সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

জুনের চিঠি

১২ ই জুন, ২০০৯ রাত ১:৪৪

শেয়ারঃ
0 0 0

জুনের চিঠি




একটা চিঠি আসবে এবার
নিকট ডাকবাক্সে
যার ভেজা খামে জমা
সব অফুরান বর্ষা
আমাদের শীতল বিষাদ
স্কুলপথে আকাশ দ্যাখেনি বলে
অভিযোগ ছিলো মলিন মুখে
যখন থামেনি কোন মেঘ
চার্চের চুড়োয়
বিভিন্ন বন্দর হতে এসে
এইখানে নমিত হয়েছে এমন
দীঘল ডানা ভেঙে

তারই পালক পেয়েছি আমি
স্খলনের বহু আগে
ছাতাসহ আটক হলো যেবার
নিখিলের মেয়ে
কলেজের পথে যেতে
তিমিত বর্ষায়
ফলে আমিও জেনে গেছি ঠিক
কোন্ চিঠি আসবে এবার
আমাদের নিকট ডাকবাক্সে

অন্তত নিখিলের নামে।

--------------------------------------------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: যখন থামেনি কোন মেঘ
চার্চের চূড়োয়
বিভিন্ন বন্দর হতে এসে
এইখানে নমিত হয়েছে এমন
দীঘল ডানা ভেঙ্গে।

-----------------------------

আসুক চিঠি নিখিলের নামে --

+++
১২ ই জুন, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন:
আস্তানা বাতিল?

২. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৫৪
মুক্তি মণ্ডল বলেছেন: একটা চিঠি আসবে এবার
নিকট ডাকবাক্সে।
যার ভেজা খামে জমা
সব অফুরান বর্ষা
আমাদের শীতল বিষাদ!
স্কুলপথে আকাশ দ্যাখেনি বলে
অভিযোগ ছিলো মলিন মুখে।
যখন থামেনি কোন মেঘ
চার্চের চূড়োয়
বিভিন্ন বন্দর হতে এসে
এইখানে নমিত হয়েছে এমন
দীঘল ডানা ভেঙ্গে।
..............................................
এইটুকুই তো একটা আস্ত কবিতা।
১২ ই জুন, ২০০৯ রাত ২:২৭

লেখক বলেছেন:
কনটিনিউটি ব্রেক হয়ে গেলো, না?

৩. ১২ ই জুন, ২০০৯ রাত ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: একটা চিঠি আসবে এবার
নিকট ডাকবাক্সে।
যার ভেজা খামে জমা
সব অফুরান বর্ষা
আমাদের শীতল বিষাদ!
১২ ই জুন, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন:
হামার বুলি কই?

৪. ১২ ই জুন, ২০০৯ রাত ২:২৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
যার ভেজা খামে জমা
সব অফুরান বর্ষা
_____________________

নস্টালজিক হয়ে গেলাম খুব।
১২ ই জুন, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন:
থ্যাঙ্কস্ নির্ঝর

৬. ১২ ই জুন, ২০০৯ রাত ৩:০২
শূন্য আরণ্যক বলেছেন: জামাল ভাস্কর বলেছেন: আরাম পাইছি পইড়া...
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন:
কোথায় আছে এমন কাশবন?

৯. ১২ ই জুন, ২০০৯ রাত ৩:০৫
কঁাকন বলেছেন: একটা চিঠি আসবে এবার
নিকট ডাকবাক্সে।
যার ভেজা খামে জমা
সব অফুরান বর্ষা
আমাদের শীতল বিষাদ!

ভালো থাকুন
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: ভালো আছি।

১০. ১২ ই জুন, ২০০৯ রাত ৩:৩৬
অমিতাভ অধিকারী বলেছেন: কবিবরের বর্ষার আবাহন সংগীত বলে মনে হচ্ছে । বেশ বেশ । তা আপনি আবার বিরহী যক্ষ না হয়ে যান ।

---------------------------------------------------------------------------------

অপূর্ব,অসাধারণ এবং আধুনিক । ++++++

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:
"ই" দিয়ে কিছু পাওয়া গেলো না? হা হা হা
কেমন এলফেবেট্ ওয়াজ লিখছিলেন।

১১. ১২ ই জুন, ২০০৯ ভোর ৪:২৯
গায়ত্রী সান্যাল বলেছেন: আমাদের শীতল বিষাদ!
.................
++
....................
বানান: ভেঙে/ অন্তত/ চুড়ো/
.....................

তিমিত বর্ষায়
.........................
তিমিত শব্দের অর্থ কী হে কবি?
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: থ্যান্কস্ বানান গুলোর জন্য। যদ্দুর মনে পড়ে "তিমিত" অর্থ ভেজা।

১২. ১২ ই জুন, ২০০৯ ভোর ৬:১৯
মিলটনরহমান বলেছেন: তারই পালক পেয়েছি আমি
স্খলনের বহু আগে
ছাতাসহ আটক হলো যেবার
নিখিলের মেয়ে
কলেজের পথে যেতে
তিমিত বর্ষায়
ফলে আমিও জেনে গেছি ঠিক
কোন্ চিঠি আসবে এবার।
আমাদের নিকট ডাকবাক্সে।
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: ভালো লাগা অংশ হিসেবে জানা রইলো।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ১২ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৬
আমি ও আমরা বলেছেন: মেইল পেয়েছিস?

কবিতা ভালো হইছে।
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: হ পাইছি। কিছুদিন গবেষণা করা লাগবে এ বিষয়ে।

১৫. ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৬
আন্দালীব বলেছেন: ছোট ছোট বাক্যের যাদু, মেলে ধরতে পারলে দারুণ উপভোগ্য হয়ে ওঠে দেখেছি।

যতিচিহ্ন ছাড়া পড়তেও অনুভূতি ব্যহত হলো না তেমন। উড়িয়ে দিলেও মন্দ হয় না...
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: থ্যাঙ্কস আপনার মতামতের জন্য। আর যতিচিহ্নের গায়ে ডানা লাগানো হলো।

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: সুখকর কমেন্টের জন্য ধন্যবাদ মাঠশালা।

১৭. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মিতবাক কবিতা। প্রয়াসটা দারুণ, প্রকাশটা চমৎকার। এরকম হাল ছেড়ে দেয়া অবস্থাই হয় আমাদের, হাজারো ক্ষেপে ওঠার পরেও...
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: অত:পর হাল ছেড়ে দিয়ে প্রয়াসেই তৃপ্তি খুঁজি।

১৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫১
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আমার ভাল লেগেছে কবি।

ভাল থাকুন।
১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: ভালো থাকুন আপনিও।

১৯. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৮
মেঘবাজি বলেছেন: কতো দিন চিঠি পাই না!!

ভালো লাগছে পইড়া:)
২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: প্রোফাইল ছবিটা সুন্দর।

২০. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কিযে ভালো লাগলো..........।

চিঠি আসবে।
ঠিক ঠিক ঠিক।
শুভকামনা রইলো সুদীপ।
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে

২১. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:১৪
সবাক বলেছেন:
চিঠি লিখি পায়ে পায়ে...
২২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩০
হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেকদিন পরে অনলাইনে দেখলাম চৌধুরী সাহেব। কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯৬১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই