জীবনে পরাজিত হয়ে আসতে পার আমার দুয়ারে
আসতে পারে ক্ষনিকের তরে অথবা মনের ভুলে
আমি যদি না থাকি
তোমায় সময় দেবে আমার কবিতা
আমার কথাই কইবে আমার লেখা
তোমায় কাদাবে সে আমি জানি
তবু কষ্ট গুলো লালন করো
যেমন আমি লালন করেছি তোমার অবর্তমানে
প্রকৃতি অপূর্ব সুন্দরভাবে প্রতিশোধ নেয়
প্রতিবাদ করে সুক্ষন নিয়মে
তা সইতে হয় নির্বাক মুখে ছলছল চোখে
কান্নার চাইতে চোখ ছলছল কষ্টদায়ক
কান্নার ধারা যদি চোখ বেয়ে নেমে যায়
তবে দুঃখ ফুরিয়ে যায়
আর তা যদি চোখেই শুকায় তবেই বুঝবে আমার কষ্ট
তুমিহীনা কষ্টে আছি
ভাল আছি,সুন্দরীতমা আওরো-রা
আমায় কী আর মনে পড়ে না
মনে পড়েনা সুন্দরীতমা
সুদূরতমা আওরো-রা
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



