আমার মিডিয়াজীবন ১৩
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৩ সালের শেষ ভাগ। পুরোদমে সাবএডিটর হিসেবে কাজ করছি আজকের কাগজে। এ সময় নাঈম ভাই ধানমন্ডিতে নতুনধারার অফিস জমিয়ে ফেলেছেন। জয়েন্ট এডিটর হিসেবে জয়েন করলেন আবু হাসান শাহরিয়ার।
শাহরিয়ার ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আজকের কাগজ ফেলে ছুটলাম নতুনধারায়। আমি নতুনধারায় জয়েন করার ৭ দিনের মাথায় শাহরিয়ার ভাই চাকরি ছেড়ে দিলেন। তখনও এ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাইনি। সুতরাং আমার ভাগ্যে কি ঘটতে পারে, তা সহজেই অনুমেয়।
শাহরিয়ার ভাই অবশ্য আমাকে আজকের কাগজে ফিরে যেতে বলেছিলেন। নিউজ এডিটর খালেদ ফারুকীর সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছিলেন তিনি। তবে আমি ফিরিনি। ওই সময়টা আমার জন্য খুবই খারাপ গেছে। ৪ মাসের বেকারত্ব। বাড়ি থেকে নানা ছুঁতায় টাকা আনা। নতুনধারায় পাওয়া প্রেমিকাও হারিয়ে ফেলি বেকারত্বের বাস্তবতায়।
এর মধ্যে আবু হাসান শাহরিয়ার যুগান্তরে যোগ দিলেন। নতুনধারার ফিচার টিমের সবাইকে চাকরি দিলেন। অথচ আমাকে নিলেন না। মেরুদণ্ড অপেক্ষাকৃত সোজা ছিল বলেই হয়তো আমার বিরুদ্ধে বেইমানির অভিযোগ আনলেন। অভিযোগ ছিল, তিনি নতুনধারা ছাড়ার পরই আমি কেন ভেগে যাইনি। বিনা পয়সায় ২ মাস নতুনধারার ফিচার বিভাগে টোকন ঠাকুরকে সঙ্গ দেয়ায় এই অভিযোগ আনা হয়েছিল। অথচ আমার সঙ্গে ওই টিমে যারা ছিল, তাদেরই চাকরি হলো যুগান্তরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন