অন্তরের অন্তঃস্থল থেকে চাই আজ বাংলাদেশ জিতুক; কিন্তু বড়/ছোট যেকোন ক্রিকেট আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচের রেকর্ড বারবার সে অন্তরের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কেন-তা আপনারাই দেখুনঃ
১৯৯৯ বিশ্বকাপ
প্রথম ম্যাচঃ নিউজিল্যান্ডের বিপক্ষে
টসঃ নিউজিল্যান্ড
স্কোরঃ বাংলাদেশ ১১৬ অলআউট (৩৭.৪ ওভার), নিউজিল্যান্ড ১১৭/৪ (৩৩ ওভার)
ফলাফলঃ বাংলাদেশের ৬ উইকেটে হার
২০০৩ বিশ্বকাপ
প্রথম ম্যাচঃ কানাডার বিপক্ষে
টসঃ কানাডা
স্কোরঃ কানাডা ১৮০ অলআউট (৪৯.১ ওভার), বাংলাদেশ ১২০ অলআউট (২৮ ওভার)
ফলাফলঃ কানাডার কাছে বাংলাদেশের ৬০ রানের লজ্জাজনক হার
২০০৭ বিশ্বকাপ
প্রথম ম্যাচঃ ভারতের বিপক্ষে
টসঃ ভারত
স্কোরঃ ভারত ১৯১ অলআউট (৪৯.৩ ওভার), বাংলাদেশ ১৯২/৫ (৪৮.৩ ওভার)
ফলাফলঃ বাংলাদেশের কাছে ভারতের ৫ উইকেটে শোচনীয় পরাজয়
সারমর্মঃ
১। বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একবারও টস জেতেনি। আজ পারবে?
২। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩ বারের মধ্যে ২ বারই হেরেছে। আজ কি সমতা হবে?
৩। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ব্যাট করে কোনবারই ২০০ এর বেশি রান করতে পারেনি।
৪। টস জিততে না পারলেও ৩ বারের মধ্যে ২ বার প্রতিপক্ষকে অলআউট করেছে বাংলাদেশ। আজও পারবে??
৫। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য ১০০% --- এই কারনই যথেষ্ঠ বাংলাদেশের জেতার জন্য, কি বলেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

