somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাকে জানতে হলে পড়তে হবে কবিতার ক্লাস

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইয়ের নাম কবিতার ক্লাস
লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রথম প্রকাশ- বৈশাখ ১৩৭৭
বইটির মূল্য - ১৮০ টাকা
প্রকাশনা প্রতিষ্ঠান- নবযুগ প্রকাশনী

কবিতার ক্লাস বইটি লেখা হয়েছে কবিতার ব্যাসিক সম্পর্কে, অত্যান্ত প্রাঞ্জল ভাষায় পারিবারিক শিক্ষকীয় ঢঙ্গে। এমনসুন্দর ভাবেও যে কবিতার সম্পর্কে অনেক অনেক জটিল বিষয় বলা যায় তা আমার অন্তত জানা ছিল না। বইটি পড়ে শিখেছি অনেক।
বইটির প্রথম অধ্যায়ে কবি লিখেছেন -
"কেউ কেউ কবি নয়, সকলেই কবি"
কী অসাধারণ একটা লাইন পড়লেই মন জুড়ায়।এই একটা লাইন ই অনেক অনেক নতুন কবির জন্ম দেবে।
এইবার বই প্রসঙ্গে আসি।বইয়ের পাতায় পাতায় অত্যান্ত সাবলীল ভাবে বোঝানো হয়েছে

ছন্দ কি?
মাত্রা কি?
ধ্বনি কি?
পদ কি?
অক্ষরবৃত,
মাত্রাবৃত্ত,
স্বরবৃত্ত

দেখতে কেমন,উচ্চারণ কিরুপ,কবিতার শব্দের ভাঙ্গা গড়া,শব্দের ব্যাবচ্ছেদ এত সুন্দর করে বোঝানো হয়েছে তা আসলে এত সহজে কেউ বোঝাতে পারবে না।

বইয়ের শুরুতে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে নিয়েছেন যে তিনি সবাইকে কবি বানাবেন। সত্যি কথা কি বইটি যদি কেউ গভীর মনযোগ সহকারে পড়েন তবে দেখা যাবে পড়তে পড়তে তার মাথায় দু চার লাইন বাজতে শুরু করে দিয়েছে। এ এমন একটি বই যা পড়া দরকার একজন নবীন কবির,একজন আবৃতিকারের,সর্বোপরি একজন সাধারণ ছাত্রের। বইটি পড়ার পর থেকে আমার মাথায় ঘুরছে কোনভাবে যদি এই বইটি নবম-দশম শ্রেণীর ছাত্রদের হাতে তুলে দেয়া যেত,তবে বাংলাদেশ পালটে যেত। রবীন্দ্রনাথ,নজরুল হয়ত হওয়া সম্ভব নয় আবার, কিন্তু তাদের কাছাকাছি একটা প্রজন্মকে হয়তো আমরা পেতাম।

এবার লেখক কবি নীরেন্দ্রনাথ সম্পর্কে কিঞ্চিত জেনে নেয়া ভাল। উইকিতে যা পেলাম তা সরাসরি তুলে দিলাম পাঠকদের সুবিধার্থে।

"নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯ অক্টোবর ১৯২৪-) একজন ভারতীয় বাঙ্গালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ। এই কাব্যগ্রন্হ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত।"

এখানে একটা কথা না বলে থাকতে পারছি না আসলে,বাংলাদেশের অনেক অনেক প্রতিভাবান আমাদের দেশে নেই। বিভিন্ন কারনে তাদের স্থান হয়েছে অন্যদেশে।এরুপ কখনৈ কাম্য নয়।

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বইটির সংস্করণ পত্রে লিখেছেন জন্মসূত্রে বাংলাদেশী হলেও পশ্চিমবঙ্গে আমার বেড়ে ওঠা। আলোচ্য গ্রন্থ কবিতার ক্লাস অধমের সবচেয়ে আলোচিত বই সেই প্রিয় বইটি জন্মভূমি বাংলাদেশের নবযুগ প্রকাশনী প্রকাশ করে কিঞ্চিত হলেও আমার মতৃ ঋণ পরিশোধ করে দিল।

আমি বলব যে লেখা লেখক আমাদের উপহার দিয়েছেন,তার মাতৃ ঋণ সত্যিকারেই অনেকটা শোধ হয়েছে। এবং তার এমন বিনয়ের প্রতি সকল সময়ের জন্য শ্রদ্ধা।

বইটির পিডিএফ পড়তে চাইলে - কবিতার ক্লাস
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

×