somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউএসবি/পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ সেভেন/ ভিস্তা

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





যারা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ (সেভেন/ ভিস্তা) সেট আপ দিতে চান তাদের জন্য এই পোস্ট। কোন কারনে কম্পিউটার বিশেষ করে ল্যাপটপের সিডি/ডিভিডি রম নষ্ট হলে কিংবা হালের নেটবুকে (যাতে সিডি/ডিভিডি রম নেই) নতুন করে উইন্ডোজ (সেভেন অথবা ভিস্তা) সেটআপ দিতে চাইলে নিচের পদ্ধতিটি আপনার কাজে আসবে।


আপনার যা যা দরকার হবেঃ-
১। একটি ইউএসবি/ পেন ড্রাইভ-- কমপক্ষে ৪ গিগাবাইট।
২। উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি।
৩। command prompt সম্পর্কে নূন্যতম ধারণা।

পদ্ধতিঃ
১। যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে "Boot" ফোল্ডার খুঁজে বের করুন। "Boot" ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন (কোন ফোল্ডারে নয়, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।

২। এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।

৩। স্টার্ট মেন্যু থেকে command prompt অপশন এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন।

৪। command prompt এ D: লিখে এন্টার চাপুন (এতে আপনার হার্ড ড্রাইভের D ড্রাইভের রুট ফোল্ডারে চলে যাবেন)।

৫। এবার bootsect.exe/nt60 G: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)
এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।

....ব্যস, তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ।:)

৬। এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।

৭। কম্পিউটার রিস্টার্ট করুন এবং বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।

৮। উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।

পদ্ধতি ১০০% কার্যকর এবং পরীক্ষিত।


সূত্রঃ ওয়েবসাইট

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২
৪০টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×