somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা কারা ছিল মিডিয়া ম্যানেজমেন্টে?

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলির আওয়াজে রুদ্ধশ্বাসেই দুপুর গড়িয়ে গেল। নাটকীয়তা শুরু হলো জোরেশোরে। নানা দিক থেকে ফোন আসতে শুরু করেছে। বন্ধুবান্ধবের কান্নাও। পিলখানায় হত্যাযজ্ঞ ততোক্ষণে হয়ে গেছে-- চলছে লুটপাট আর চুরি-ডাকাতি। এই ব্যস্ততার ফাঁকে পালিয়ে গেলো খুনিরা। রাইফেলস স্কোয়ার থেকে যমূনা, ছুটছে সেনাবাহিনী, ছুটছে মিডিয়াও। পাল্টা মিডিয়া, তাই সামহোয়্যার ইন ব্লগে ঢুকলাম। সব সামরিক বিশ্লেষণ চলছে। ইমেইল বক্সও ভরে উঠছে সেনা কর্মকর্তাদের ই-মেইলে। হরেক রকম তথ্য। প্রোপাগান্ডাই হবে। হরেক প্রশ্নও উঠছে। দেশে ক্যূ বা মিউটিনির ইতিহাসে এবার নতুন সংযোজন, পরিপাটি প্রোপাগান্ডা। মিডিয়া হ্যান্ডেলিংয়ে সেনাবাহিনী কাঁচা, এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে এসে আমাকে বলতেই হবে, এবার নিশ্চিতভাবেই চমক দেখিয়েছে প্রতিমিডিয়া। মিডিয়ার আড়ালেই মানুষের কানে পৌঁছে গেছে, সেনা সদরে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল জেনারেলদের।
কে ছড়ালো অডিও ক্লিপ আর কিভাবেই বা ২৫শে ফেব্রুয়ারি সকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পৌঁছে গেলো টিভি স্টেশন- তা নিয়ে তদন্ত হওয়া সুযোগ নেই। সময় বাড়ানো ছাড়া কোনো কাজ থাকবে না তদন্ত কমিটির। মোদ্দা কথা, মিডিয়া হ্যান্ডেলিংয়ে এবার বেশ সাফল্য দেখিয়েছে ওরা। দারুণ মিডিয়া ম্যানেজমেন্ট!
মিডিয়ার ওপর কড়া নজরদারি চলছিল, তাই বিকল্প মিডিয়ার দারস্থ হয়েছে ওরা। ওরা কারা? ওদের শনাক্ত করা যায়নি। তবে যে মিডিয়া ট্রেন্ড শনাক্ত করা গেছে, তার ওপর নজরদারি বাড়াতে নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্র উঠে পড়ে লাগবে। এটাই স্বাভাবিক। ইউটিউব বা ইস্নিপসের মতো সাইট বন্ধ করেও তেমন সাফল্য পাওয়া যায়নি এবার। জনজীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, আন্তজাতিক গুরুত্বপূর্ণ লেনদেন বা মন দেয়া-নেয়া, সবই যখন ই-মেইলে চলছে, তা লক করে দেওয়াটা রাষ্ট্রের জন্য হয়ে উঠবে ভয়ংকর ব্যাপার, ই-মেইল বন্ধ করাতো রীতিমতো তালেবানি অপরাধের পর্যায়ে পড়ে। আর এ সুযোগে ই-মেইলেই চললো তথ্য আদান প্রদান। নানা চিন্তা। নানা হিসেবনিকেশ। ব্রেইন ওয়াশ থেকে শুরু করে নানা গোষ্ঠীর পারপাস সার্ভ।
মিডিয়া রণক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে প্রথম উপসাগরীয় যুদ্ধে। এই যুদ্ধে সাধারণ ইরাকিদের বন্ধু বলে সম্বোধন করে বেতার বার্তা ছড়িয়েছিল যুক্তরাষ্ট্র। গাজায়ও তাই হয়েছে। গাজাবাসীকে মিডিয়ার মাধ্যমেই বলা হয়েছিল, আমরা তোমাদের শত্র“ হামাস নির্মূল করতে এসেছি। বাংলাদেশ থেকে ইসরাইল যাওয়ার সময় ব্লিটস সম্পাদক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীকে যখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হল, তার কাছ থেকে বেশ কয়েকটি প্রোপোজাল উদ্ধার করা হয়। শোনা যায়... একটি পত্রিকার প্রোপাজালে তিনি ইসরাইলিদের উদ্দেশ্যে লিখেছেন, জঙ্গিবিমান না কিনে মুসলিম বিশ্বে পত্রিকা করেন, এতে মুসলিম বিশ্বে আপনাদের ভাবমূর্তি বাড়বে।
(চলবে...)
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×