সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

পরশুরামের প্রেমিকা

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২

শেয়ারঃ
0 1 0

তুমি হ্য়তো পাশেই ছিলে.......
নিরীশ্বরবাদীদের বুড়ো আঙুল দেখিয়ে
ভাবলেশহীন........
বাসি নিকোটিন শ্বাস-প্রশ্বাসে।

ইথারে-ইথারে বস্তুবাদ আড়মোড়া ভাঙে চায়ের কাপে
যেন স্বপ্নেরা যৌথখামার,
বাতাসে সুমেরীয় মেরুকরন আর
দৈনিক হা-পিত্যেশ......."সখী, ভালোবাসা কারে কয়?"

বরাবরই চালাক তুমি...
তোমার অনামিকার স্বাদ তাই সন্ধি করে প্রমাদ গুনে,
চেনা ট্রামেদের ভিড়ে শহরের শেষ প্রান্ত খুঁজে,
ছাইদানীর মরা আগুনে দিব্যি শীত কাটিয়ে দেয়।

অবসন্ন বসন্তের শেষে মরচে ধরা ল্যাম্পপোস্টের মত
আমিই কেবল সেকেলে রয়ে গেলাম।
আমার প্রেমের পদ্যে এখন তোমার মন ভরে না,
বড় বেরঙীন বিষন্নতার নিরিখে তুমি যেন পরশুরামের প্রেমিকা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
নিলা বলেছেন: "সখী, ভালোবাসা কারে কয়?" ???


ভালো লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ নিলা

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩১
কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩২
কঁাকন বলেছেন: ঘুম ঘুম ক্লাসরুম
পাসে খোলা জানালা
ডাকছে আমাকে তোমার আকাশ

প্রিয় একটা গান মনে পড়ে গেলো
ভালো থাকুন
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন। গানটা আমার ও খুব প্রিয়

৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪১
আমি ও আমরা বলেছেন: টুপি বিয়োজন। হেভী লাগল। অসাধারন। আর কি বলবো ? এখন অত বিশেষন আসতেছেনা। ভালো থাকা হোক।

ওহ!!! কবিতার বই বের করে ফেলো। আচ্ছা তোমার ই-মেইল আইডি টা একটু পারলে দিও। দরকার আছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আমি সুখী মানুষ। সবসময় ই ভালো থাকি।আপনার ও ভালো থাকা হোক।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: মহু মহু মহু

৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: অবসন্ন বসন্তের শেষে মরচে ধরা ল্যাম্পপোস্টের মত
আমিই কেবল সেকেলে রয়ে গেলাম।
আমার প্রেমের পদ্যে এখন তোমার মন ভরে না,
বড় বেরঙীন বিষন্নতার নিরিখে তুমি যেন পরশুরামের প্রেমিকা।.......
....................
ভালো লাগলো।
বেরঙীন বিষন্নতা বেশ ভাবালো/
শুভকামনা
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ সুলতানা শিরীন সাজি।
শেষ প্যারাটা বেশ সহজেই মাথায় আসছিলো।

পুরো কবিতায় আমার সবচে প্রিয় এবং কষ্ট সাধ্য লাইন:
"তোমার অনামিকার স্বাদ তাই সন্ধি করে প্রমাদ গুনে"

৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
বাবুয়া বলেছেন: বাহ! খুব সুন্দর কবিতা! মনটা ভালো হয়ে গেলো কবিতা পড়ে।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ বাবুয়া। আমার ধারনা ছিলো, আমি সবসময় মন খারাপ করা কবিতা লিখি।আপনি আমার ভুল ভেঙে দিলেন

৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
ছদ্দবেশী ঐরাবত বলেছেন: চরম লিখেছেন যে বন্ধু। আমার ব্লগ একটু check করুন। Something U may like.
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ছদ্দবেশী ঐরাবত।অবশ্যই,কেন নয়?

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: অজস্র বানান ভুল।আর ২.১ এর মানে কি?

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: খুবই ভালো লাগলো লেখাটি। আপনার আরো কবিতা পাঠের আশায় রইলাম।
১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
লংকার রাজা বলেছেন: এখন প্রেমের চেয়ে প্রিয়তম রুটি,
তোমি আর আমি যেন রেললাইন দুটি।।
১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
সজীব মাহমুদ বলেছেন: তোর কবিতা দেখি দিনে দিনে বিবর্ণতায় ছেয়ে যাচ্ছে।মন-মেজাজ এত খারাপ কেন??........খুবই ভালো লাগলোরে দোস্ত।
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
সবাক বলেছেন:
"সখী, ভালোবাসা কারে কয়?"


জোশ কবিতা
১৩. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৩:১৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ছাইদানীর মরা আগুনে দিব্যি শীত কাটিয়ে দেয়
১৩ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন:
বাহ! একেবারে অন্দরে চলে আসলেন।

১৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৪
রাহামনি বৃষ্টি বলেছেন: আমাদের গ্রামের নাম পরশুরাম। এখন মানুষ বলে পশুরাম।
১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৩

লেখক বলেছেন:
অতি কথন আর অলস জিওভার ফসল।

১৫. ১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৭
তনুজা বলেছেন: তুমি হ্য়তো পাশেই ছিলে.......
নিরীশ্বরবাদীদের বুড়ো আঙুল দেখিয়ে
ভাবলেশহীন........

 

মোট সময় লেগেছে ২.৫৭২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই