন্সটল করে খেলা যাবে কি? এ ব্যাপারে আমি নভিস।;) ;) ;)
০১ লা জুলাই, ২০১০ রাত ৯:৪৩

লেখক বলেছেন: প্লে-ষ্টেশন ছাড়া শুধু কম্পিউটারে ইন্সটল করে খেলা যাবে কি?

---আলবত যাবে। জাস্ট ইন্সটল দেন (অন্যান্য সফটওয়্যারের মত) আর খেলতে থাকুন (ফিরে যান কৈশরে;))

২৫. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৫৬
স্তব্ধতা' বলেছেন: ধন্যবাদ।কোন লজ্জা শরম নাই, হ্যাটস অফ টু কৈশর :) :) :)
০১ লা জুলাই, ২০১০ রাত ১১:১৪

লেখক বলেছেন: হ্যাটস অফ টু কৈশর
ভাল বলেছেন...

২৬. ০২ রা জুলাই, ২০১০ রাত ৩:৩৭
স্তব্ধতা' বলেছেন: উহু, ইন্সটল হলো না. একটাই *.EXE ফাইল আছে যার নাম STATE.EXE, কিন্তু রান করেনা। উইন এক্সপি সার্ভিস প্যাক-৩ এর জন্য কোন সমস্যা হচ্ছে কি না জানি না। যাই হোক, আপনাকে ধন্যবাদ।
০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: STATE.EXE ছাড়াও আরেকটা *.EXE ফাইল থাকার কথা--MUSTAPHA.EXE

আমার ছবি দেখুন--





আমি অবশ্য উই-৭ ব্যবহার করি

২৭. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩
স্তব্ধতা' বলেছেন: এটাই সমস্যা।আপনার লিঙ্কটাতে মূল এগ্জিকিউশন ফাইলটা নেই।সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে।
০২ রা জুলাই, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: মিডিয়াফায়ার লিংক দিলাম....চেষ্টা করে দেখুন..

View this link

২৮. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
স্বাধীনতার বার্তা বলেছেন: ক্যালাস (Callus) এমুলেটর দিয়ে ক্যাপকমের সব আর্কেড গেম পিসিতে এমুলেট করা যায়। আর উইন্ডোজ সেভেনেও এগুলো চলে।
কখনো কয়েন দিয়ে খেলিনি। পিসিতেই খেললাম সারাজীবন। এই গেমটা মনে হয় মিনিমাম ৫০বার শেষ করেছি। :) । এখনো খেলি মাঝে মাঝে।
০২ রা জুলাই, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: আমিও খেলি মাঝে মাঝে ;) ;) ;)

২৯. ০৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি এখনো খেলি। মেজো ভাইয়ের সাথে বন্ধুদের সাথে। তবে কম্পিউটারে। ভিডিও গেমসের দোকানে গিয়া খেলতে চাইলে ফকির হয়া যাবে। হান্নারে ভালা পাই। তয় আমার ফেবারিট মেস।।। :) :) :)
০৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৭

লেখক বলেছেন: আমিও খেলি মাঝে মাঝে ;) ;) ;) হান্নাকে নিয়ে

৩০. ০৫ ই জুলাই, ২০১০ রাত ১১:২৫
ডাঃ তানজিল বলেছেন: এই গেমটার উপর আমার মত গবেষণা খুব কম লোকেই করেছে। গেমটার 6 টাইপ ভার্সন আমার সংগ্রহে আছে। “20 গান” ও “ঝিলিক” যেটি প্রচলিত গেমসের দোকানগুলোতে চালানো হয় (ছোট বেলায় প্রচন্দ নেশা ছিল গেমটি খেলার) ভার্সনটি দীর্ঘ 1 মাস খোজার পর পেয়েছি একজন ROM Hacker এর পিসিতে। পরে Torrent দিয়ে নামিয়ে নিয়েছিলাম।

আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখিঃ
CADILLAC & DINOSAURS একটি ROM গেম যেটি CAPCOM এর CPS-1 ইমুলেটরের জন্য বানানো। এর ভাসর্ন গুলো জেনে নিন
dino (জেনুইন ভাসর্ন)
dinou (ইউনিভাসের্ল ভাসন)
dinoj (এশিয়া ভাসর্ন)
dinoha (হ্যাক ভাসর্ন)
dinohb (হ্যাক ভার্সন 20 গান সহ)

গেমটি CPS-1 ইমুলেটরের জন্য বানানো হলেও পিসির বায়োস রোমকে ব্যবহার করে এটি পিসিতে খেলা যায়। সেজন্য র MAME emulator ডাউনলোড করুন Click This Link থেকে।

ইমুলেটর ডাউনেলোড হলে গেমটির ROM ফাইল ডাউনলোড করুন Click This Link

যারা পুরোনো দিনের এইসব প্রিয় গেম আবার খেলতে চান (বিশেষ করে নিনটিনডো ইমুলেটরের সুপার মারিও, নিও জিও ইমুলেটরের- কিং অফ ফাইটার ইত্যাদি) ... সবগুলো গেম ফ্রি ডাউনলোড করুন http://www.romnation.net সাইট থেকে (পৃথিবীর সবগুলো রোম গেমের কালেকশন আছে সাইটটিতে)

আর পিসিতে গেমগুলো চালাতে হলে ROM গেম চালানোর নূন্যতম ধারণা থাকতে হবে.. কেননা এগুলো .exe ফরম্যাটের কোনো গেম নয় যে ইন্সটল করে সহজে খেলতে পারবেন
৩১. ০৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৫
রিফাত হোসেন বলেছেন: +++++++

নাম শুনেছি অনেক তবে এতটা আগ্রহী হয়ে খেলতে যাই নাই ছোট থাকতে তবে বড় হয়ে গিয়েছি বন্ধুদের সাথে দুইবার খেলতে । :)

কিন্তু এমন খেলা খেলেছি যে, গেম স্টেশন এর জয়স্টিকই ভেঙ্গে ফেলিছি আর আরেকটার বোর্ডই ফাটিয়ে দিয়েছি ।

হাতের কসরতের থেকে শক্তি অনেক প্রয়োগ করেছি। :)
হেহেহেহ
হাহাহাহ হিহিহিহি
০৯ ই জুলাই, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩৩. ০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৫৫
দ্যা ডক্টর বলেছেন: এক রমজানে ফুফুর বাসায় ইফতারি নিয়ে যাচ্ছিলাম, পথে গেমের দোকানে মোস্তাফা খেলতে খেলতে মাগরিবের আযান হয়ে গিয়েছিল......
০৯ ই জুলাই, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: হা হা হা........

 

মোট সময় লেগেছে ১.০৮৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনকে সবসময় সহজ, সরলরেখার মত মনে করি। কিন্তু চলার পথে সর্বদাই হোঁচট খাই; কারন জীবন সর্বদা কঠিন, বন্ধুর....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই