দরজার চৌকাঠে চুপচাপ দাড়িয়েছিলাম
তোমার মৃদু শব্দে পৃথিবীতে ফেরা
লক্ষ কোটি নিউরণ খুজে তোমায় না পেয়ে
সরল প্রশ্ন আপনি কে?
তুমি অবাকের চাইতে নির্বাক হলে বেশী
আমার সহজ প্রশ্নের সহজ উত্তর তুমি দিলে না
বুঝিয়ে দিলে অতি সহজ প্রশ্নের উত্তর হয় না
এ অবেলায় তোমায় চিনতে পারি নি
এই ভুল ইচ্ছাকৃত নয়
মস্তিষ্কটা ভুলে গেছে তার পূর্বাপর আচরণ
চেনা তুমি, অনেক অনেক অচেনা
এই আমার স্মৃতিহীনতা
যাকে আকরে বেচে আছি
যার কারণে এখনো প্রশ্ন মনে
সরল প্রশ্ন?
আপনি কে?
কবিতাটি বিশ্বের সকল আলঝেইমার রোগীদের জন্য উৎস্বর্গ করা হইল।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



