হঠাৎ করেই লক্ষ্য করি, আমার স্ট্যাটাস দেখাচ্ছে-- ব্লগ লিখছেন ২ বছর ৪ দিন। খেয়ালই করিনি যে সামুতে ২ বছর হয়ে গেল।
সামুতে প্রথম আসি ২০০৯ এর ফেব্রুয়ারীতে; ফেসবুক লিংকের সূত্র ধরে। রেজিষ্ট্রেশন করি মার্চ মাসে। কিন্তু সে নিক আর পাসওয়ার্ড পরে ভুলে যাই। এ কারনে কোন কমেন্ট বা পোস্ট দিতে পারিনি। আলস্য করে নতুন নিকও খুলিনি। পরের মাস তিনেক শুধু ব্লগ পড়ে যাই। এই ৩ মাস ব্লগ পড়ে ব্লগ কমিউনিটির সাথে মোটামুটি পরিচিত হয়ে উঠি এবং বাংলা ব্লগিং এর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। ফলে জুন মাসে এই আবার রেজিষ্ট্রেশন করি। এবং গত ২ বছরে এই নিকের সাথেই আছি।
ব্লগিং এর শুরুতে আমার ইন্টারনেট ব্যবহারের ৯০% অংশ জুড়ে ছিল সামু। বাকী অংশ--ফেসবুক, মেইল ইত্যাদি। সময়ের পরিক্রমায় সেই সামুতে আজকাল ঢুকতেই পারিনা সময়ের অভাবে। তবে যে যাই বলুক বাংলা ব্লগিং জগতে সামু পথিকৃত---কোন সন্দেহ নাই। বাংলা ব্লগিংয়ে আমার যে সামান্য লেখালেখির অভ্যাস--পুরোটাই সামুর অবদান। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ কমিউনিটি মাঝে মাঝে বিতর্কের ঝড় ওঠে। তবে আস্তিক-নাস্তিক আর ছাগু-ভাদা বিতর্ক থেকে সবসময় নিজেকে সুকৌশলে সরিয়ে রাখি।
এই ২ বছরে কিছু ব্লগার আমার প্রিয় ব্লগারের তালিকায় ঠাঁই পেয়েছিল। তাদের নাম আমি বলতে চাইনা এবং তাদের অধিকাংশই আজ ব্লগে নেই অথবা ব্লগে নিয়মিত নয়। যাহোক বর্তমানে সামুতে লেখার মান খারাপ হওয়ার অভিযোগ শোনা যায়। কথাটা পুরোপুরি মিথ্যে না হলেও আংশিক সত্য। তবে এর সাথে সাথে যে ভাল লেখা বা ভাল ব্লগার আসছে না সেটাও সত্য নয়। কারন সময় সবসময় একরকম থাকেনা। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। এটা আমাদের মেনে নিতে হবে। সময়ের সাথে সাথে সামু এগিয়ে যাক---এটাই কাম্য। ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


