একা নয়, টিভিটাও তোমার সঙ্গে হাসছে
তোমার একাকিত্বে জেগে আছে রেডিও স্টেশন,
খবরের খোঁজে, ঠোঙ্গা হয়ে
বাজারে ঘুরছে নিউজপ্রিন্ট।
ফিঙ্গারপ্রিন্টে ভরে গেছে নেটওয়ার্ক...
কি-বোর্ডে কাঁপছে আঙুল
তথ্যপ্রবাহে ঘোরপ্যাঁচ আছে,
কিছুটা প্রতারণাও! অস্বাভাবিক ভয় আছে আসক্তির।
মিডিয়া ভুলেছে সত্যকথন!
পোষমানা বিড়ালী যেমন ইঁদুর ভয়ে
ইয়ারফোনে কান পেতে
নেইলপলিশে মুছে ফেলে ফেলে আসা পথ।
বাজারে ঘুরছে খবর, হকারে শহর ভরে গেছে
ইথার স্টেশনে পৌঁছে গেছে সুইট এসএমএস...
বাজিমাতে ধবধবে সাদা পরী
অপলক।
বহুতল মিডিয়া ভবনে
চোখ উঠে গেলে, সিড়িগুলো ধসে পড়ে
গাছ আর মইয়ের মতো।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


