রাষ্ট্রীয় খেতাব নিয়ে ২টি গেজেট বের করতে হয় সরকারকে
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর এক গেজেট নটিফিকেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৪ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দেয় বাংলাদেশ সরকার। তবে এর আগে ১৮ মার্চ ১৯৭২ সালে আরো একবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছিল। তা' অবশ্য বাতিল করা হয়েছে পরবর্তী গেজেটে। প্রথম গেজেটের তথ্য তখন কোনো মিডিয়ায় আসেনি।
দ্বিতীয় গেজেটের কথাই বা' কতজন জানে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই নব্বই দশকে এসে জেনেছেন তিনি রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন। ৭২-এর ১৮ মার্চ প্রকাশিত প্রথম গেজেট নোটিফিকেশনে মুন্সী আবদুর রব ছাড়া আর কারো নাম বীরশ্র্রেষ্ঠের তালিকায় ছিল না। ১ জনকে বীরশ্রেষ্ঠ, ৩ জনকে বীর উত্তম, ১৪ জনকে বীর বিক্রম এবং ২৫ জনকে বীর প্রতীক হিসেবে খেতাব দিয়ে প্রথম দফা এ গেজেটটি প্রকাশিত হয়েছিল।
প্রথম গেজেটটি সংশোধন করে দ্বিতীয় গেজেটটি প্রকাশিত হলেও এতে প্রথম তালিকা থেকে কারো নাম বাদ পড়েনি। শুধুই সংশোজন হয়েছে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কর্নেল তাহের বা কাদের সিদ্দিকীর নামও প্রথম গেজেটে ছিল না। প্রথম দফা গেজেটে গণবাহিনী থেকে কোনো সদস্যকে খেতাব না দেয়া হলেও পরবর্তী গেজেটে দেয়া হয়েছে।
আমার ধারণা, সেনাবাহিনীর প্রভাবশালী মুক্তিযোদ্ধাদের চাপে পড়েই এই গেজেট সংস্কারে বাধ্য হয়েছিল সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন